Wednesday, March 11, 2026
35.9 C
Dhaka

মুক্তির আগেই শীর্ষে শাহরুখের ‘কিং

ক্যারিয়ারের শেষভাগে এসেও ধারাবাহিক সাফল্যে ভক্তদের চমক দিয়ে চলেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। তার আসন্ন সিনেমা ‘কিং’ ঘিরে উন্মাদনা এখন তুঙ্গে। গত বছর সিনেমাটির টিজার প্রকাশের পর থেকেই দর্শক ও নেটিজেনদের অপেক্ষা বাড়তে থাকে। সেই অপেক্ষার মাঝেই মুক্তির আগেই বড় স্বীকৃতি পেল ছবিটি। জনপ্রিয় চলচ্চিত্র তথ্যভাণ্ডার ইন্টারনেট মুভি ডেটাবেজ বা আইএমডিবির চলতি বছরের সবচেয়ে বহুল প্রতীক্ষিত সিনেমার তালিকায় শীর্ষস্থান দখল করেছে ‘কিং’।

আইএমডিবি জানিয়েছে, বিশ্বজুড়ে দর্শকদের প্রকৃত আগ্রহ ও অনুসন্ধানের তথ্য বিশ্লেষণ করেই এই তালিকা তৈরি করা হয়েছে। প্রতি মাসে প্ল্যাটফর্মটিতে আসা প্রায় ২৫ কোটিরও বেশি ব্যবহারকারীর পেজভিউ পর্যালোচনা করে র‌্যাংকিং নির্ধারণ করা হয়। ফলে এই তালিকা কেবল ভারতীয় দর্শকদের নয়, আন্তর্জাতিক পর্যায়েও ভারতীয় সিনেমার প্রতি বাড়তে থাকা আগ্রহের স্পষ্ট প্রতিফলন হিসেবে ধরা হচ্ছে।

আইএমডিবির প্রকাশিত ২০২৬ সালের বহুল প্রতীক্ষিত সিনেমার তালিকায় মোট ২০টি ছবি স্থান পেয়েছে। এগুলো নির্মিত হয়েছে পাঁচটি ভিন্ন ভাষায়। এর মধ্যে হিন্দি ভাষার সিনেমার সংখ্যা সবচেয়ে বেশি, মোট ১০টি। এরপর রয়েছে তেলেগু ভাষার পাঁচটি, তামিল ভাষার তিনটি এবং মালয়ালম ও কন্নড় ভাষার একটি করে সিনেমা।

তালিকার শীর্ষ পাঁচে ‘কিং’-এর পর দ্বিতীয় স্থানে রয়েছে নীতেশ তিওয়ারি পরিচালিত ও রণবীর কাপুর অভিনীত ‘রামায়ণ পার্ট ১’। তৃতীয় স্থানে আছে এইচ ভিনোথ পরিচালিত থালাপতি বিজয় অভিনীত ‘জন নায়ক’। চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছে প্রভাস অভিনীত ও সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘স্পিরিট’। আর পঞ্চম স্থানে রয়েছে গীতু মোহনদাস পরিচালিত ‘টক্সিক’, যেখানে প্রধান চরিত্রে অভিনয় করছেন যশ।

এই সিনেমায় শাহরুখ খানের সঙ্গে অভিনয় করতে পারেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, সুহানা খান ও অভয় ভার্মা। জানা গেছে, ছবির মূল ভিলেনের চরিত্রে দেখা যাবে অভিষেক বচ্চনকে। পাশাপাশি বিশেষ একটি ভূমিকায় থাকতে পারেন আরশাদ ওয়ারসি। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালেই বিশ্বব্যাপী মুক্তি পাবে বহুল আলোচিত এই সিনেমা ‘কিং’।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

অবহেলায় ঝুঁকিতে লালমনিরহাটের ঐতিহাসিক নিদাড়িয়া মসজিদ

লালমনিরহাটের ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে পরিচিত প্রায়...

শাকিবের ‘প্রিন্স’ দিয়ে আবারও খুলছে বগুড়ার ‘মধুবন সিনেপ্লেক্স’

বগুড়ার মধুবন সিনেপ্লেক্স বন্ধ থাকার সাড়ে পাঁচ মাসের পর...

