Wednesday, March 11, 2026
35.9 C
Dhaka

দেশের সমুদ্র সৈকতে হবে সিনেমা প্রদর্শনী

ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবের আদলে এবার বাংলাদেশের সমুদ্র সৈকতেও অনুষ্ঠিত হতে যাচ্ছে সিনেমা প্রদর্শনী। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসরে এমন ব্যতিক্রমধর্মী আয়োজন করতে যাচ্ছে আয়োজক সংস্থা রেইনবো ফিল্ম সোসাইটি। প্রথমবারের মতো ঢাকার বাইরে উৎসবের ভেন্যু হিসেবে যুক্ত হচ্ছে কক্সবাজার।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে উৎসব কর্তৃপক্ষ জানায়, আসন্ন ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অংশ হিসেবে আগামী ১৫ জানুয়ারি কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে উন্মুক্ত পরিবেশে সিনেমা প্রদর্শন করা হবে। সমুদ্রের পাড়ে বড় পর্দা স্থাপন করে দর্শকদের জন্য বসার বিশেষ ব্যবস্থা রাখা হবে, যাতে সাধারণ দর্শনার্থীরাও এই আয়োজনে অংশ নিতে পারেন।

উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল বলেন, প্রথমবারের মতো ঢাকার বাইরে কক্সবাজারকে উৎসবের ভেন্যু করা হচ্ছে। এ উদ্যোগ বাস্তবায়নে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহযোগিতার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁর মতে, এই আয়োজন দেশের পর্যটন শিল্পের পাশাপাশি চলচ্চিত্র সংস্কৃতিকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরতে সহায়ক হবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কক্সবাজারের এই সিনেমা প্রদর্শনী বাস্তবায়নে বাংলাদেশ পর্যটন করপোরেশনের প্রধান নির্বাহী নুজহাত ইয়াসমিন বিশেষ ভূমিকা রেখেছেন। সমুদ্র সৈকতের খোলা পরিবেশে চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে দর্শকদের জন্য এক নতুন অভিজ্ঞতা তৈরি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

নয় দিনব্যাপী ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এবারের আসরে বাংলাদেশসহ বিশ্বের ৯১টি দেশের মোট ২৪৫টি স্বল্প ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে। এসব চলচ্চিত্র উৎসবের দশটি ভিন্ন শাখায় প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে। কক্সবাজারে সিনেমা প্রদর্শন এই উৎসবের অন্যতম আকর্ষণ হিসেবে বিবেচিত হচ্ছে।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

অবহেলায় ঝুঁকিতে লালমনিরহাটের ঐতিহাসিক নিদাড়িয়া মসজিদ

লালমনিরহাটের ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে পরিচিত প্রায়...

শাকিবের ‘প্রিন্স’ দিয়ে আবারও খুলছে বগুড়ার ‘মধুবন সিনেপ্লেক্স’

বগুড়ার মধুবন সিনেপ্লেক্স বন্ধ থাকার সাড়ে পাঁচ মাসের পর...

নলতা মিশনে প্রতিদিন একসঙ্গে ইফতার করে ছয় হাজার রোজাদার

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের চত্বরে প্রতিদিন...

মৌলভীবাজারে বসন্তে ফুটেছে রুদ্রপলাশ

বসন্তের শুরুতে মৌলভীবাজার শহরের সবুজের ভিড়ে দৃষ্টি কেড়ে নিচ্ছে...

জামিনের জন্য কোটি টাকা দাবি, ট্রাইব্যুনালে তদন্ত কমিটি

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার এক আসামিকে...

বহুমুখী উৎসে ডিজেল, কমেছে সরবরাহঝুঁকি

বাংলাদেশে একসময় ডিজেলের প্রায় পুরোটা আমদানি হতো মধ্যপ্রাচ্য থেকে,...

শত বছরের ঐতিহ্যে ইফতারের টেবিলে আমিত্তি

রমজান মাসে ইফতারের টেবিলে নানা খাবারের সঙ্গে শেরপুরে বিশেষ...

বইমেলায় নতুন বইয়ের ঢল, সংখ্যা ছাড়াল হাজার

অমর একুশে বইমেলায় প্রতিদিনই নতুন বইয়ের সংযোজন হচ্ছে। মেলায়...

চন্দ্রা ত্রিমোড় ও যমুনা সেতুতে বাড়তি চাপের আশঙ্কা

রাজধানী ঢাকা থেকে উত্তরবঙ্গগামী মানুষের ঈদযাত্রা সামনে রেখে ঢাকা-টাঙ্গাইল-রংপুর...

জঙ্গল সলিমপুরে যৌথ অভিযানের পর টহল জোরদার

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর ও আলীনগর এলাকায় যৌথ...

ঈশ্বরগঞ্জে ধানখেত থেকে সদ্যোজাত শিশু উদ্ধার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় সড়কের পাশের একটি ধানখেত থেকে কাঁদতে...

বগুড়ায় ভেজাল মসলা তৈরির কারখানায় অভিযান, জরিমানা

বগুড়াকে ঘিরে গড়ে ওঠা দেশের অন্যতম বড় মসলার বাজারে...

নাথিং আনছে নতুন স্মার্টফোন সিরিজ

প্রযুক্তি দুনিয়ায় নতুন চমক নিয়ে আবারও হাজির হতে যাচ্ছে...

ইফতারের পর চা খাওয়ার সঠিক সময় জানুন

রমজান মাসে সারাদিন রোজা রাখার পর ইফতার অনেকের জন্য...
spot_img

আরও পড়ুন

অবহেলায় ঝুঁকিতে লালমনিরহাটের ঐতিহাসিক নিদাড়িয়া মসজিদ

লালমনিরহাটের ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে পরিচিত প্রায় ৩০০ বছরের পুরোনো নিদাড়িয়া মসজিদ বর্তমানে বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে। দীর্ঘদিনের অযত্ন, অবহেলা এবং প্রাকৃতিক ক্ষয়ের...

শাকিবের ‘প্রিন্স’ দিয়ে আবারও খুলছে বগুড়ার ‘মধুবন সিনেপ্লেক্স’

বগুড়ার মধুবন সিনেপ্লেক্স বন্ধ থাকার সাড়ে পাঁচ মাসের পর ঈদুল ফিতরের দিন থেকে আবারো সিনেমা প্রদর্শন শুরু করবে। প্রথম প্রদর্শন হবে শাকিব খান অভিনীত...

নলতা মিশনে প্রতিদিন একসঙ্গে ইফতার করে ছয় হাজার রোজাদার

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের চত্বরে প্রতিদিন কয়েক হাজার রোজাদার একসঙ্গে ইফতার করেন। মাঠজুড়ে বিশাল শামিয়ানা টাঙানো থাকে এবং কাতারে কাতারে বসে...

মৌলভীবাজারে বসন্তে ফুটেছে রুদ্রপলাশ

বসন্তের শুরুতে মৌলভীবাজার শহরের সবুজের ভিড়ে দৃষ্টি কেড়ে নিচ্ছে রুদ্রপলাশগাছ। ডালজুড়ে ফুটে থাকা উজ্জ্বল লাল ফুল যেন প্রকৃতিকে সাজিয়েছে নতুন রঙে। পথচারীদের চোখে পড়ে...
spot_img