Wednesday, April 1, 2026
25 C
Dhaka

তাজমহলকে ঘিরে নতুন বিতর্ক: মিথ্যা ইতিহাসের গল্প নিয়ে বলিউডে ‘দ্য তাজ স্টোরি’

বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ প্রেমের স্মৃতিস্তম্ভ তাজমহল নিয়ে আবারও বিতর্ক তৈরি হয়েছে। মুঘল সম্রাট শাহজাহান ও মমতাজের অনন্ত প্রেমের প্রতীক হিসেবে স্বীকৃত এই স্থাপনাকে নতুনভাবে প্রশ্নবিদ্ধ করেছে বলিউডের সিনেমা ‘দ্য তাজ স্টোরি’। ভারতীয় পরিচালক তুষার গোয়েল পরিচালিত এ চলচ্চিত্রে তাজমহলের সরকারিভাবে স্বীকৃত ইতিহাসকে বিকৃত করে উপস্থাপন করা হয়েছে, যা নিয়ে সমালোচনার ঝড় বইছে।

সিনেমার একটি দৃশ্যে দাবি করা হয়, ১৭শ শতকের তাজমহল আদতে কোনো মুসলিম সমাধি ছিল না; বরং এটি ছিল ‘একটি হিন্দু প্রাসাদ’, যা পরে মুঘলরা দখল করে নিত। বহু বছর ধরে হিন্দু উগ্রবাদীরা ‘তেজো মহালয়া’ নামে একটি কল্পিত হিন্দু মন্দিরের গল্প প্রচার করে আসলেও ইতিহাসবিদরা বরাবরই এসব দাবিকে ভিত্তিহীন বলে খণ্ডন করেছেন। এবার সেই মিথ্যাকে চলচ্চিত্রে তুলে ধরায় নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে।

সিনেমায় তাজমহলের ট্যুর গাইড বিশু দাস চরিত্রে অভিনয় করেছেন খ্যাতিমান অভিনেতা পরেশ রাওয়াল। এক দৃশ্যে তাকে বলতে দেখা যায়, “আমার সারা জীবনের বিশ্বাস ভেঙে চুরমার হয়ে গেছে। তাজমহলের ডিএনএ টেস্ট করা যায় না? আমরা কি তবে মিথ্যে ছড়িয়ে দিচ্ছি?”—যা চলচ্চিত্রের বিতর্কিত বক্তব্যকে আরও উসকে দিয়েছে। উল্লেখযোগ্য যে, পরেশ রাওয়াল আগে ভারতের ক্ষমতাসীন বিজেপির সংসদ সদস্য ছিলেন।

সমালোচকদের অভিযোগ, প্রায় ২০ কোটি মুসলিমকে হেয় করতে এবং সংখ্যালঘুদের অবদান মুছে দিতে এ ধরনের চলচ্চিত্র তৈরি করা হচ্ছে। তাদের মতে, বলিউডের একটি অংশ ইচ্ছাকৃতভাবে ইতিহাস পুনর্কল্পনা করে হিন্দু জাতীয়তাবাদকে শক্তিশালী করার চেষ্টা করছে। ‘দ্য কাশ্মীর ফাইলস’, ‘ছাভা’, ‘পদ্মাবত’—এসব সিনেমার সঙ্গে এর সাদৃশ্যও তুলে ধরছেন তারা।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ছবিটিকে “ষড়যন্ত্রতত্ত্বের কোলাজ” বলে আখ্যা দিয়েছে। তাদের ভাষ্যমতে, এটি কোনো গবেষণাধর্মী কাজ নয়; বরং মনগড়া তথ্য দিয়ে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা দ্য ওয়াশিংটন পোস্ট লিখেছে—
“দ্য তাজ স্টোরি হিন্দু জাতীয়তাবাদী প্রচারণার একটি বৃহত্তর বর্ণনার সঙ্গে মিলে যায়, যা বলিউডের জনপ্রিয় সংস্কৃতির মাধ্যমে ছড়িয়ে পড়ছে। এসব চলচ্চিত্র মধ্যযুগীয় মুসলিম শাসকদের রক্তপিপাসু হিসেবে দেখায় এবং ভারতীয়-মুসলিম স্থাপত্য, সংগীত ও সংস্কৃতিকে নিপীড়নের গল্পে রূপান্তরিত করছে।”

পরিচালক তুষার গোয়েল অবশ্য দাবি করেছেন, সিনেমাটি কোনো রাজনৈতিক দলের অর্থায়নে নির্মিত নয়। তবে ভারতের প্রত্নতত্ত্ব বিভাগের দীর্ঘদিনের গবেষণার পরিপন্থী কাহিনি হওয়ায় চলচ্চিত্রটি সাধারণ দর্শক, শিক্ষার্থী ও গবেষকদের কাছেও খুব বেশি সমর্থন পায়নি।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

অন্যের ওয়াই-ফাই ব্যবহার করা কি ইসলামে বৈধ?