নলতা মিশনে প্রতিদিন একসঙ্গে ইফতার করে ছয় হাজার রোজাদার

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের চত্বরে প্রতিদিন...

মৌলভীবাজারে বসন্তে ফুটেছে রুদ্রপলাশ

বসন্তের শুরুতে মৌলভীবাজার শহরের সবুজের ভিড়ে দৃষ্টি কেড়ে নিচ্ছে...

জামিনের জন্য কোটি টাকা দাবি, ট্রাইব্যুনালে তদন্ত কমিটি

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার এক আসামিকে...

বহুমুখী উৎসে ডিজেল, কমেছে সরবরাহঝুঁকি

বাংলাদেশে একসময় ডিজেলের প্রায় পুরোটা আমদানি হতো মধ্যপ্রাচ্য থেকে,...

শত বছরের ঐতিহ্যে ইফতারের টেবিলে আমিত্তি

রমজান মাসে ইফতারের টেবিলে নানা খাবারের সঙ্গে শেরপুরে বিশেষ...

বইমেলায় নতুন বইয়ের ঢল, সংখ্যা ছাড়াল হাজার

অমর একুশে বইমেলায় প্রতিদিনই নতুন বইয়ের সংযোজন হচ্ছে। মেলায়...

চন্দ্রা ত্রিমোড় ও যমুনা সেতুতে বাড়তি চাপের আশঙ্কা

রাজধানী ঢাকা থেকে উত্তরবঙ্গগামী মানুষের ঈদযাত্রা সামনে রেখে ঢাকা-টাঙ্গাইল-রংপুর...

জঙ্গল সলিমপুরে যৌথ অভিযানের পর টহল জোরদার

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর ও আলীনগর এলাকায় যৌথ...

ঈশ্বরগঞ্জে ধানখেত থেকে সদ্যোজাত শিশু উদ্ধার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় সড়কের পাশের একটি ধানখেত থেকে কাঁদতে...

বগুড়ায় ভেজাল মসলা তৈরির কারখানায় অভিযান, জরিমানা

বগুড়াকে ঘিরে গড়ে ওঠা দেশের অন্যতম বড় মসলার বাজারে...

নাথিং আনছে নতুন স্মার্টফোন সিরিজ

প্রযুক্তি দুনিয়ায় নতুন চমক নিয়ে আবারও হাজির হতে যাচ্ছে...

ইফতারের পর চা খাওয়ার সঠিক সময় জানুন

রমজান মাসে সারাদিন রোজা রাখার পর ইফতার অনেকের জন্য...
spot_img

আরও পড়ুন

অবহেলায় ঝুঁকিতে লালমনিরহাটের ঐতিহাসিক নিদাড়িয়া মসজিদ

লালমনিরহাটের ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে পরিচিত প্রায় ৩০০ বছরের পুরোনো নিদাড়িয়া মসজিদ বর্তমানে বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে। দীর্ঘদিনের অযত্ন, অবহেলা এবং প্রাকৃতিক ক্ষয়ের...

শাকিবের ‘প্রিন্স’ দিয়ে আবারও খুলছে বগুড়ার ‘মধুবন সিনেপ্লেক্স’

বগুড়ার মধুবন সিনেপ্লেক্স বন্ধ থাকার সাড়ে পাঁচ মাসের পর ঈদুল ফিতরের দিন থেকে আবারো সিনেমা প্রদর্শন শুরু করবে। প্রথম প্রদর্শন হবে শাকিব খান অভিনীত...

নলতা মিশনে প্রতিদিন একসঙ্গে ইফতার করে ছয় হাজার রোজাদার

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের চত্বরে প্রতিদিন কয়েক হাজার রোজাদার একসঙ্গে ইফতার করেন। মাঠজুড়ে বিশাল শামিয়ানা টাঙানো থাকে এবং কাতারে কাতারে বসে...

মৌলভীবাজারে বসন্তে ফুটেছে রুদ্রপলাশ

বসন্তের শুরুতে মৌলভীবাজার শহরের সবুজের ভিড়ে দৃষ্টি কেড়ে নিচ্ছে রুদ্রপলাশগাছ। ডালজুড়ে ফুটে থাকা উজ্জ্বল লাল ফুল যেন প্রকৃতিকে সাজিয়েছে নতুন রঙে। পথচারীদের চোখে পড়ে...
spot_img