রণবীর কাপূরের সঙ্গে দীর্ঘ প্রেম ভাঙার পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। সম্প্রতি এক বর্ষীয়ান সাংবাদিক এক পডকাস্টে এ তথ্য প্রকাশ্যে আনেন। তিনি জানান, বিচ্ছেদের পর ক্যাটরিনা নিজেকে সম্পূর্ণ ভেঙে পড়া অবস্থায় পেয়েছিলেন এবং মনে করেছিলেন—এতে তার শুধু সম্পর্কই নয়, ক্ষতিগ্রস্ত হচ্ছে পুরো কর্মজীবনও।
সাংবাদিকের ভাষ্য, ‘অজব প্রেম কি গজব কাহানি’ ছবির শুটিংয়ের সময় থেকেই ক্যাটরিনা-রণবীরের প্রেম শুরু হয়। তবে সেই সম্পর্ক স্থায়ী হয়নি। বিচ্ছেদের পর এক সাক্ষাৎকারে তারা দেখেন, ক্যাটরিনা অঝোরে কাঁদছেন। তিনি বারবার বলছিলেন, “আমি বড় ভুল করেছি… কাজ হারাচ্ছি, আর এর জন্য আমিই দায়ী।”
ক্যাটরিনা নাকি ভেবেছিলেন রণবীরকে বিয়ে করলে কাপূর পরিবারের সদস্য হবেন। আর ওই পরিবারের বউদের অভিনয় করতে দেওয়া হয় না বলেই তিনি কয়েকটি চলচ্চিত্র ফিরিয়েও দিয়েছিলেন। পরে সেই সিদ্ধান্তের জন্য গভীর হতাশা ও অনুশোচনায় ভুগেছিলেন তিনি।
সাংবাদিক আরও জানান, রণবীর–ক্যাটরিনার বিচ্ছেদ খুব মসৃণ ছিল না। সম্পর্ক থেকে বেরিয়ে আসতে ক্যাটরিনার সময় লেগেছিল বেশ কিছুদিন। পরে ধীরে ধীরে নিজের ব্যক্তিগত জীবনে সামলে ওঠেন তিনি।
অবশেষে রণবীরেরই ঘনিষ্ঠ বন্ধু ও সহ-অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে প্রেমে জড়ান ক্যাটরিনা। ২০২১ সালের ডিসেম্বরে তাদের বিয়ে হয়। গত ৭ নভেম্বর দম্পতি একটি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন।
সিএ/এএ


