Sunday, February 8, 2026
20 C
Dhaka

সারাদেশে নারীদের উপর হামলা-হেনস্তার প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের বিক্ষোভ মিছিল

সারাদেশে নির্বাচনী প্রচারণাকালে নারীদের উপর নগ্ন হামলা, হেনস্তা ও কটুক্তির প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনের মহিলা বিভাগের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সিরাজগঞ্জ বাজার স্টেশন মুক্তির সোপান থেকে মিছিলটি শুরু হয়ে পৌরসভা রোড, মুজিব সড়ক, চৌরাস্তা, এস এস রোড প্রদক্ষিণ করে পুনরায় বাজার স্টেশন মুক্তির সোপানে এসে শেষ হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের সিরাজগঞ্জ জেলার সেক্রেটারি সুলতানা ইয়াসমিন জেবার সভাপতিত্বে এবং মহিলা বিভাগের জেলা কর্মপরিষদ সদস্য মাকসুদা খাতুন (বৃষ্টি)র সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক জাহিদুল ইসলাম জাহিদ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক জাহিদুল ইসলাম জাহিদ বলেন, নির্বাচনী পরিবেশকে কলুষিত করতে পরিকল্পিতভাবে নারীদের উপর হামলা, হেনস্তা ও কটুক্তির মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হচ্ছে। এটি শুধু মানবাধিকারের চরম লঙ্ঘন নয়, বরং একটি সভ্য সমাজের জন্য চরম লজ্জার বিষয়। নারীদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব, কিন্তু আজ তা ভয়াবহভাবে ব্যর্থ হচ্ছে।

তিনি আরও বলেন, নারীদের উপর এসব বর্বরতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনই পারে এই সহিংস রাজনীতির সংস্কৃতি বন্ধ করতে।

এ সময় বিক্ষোভ মিছিলে জামায়াতে ইসলামী মহিলা বিভাগের বিভিন্ন পর্যায়ের নেত্রীবৃন্দসহ বিপুল সংখ্যক নারী নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা নারীদের উপর সহিংসতা বন্ধ, দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি

সিএ/জেএইচ

spot_img

আরও পড়ুন

যিশুর সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদ নীলাঞ্জনার? ইঙ্গিতপূর্ণ পোস্ট অভিনেত্রীর

টালিপাড়ার দীর্ঘদিনের ‘পাওয়ার কাপল’ হিসেবে পরিচিত যিশু সেনগুপ্ত ও...

নির্বাচনের আগে ঐক্যের বার্তা আজহারীর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার...

বিশ্ববাজারে নিম্নমুখী খাদ্যপণ্যের দাম

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) জানিয়েছে, জানুয়ারি মাসে...

ডিমের গন্ধে বিরক্তি? সমাধান জেনে নিন

বাঙালির খাবার তালিকায় ডিম একটি জনপ্রিয় উপাদান। তবে কাঁচা...

মান্না বেঁচে থাকলে শাকিব আজ এত উঁচুতে উঠতে পারতেন না: সোহেল রানা

বাংলা চলচ্চিত্রের দুই প্রজ্বলিত নায়ক মান্না ও শাকিব খানের...

পোস্টাল ব্যালটে নির্বাচন কমিশনের অগ্রগতি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে...

জানুয়ারিতে সার্বিক মূল্যস্ফীতি ৮.৫৮ শতাংশ, খাদ্যে অস্বস্তি বেড়েছে

গত জানুয়ারি মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি বেড়েছে। একই সঙ্গে...

এমপিওভুক্তির বিষয়ে যা বলল শিক্ষা মন্ত্রণালয়

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫-এর...

ভিসা জটিলতা কাটিয়ে ভারতে শাকিবের ‘প্রিন্স’ সিনেমার শুটিং

অবশেষে কাটল ভিসা সংক্রান্ত জটিলতা। সমস্ত শঙ্কা দূর করে...

চীনে বায়োটেক কোম্পানিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮

চীনের উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশের শুয়াংয়ে একটি বায়োটেক কোম্পানিতে ভয়াবহ...

ভোটের আগে চাঙা ঢাকার পুঁজিবাজার, বিনিয়োগ টানছে জেড ক্যাটেগরির প্রতিষ্ঠান

নির্বাচনের আগে ঢাকার পুঁজিবাজারে চাঙাভাব দেখা দিয়েছে। বিশেষ করে...

আন্তবিশ্ববিদ্যালয় বিতর্কে বুটেক্সের সাফল্য

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) এবার আন্তবিশ্ববিদ্যালয় মঞ্চে নিজেদের দক্ষতা...

কারাগারে বলিউডের জনপ্রিয় কমেডিয়ান রাজপাল যাদব

পর্দায় যাঁর উপস্থিতি মানেই হাসির রোল, সেই বলিউড অভিনেতা...

কর্মী ছাঁটাইয়ের ‘কঠিন সিদ্ধান্তে’ পদ ছাড়ছেন ওয়াশিংটন পোস্টের প্রধান নির্বাহী

ওয়াশিংটন পোস্টের প্রধান নির্বাহী ঘোষণা দিয়েছেন যে তিনি তাঁর...
spot_img

আরও পড়ুন

যিশুর সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদ নীলাঞ্জনার? ইঙ্গিতপূর্ণ পোস্ট অভিনেত্রীর

টালিপাড়ার দীর্ঘদিনের ‘পাওয়ার কাপল’ হিসেবে পরিচিত যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা শর্মার সম্পর্ক বিচ্ছেদের পথে। ২০ বছরের দাম্পত্য জীবনের এই নতুন অধ্যায় নিয়ে শোরগোল সৃষ্টি...

নির্বাচনের আগে ঐক্যের বার্তা আজহারীর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জনপ্রিয় ইসলামি আলোচক ড. মিজানুর রহমান আজহারী। তিনি বলেছেন, মতভিন্নতা থাকলেও তা যেন...

বিশ্ববাজারে নিম্নমুখী খাদ্যপণ্যের দাম

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) জানিয়েছে, জানুয়ারি মাসে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম সামান্য নিম্নমুখী রূপ নিয়েছে। এফএও’র খাদ্য মূল্য সূচক জানিয়েছে, গত মাসের তুলনায়...

ডিমের গন্ধে বিরক্তি? সমাধান জেনে নিন

বাঙালির খাবার তালিকায় ডিম একটি জনপ্রিয় উপাদান। তবে কাঁচা বা রান্না করা ডিমের আঁশটে গন্ধ অনেক সময় রান্নাঘরের পাত্রে থেকে যায়, যা বারবার ধোয়ার...
spot_img