Sunday, March 15, 2026
37 C
Dhaka

মারা গেছেন চলচ্চিত্র অভিনেতা জাভেদ

বাংলা সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস জাভেদ মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। দীর্ঘদিন ধরে তিনি ক্যানসারে ভুগছিলেন। আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকার উত্তরার একটি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর স্ত্রী ডলি চৌধুরী।

ডলি চৌধুরী জানান, জাভেদ দীর্ঘ সময় ধরেই অসুস্থ ছিলেন। ক্যানসারের পাশাপাশি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি। একপর্যায়ে তাঁকে হাসপাতালে ভর্তি করা হলেও পরে বাসায় রেখে চিকিৎসাসেবা চালিয়ে নেওয়া হচ্ছিল। হাসপাতাল থেকে চিকিৎসক ও দুজন নার্স নিয়মিত বাসায় এসে তাঁর চিকিৎসা করতেন। বুধবার সকালে হঠাৎ করে তাঁর শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হলে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

চলচ্চিত্রে জাভেদের পথচলা শুরু হয় ষাটের দশকে নৃত্যপরিচালক হিসেবে। তাঁর নৃত্য পরিচালনায় প্রথম চলচ্চিত্র ছিল কায়সার পাশার পরিচালনায় উর্দু সিনেমা ‘মালান’। এরপর ১৯৬৪ সালে উর্দু ভাষার সিনেমা ‘নয়ি জিন্দেগি’ দিয়ে অভিনয়জীবন শুরু করেন তিনি। ধীরে ধীরে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেন বাংলা চলচ্চিত্রের একজন পরিচিত মুখ হিসেবে।

জাভেদের অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘মালকা বানু’, ‘অনেক দিন আগে’, ‘শাহজাদি’, ‘নিশান’, ‘রাজকুমারী চন্দ্রবান’, ‘কাজল রেখা’, ‘সাহেব বিবি’সহ আরও বহু সিনেমা। বিভিন্ন ধরনের চরিত্রে সাবলীল অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকদের মনে স্থায়ী ছাপ রেখে গেছেন। তাঁর মৃত্যুতে বাংলা চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

ঈদকে ঘিরে জমজমাট ঘড়ির বাজার

রমজানের শেষ প্রান্তে এসে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব...

এআই বিনিয়োগ বাড়াতে কর্মী কমানোর ভাবনায় মেটা

বিশ্বের অন্যতম বৃহৎ সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস বড়...

সরকার ঘোষণা করলো, আজ থেকে জ্বালানি তেলের রেশনিং থাকবে না

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত আজ...

সংসদে জুলাই প্রসঙ্গ তুলতে চাইলে স্পিকারের হস্তক্ষেপ

জাতীয় সংসদের অধিবেশনে জুলাই অভ্যুত্থান প্রসঙ্গ উত্থাপন করতে চাইলে...

বাংলাদেশি জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করতে ব্যর্থ

ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার সংঘাতের কারণে বাংলাদেশ শিপিং...

ত্রয়োদশ সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক আজ...

লালপুর থানার তল্লাশি অভিযান চলছে

নাটোরের লালপুর উপজেলায় এক প্রসূতি মায়ের এক মাসের শিশুসন্তান...

ঈদযাত্রায় চলবে স্পিডবোট সার্ভিস, সীমিত অকটেনের ব্যবস্থা

জ্বালানিসংকতের কারণে আট দিন বন্ধ থাকার পর চট্টগ্রামের সীতাকুণ্ডের...

অবশেষে মুক্তি পাচ্ছেন বাস্তবে

ভারতের লাদাখের পরিবেশকর্মী ও শিক্ষা সংস্কারক সোনম ওয়াংচুককে ছয়...

ভরাট ও আবর্জনায় খাল দখল হচ্ছে

গত পাঁচ অর্থবছরে খাল খনন, রক্ষণাবেক্ষণ, পরিষ্কার, উন্নয়ন ও...

মির্জা আব্বাস উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা–৮ আসনের সংসদ...

আইসিইউতে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো

ব্রাজিলের কারাবন্দী সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারো নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে...

ধন আত্মসাতের উদ্দেশ্যে হত্যার অভিযোগ

দিনাজপুরের পার্বতীপুরে জামাতা তোজাম্মেল হোসেন (৩২) হত্যা মামলায় তাঁর...

বোমা তৈরির ঘটনায় নতুন গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গায় হাতবোমা তৈরির সময় ঘটে যাওয়া...
spot_img

আরও পড়ুন

ঈদকে ঘিরে জমজমাট ঘড়ির বাজার

রমজানের শেষ প্রান্তে এসে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরকে ঘিরে শুরু হয়েছে কেনাকাটার ব্যস্ততা। নতুন পোশাক, জুতা ও গহনার পাশাপাশি এখন অনেকেই...

এআই বিনিয়োগ বাড়াতে কর্মী কমানোর ভাবনায় মেটা

বিশ্বের অন্যতম বৃহৎ সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস বড় ধরনের কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। বার্তাসংস্থা রয়টার্স তিনটি সূত্রের...

সরকার ঘোষণা করলো, আজ থেকে জ্বালানি তেলের রেশনিং থাকবে না

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত আজ সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ঘোষণা করেছেন, আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকবে না।...

সংসদে জুলাই প্রসঙ্গ তুলতে চাইলে স্পিকারের হস্তক্ষেপ

জাতীয় সংসদের অধিবেশনে জুলাই অভ্যুত্থান প্রসঙ্গ উত্থাপন করতে চাইলে বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমানকে থামিয়ে দেন স্পিকার। তিনি জানান, প্রশ্নোত্তর পর্ব...
spot_img