বর্তমানে অনেক সময় মোবাইল ডিভাইসে পাসওয়ার্ডবিহীন ওয়াই-ফাই নেটওয়ার্ক দেখা...

চীন-পাকিস্তান সমন্বয় বাড়াতে আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার ইসলামাবাদে সৌদি...

তেহরানজুড়ে মানসিক চাপ ও নিরাপত্তাহীনতার ছায়া

ইরানে মার্কিন ও ইসরায়েলি বিমান হামলা চলার মধ্যে সাধারণ...

তৃতীয় ধাপে গৃহ গণনা ও জীবনধারার তথ্য নথিভুক্ত হবে

দেড় দশক পর ভারতের জনগণনা বা জনশুমারির কাজ আজ...

স্পেনও বন্ধ করল যুক্তরাষ্ট্রের আকাশসীমা ব্যবহার

ইরানের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহারের জন্য মার্কিন অস্ত্র পরিবহনে ইসরায়েলকে...

ইরান যুদ্ধের দীর্ঘায়ু: যুক্তরাষ্ট্রের কৌশলগত সীমাবদ্ধতা

হোয়াইট হাউস ২০টি তেলবাহী ট্যাংকার চলাচলের অনুমতিকে ‘কূটনৈতিক জয়’...

ইরান হামলা: ট্রাম্পের সাবেক কৌশলবিদের সেনা মোতায়েনের প্রস্তাব

ইরানে মার্কিন সেনা পাঠানোর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর...

জীবনের একঘেয়েমি কাটাতে নতুন ভাষা শেখার উপকারিতা

দৈনন্দিন জীবনের একঘেয়েমি অনেকের মধ্যেই একধরনের মানসিক স্থবিরতা তৈরি...

২০ বছর আগে পুলিশের সোর্সকে অপহরণ ও হত্যা, ৯ জনের যাবজ্জীবন

চট্টগ্রামে ২০০৫ সালে পুলিশের এক সোর্সকে অপহরণ ও হত্যা...

রুয়েটে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট পরীক্ষামূলক চালু, পাওয়া যাবে আয়রনমুক্ত পানি

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এর চারটি আবাসিক হলে...

বাউফলে চাঁদার দাবিতে মারধরের ঘটনায় একজনের মৃত্যু

পটুয়াখালীর বাউফলে চাঁদার দাবিতে এক কৃষককে মারধরের ঘটনায় স্থানীয়...

রাজশাহীর চিকিৎসক আজাদের উদ্যোগে ১০০ কোটি টাকার বিদেশি ওষুধ রাজশাহী মেডিকেলে পৌঁছেছে

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ড....

প্রবাসীর গাড়িতে ডাকাতি, চালক গুলিবিদ্ধ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে...

মেহেরপুরে বাড়ি থেকে ৮০০ লিটার ডিজেল উদ্ধার, মামলা দায়ের

মেহেরপুর সদর উপজেলায় জেলা প্রশাসনের অভিযানে অবৈধভাবে জ্বালানি তেল...
spot_img

আরও পড়ুন

অন্যের ওয়াই-ফাই ব্যবহার করা কি ইসলামে বৈধ?

বর্তমানে অনেক সময় মোবাইল ডিভাইসে পাসওয়ার্ডবিহীন ওয়াই-ফাই নেটওয়ার্ক দেখা যায়। এ ধরনের নেটওয়ার্ক ব্যবহার করা ইসলামি দৃষ্টিকোণ থেকে বৈধ কি না—এ নিয়ে অনেকের প্রশ্ন...

চীন-পাকিস্তান সমন্বয় বাড়াতে আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার ইসলামাবাদে সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চার দেশের বৈঠকের পর চীনের রাজধানী বেইজিং সফরে গেছেন।...

তেহরানজুড়ে মানসিক চাপ ও নিরাপত্তাহীনতার ছায়া

ইরানে মার্কিন ও ইসরায়েলি বিমান হামলা চলার মধ্যে সাধারণ নাগরিকদের জীবন এক ভয়াবহ বাস্তবতায় পরিণত হয়েছে। বেসামরিক এলাকা এবং ছোট ব্যবসাগুলোর ওপর হামলা চলছে,...

তৃতীয় ধাপে গৃহ গণনা ও জীবনধারার তথ্য নথিভুক্ত হবে

দেড় দশক পর ভারতের জনগণনা বা জনশুমারির কাজ আজ মঙ্গলবার শুরু হয়েছে। টানা এক বছর ধরে প্রায় ৩০ লাখ কর্মী বাড়ি বাড়ি গিয়ে এই...
spot_img