Friday, March 6, 2026
21.6 C
Dhaka

দর্শকপ্রিয় অভিনেত্রী প্রসূন আজাদ কেন এখন পর্দায় নেই

দীর্ঘদিন পর্দার আড়ালে ছিলেন এক সময়ের জনপ্রিয় লাক্স তারকা প্রসূন আজাদ। ২০১২ সালে লাক্স–চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়ে অভিনয় জগতে পা রাখেন তিনি। নাটক ও চলচ্চিত্র মিলিয়ে বেশ কিছু কাজ করলেও হঠাৎ করেই নিজেকে অভিনয় থেকে সরিয়ে নেন। অভিনয়ে অনুপস্থিত থাকলেও ভক্তদের ভালোবাসা এখনো অটুট।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভক্ত সরাসরি প্রশ্ন করেছিলেন—কেন তিনি অভিনয় ছেড়ে দিয়েছেন। সেই প্রশ্নের উত্তরে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন প্রসূন। ভক্তের প্রশ্নের স্ক্রিনশট শেয়ার করে তিনি লেখেন, ‘অভিনয় একটি ব্যয়বহুল পেশা। বিনিয়োগের তুলনায় লাভের অনুপাত খুবই কম। এককালীন টাকা পাওয়া যায়, অথচ এটি আমার ইন্টেলেকচুয়াল প্রপার্টি। ১০-১৫ বছর আগে ১৫ দিন পরপর পার্লারে খরচ হতো সাত-আট হাজার টাকা। শুধু কাপড় আয়রন করতেও খরচ পড়ত পাঁচ-ছয় হাজার। দামি কাপড়ের শখ, নিয়মিত খাওয়া আর জিমের খরচ—সব মিলিয়ে ব্যয় ছিল অনেক।’

প্রসূন জানালেন, অভিনয়ের ব্যয়বহুল জীবন ছেড়ে তিনি কিছুটা স্বাভাবিক জীবন যাপন করতে চেয়েছিলেন। পাশাপাশি মধ্যবিত্ত পরিবারের গৃহবধূ হিসেবে নিজেকে প্রস্তুত করার ভাবনাও তাকে প্রভাবিত করেছে। তিনি বলেন, ‘আমি চেয়েছিলাম কিছুদিন স্বাভাবিক মানুষের মতো জীবন যাপন করতে। অস্বাভাবিক জীবন যাপন করতে গিয়ে নিজের ভেতরের শক্তি হারিয়ে ফেলেছিলাম। সুপারস্টারের জীবনযাপন বজায় রেখে একজন মধ্যবিত্ত মানুষের বউ হওয়ার জন্য নিজেকে কতটা প্রস্তুত করতে হবে, সেটাও ভাবাচ্ছিল।’

প্রসূন আরও উল্লেখ করেন, ‘গৃহিণী হওয়ার একটা শখও ছিল—এখনো আছে। এত কষ্ট করে বাইরে কাজ করলে গৃহিণী হওয়া সম্ভব নয়।’ বর্তমানে সংসার ও ব্যবসায় মনোযোগী প্রসূন আজাদ দুই সন্তানের মা। এছাড়া অভিনয় ছাড়ার পেছনে নিজের শারীরিক পরিবর্তনের কথাও উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘আবার মোটা হয়ে গিয়েছিলাম। লজ্জা-সংকোচ বেড়ে যায়। কেউ বেশি সময় তাকিয়ে থাকলে বিরক্ত লাগে। তাই মনে হলো, এখন অভিনয়ের সময় নয়।’

উল্লেখ্য, প্রসূন আজাদ ‘সর্বনাশা ইয়াবা’, ‘অচেনা হৃদয়’, ‘পদ্মপুরাণ’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং দর্শকের নজর কেড়েছিলেন।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের হাতে অফিস ভাঙচুর

মাগুরায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা কার্যালয় খুলে জাতীয়...

অসুস্থ সন্তানের ইচ্ছা পূরণ করতে গিয়ে জনতার হাতে মারধরের শিকার বাবা

মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরে অসুস্থ সন্তানের ইচ্ছা পূরণ করতে গিয়ে...

দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ গঠনে নেতাদের প্রতিশ্রুতি

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির...

শেরপুর-৩ আসনে পাঁচ প্রার্থীর বৈধ তালিকা প্রকাশ

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বৈধ পাঁচ...

শিক্ষার্থীদের বাঁচাতে গিয়ে প্রাণ হারানো শিক্ষিকার স্বীকৃতি

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর...

ফটিকছড়িতে অফিসের ভেতরে হাতাহাতি, ঘটনাস্থলে পুলিশ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় বেতনসংক্রান্ত জটিলতাকে কেন্দ্র করে উপজেলা হিসাবরক্ষণ...

ইরানে হামলায় অংশ না নেওয়ার সিদ্ধান্তে অটল স্টারমার, ক্ষোভ ট্রাম্পের

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় যুক্ত না হওয়ার...

মধ্যপ্রাচ্যের যুদ্ধে ইরানে নিহত ১২৩০, ইসরায়েলেও প্রাণহানি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যে শুরু হওয়া...

ইন্টারনেট বিচ্ছিন্ন, অনিশ্চয়তার মধ্যে ইরানের সাধারণ জীবন

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে আতঙ্ক, অনিশ্চয়তা ও সীমিত যোগাযোগ...

নাখচিভানে ড্রোন হামলার অভিযোগ নাকচ করল তেহরান

আজারবাইজানের নাখচিভান অঞ্চলে ড্রোন আঘাত হানার ঘটনায় ইরানের সংশ্লিষ্টতার...

মধ্যপ্রাচ্যের যুদ্ধ বৈশ্বিক অর্থনীতিতে নতুন চাপ তৈরি করতে পারে

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি বৈশ্বিক অর্থনীতির স্থিতিশীলতার জন্য নতুন...

খামেনির মৃত্যুর পাঁচ দিন পর শোক জানাল ভারত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পাঁচ দিন...

কুয়েতে যুক্তরাষ্ট্রের আরিফজান ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে কুয়েতে অবস্থানরত মার্কিন বাহিনীর একটি...

পুরনো ১৮ সদস্যের নির্দেশনা বাতিল

প্রধানমন্ত্রী তারেক রহমানের বিদেশ যাত্রা এবং ফেরার সময় বিমানবন্দরে...
spot_img

আরও পড়ুন

বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের হাতে অফিস ভাঙচুর

মাগুরায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা কার্যালয় খুলে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করার পর বিএনপির একটি অংশ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জেলা আওয়ামী...

অসুস্থ সন্তানের ইচ্ছা পূরণ করতে গিয়ে জনতার হাতে মারধরের শিকার বাবা

মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরে অসুস্থ সন্তানের ইচ্ছা পূরণ করতে গিয়ে জনতার হাতে মারধরের শিকার হয়েছেন এক বাবা ও তার স্বজনরা। বুধবার (৪ মার্চ) রাত সোয়া...

দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ গঠনে নেতাদের প্রতিশ্রুতি

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন বলেছেন, জাতীয় নির্বাচনে বিএনপি কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করেছে। তবে তিনি উল্লেখ...

শেরপুর-৩ আসনে পাঁচ প্রার্থীর বৈধ তালিকা প্রকাশ

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বৈধ পাঁচ প্রার্থীর তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা...
spot_img