Friday, February 27, 2026
29 C
Dhaka

লাইভ কনসার্ট চুম্বন কাণ্ডে বীর-তারার সম্পর্ক নিয়ে জল্পনা

বলিউডে সম্প্রতি নতুন গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে, অভিনেতা বীর পাহাড়িয়া ও তারা সুতারিয়ার প্রেমে ফাটল ধরেছে। কিছুদিন আগেও সম্পর্কের সুখবর শেয়ার করেছিলেন তারা, কিন্তু একটি সাম্প্রতিক ঘটনায় প্রেমের সফরে ইতি টেনেছে এমনই জোর গুঞ্জন উঠেছে।

ঘটনার সূত্র একটি লাইভ কনসার্ট। গায়ক এপি ঢিল্লোর অনুষ্ঠানে তারা দর্শকের আসনে বীর পাহাড়িয়ার সঙ্গে উপস্থিত ছিলেন। একপর্যায়ে মঞ্চে ওঠেন তারা। আলিঙ্গনের সময় হঠাৎ তারার গালে চুম্বন করেন এপি ঢিল্লো। সেই মুহূর্তে দর্শকদের মাঝেই দাঁড়িয়ে ছিলেন বীর। ভিডিও ছড়িয়ে পড়ার পর নেটাগরিকদের একাংশ দাবি করেন, প্রকাশ্য মঞ্চে এই ঘটনার কারণে সম্পর্কের ফাটল ধরেছে।

বলিউডের ঘনিষ্ঠ সূত্রের দাবি, খুব গোপনীয়তা বজায় রেখে তারা ও বীর সম্পর্ক বজায় রাখার চেষ্টা করেছিলেন। তবে বিচ্ছেদের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। অনুরাগীদের একাংশের ধারণা, মঞ্চে এপি ঢিল্লোর সঙ্গে তারার ঘনিষ্ঠতা মেনে নিতে পারেননি বীর। ঘটনার পর তারা কটাক্ষের মুখে পড়েন।

পাল্টা জবাবে তারা লিখেছেন, ‘ভুল তথ্য, চতুর সম্পাদনা আর টাকা দিয়ে প্রচার করলেই আমাদের সম্পর্কে চিড় ধরানো যাবে না। শেষ পর্যন্ত ভালোবাসা আর সত্যেরই জয় হয়।’ এই পোস্টে বীর পাহাড়িয়া মন্তব্য করেছেন, তাঁর প্রতিক্রিয়ার ভিডিওটি অন্য একটি গানের সময়ের, ‘থোড়ি সি দারু’-র পারফরম্যান্সের নয়। তবে পরে সেই মন্তব্যটি আর দেখা যায়নি, যা জল্পনাকে আরো ঘনীভূত করেছে।

যদিও তারা ও বীর এখনো একে অপরকে ইনস্টাগ্রামে অনুসরণ করছেন এবং একসঙ্গে তোলা ছবিগুলোও রয়ে গেছে। সম্পর্ক ভাঙার বিষয়ে কেউই প্রকাশ্যে মুখ খোলেননি। উল্লেখ্য, আদর জৈনের সঙ্গে বিচ্ছেদের পর ২০২৫ সালের মে মাসে বীর পাহাড়িয়ার সঙ্গে তারার সম্পর্ক শুরু হয়েছিল।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

সংঘর্ষের পর চার ঘণ্টা সড়ক অবরোধ

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা চুরির ঘটনায় সন্দেহভাজনদের আটককে...

চট্টগ্রামে পৃথক দুই হত্যা মামলায় আটক দুই

চট্টগ্রামের রাউজানে গুলি করে যুবদল কর্মী মোহাম্মদ মুজিব (৫০)...

বরিশালে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তথ্যমন্ত্রীর বক্তব্য

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন,...

মহাসড়কে দুর্ঘটনার পর আগুনে পুড়ল যাত্রীবাহী বাস

গাজীপুরে যাত্রীবাহী একটি বাস ও মোটরসাইকেলের সংঘর্ষের পর বাসটিতে...

যে ইস্তিগফারে খুলে যায় রিজিক ও রহমতের দরজা

ইস্তিগফারের ফজিলত ও দোয়া কবুলের এক হৃদয়স্পর্শী ঘটনা ইসলামী...

কিশোরদের মানসিক স্বাস্থ্য নিয়ে আদালতে মেটার কঠিন সময়

কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্যের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব নিয়ে দায়ের...

ঝটপট সেহরির জন্য সহজ মিট রাইস বল রেসিপি

ভোররাতে সেহরির জন্য দ্রুত ও পুষ্টিকর খাবার তৈরি করা...

জাকাত প্রদানে ইসলামের নির্দেশনা

ইসলামের পাঁচ স্তম্ভের অন্যতম জাকাত। এর মাধ্যমে সম্পদের পবিত্রতা...

এআই অবকাঠামো জোরদারে এএমডির সঙ্গে মেটার ঐতিহাসিক চুক্তি

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অবকাঠামো আরও শক্তিশালী করতে চিপ নির্মাতা প্রতিষ্ঠান...

অটোরিকশা চুরি ঘিরে রায়পুরে সহিংসতা

লক্ষ্মীপুরের রায়পুরে ব্যাটারিচালিত অটোরিকশা চুরির ঘটনাকে কেন্দ্র করে পুলিশ...

রমজানেও স্বস্তি নেই নিত্যপণ্যের বাজারে

রমজানের প্রথম সপ্তাহ পার হলেও সিলেট মহানগরীর নিত্যপণ্যের বাজারে...

অবৈধ বালু উত্তোলনে সীতাকুণ্ডে কঠোর অভিযান

সীতাকুণ্ড উপকূলে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা...

মসজিদে নববীর প্রবীণ শিক্ষকের বিদায়

মসজিদে নববীর কোরআন ও দশ কিরাআতের শিক্ষক শায়খ মুহাম্মদ...

সাবেক উপদেষ্টাদের ফোনে হুমকি নিয়ে উদ্বেগ

গোয়েন্দা সংস্থার নাম ব্যবহার করে সদ্য বিদায়ি অন্তর্বর্তী সরকারের...
spot_img

আরও পড়ুন

সংঘর্ষের পর চার ঘণ্টা সড়ক অবরোধ

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা চুরির ঘটনায় সন্দেহভাজনদের আটককে কেন্দ্র করে পুলিশ ও এলাকাবাসীর মধ্যে সংঘর্ষ এবং সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুটি...

চট্টগ্রামে পৃথক দুই হত্যা মামলায় আটক দুই

চট্টগ্রামের রাউজানে গুলি করে যুবদল কর্মী মোহাম্মদ মুজিব (৫০) হত্যার ঘটনায় মামলার এজাহারভুক্ত প্রধান আসামি নাঈমকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। একই সময়ে মিরসরাইয়ের জোরারগঞ্জ...

বরিশালে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তথ্যমন্ত্রীর বক্তব্য

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, জনগণের কাছে তথ্যের অবাধ সরবরাহ নিশ্চিত করতে সরকার কাজ করছে। তবে আধুনিক প্রযুক্তিনির্ভর গণমাধ্যম ব্যবস্থার...

মহাসড়কে দুর্ঘটনার পর আগুনে পুড়ল যাত্রীবাহী বাস

গাজীপুরে যাত্রীবাহী একটি বাস ও মোটরসাইকেলের সংঘর্ষের পর বাসটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বোর্ডবাজার এলাকায় বিআরটি...
spot_img