Friday, April 3, 2026
29 C
Dhaka

ভোটকেন্দ্রের কাছে সাংবাদিকদের মোবাইল নিষেধাজ্ঞা: চবিসাসের তীব্র প্রতিবাদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে সাংবাদিকদের মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস)।


একই সঙ্গে সিদ্ধান্তটি অবিলম্বে প্রত্যাহার অথবা পুনর্বিবেচনার জোর দাবি জানিয়েছে সংগঠনটি।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে চবিসাস সভাপতি জানে আলম ও সাধারণ সম্পাদক মাহফুজ শুভ্র এ দাবি জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বর্তমান সাংবাদিকতা কার্যক্রম মূলত মোবাইল জার্নালিজমের ওপর নির্ভরশীল। তথ্য সংগ্রহ, ছবি ও ভিডিও ধারণ, দ্রুত সংবাদ প্রেরণ এবং তথ্য যাচাই—সবক্ষেত্রেই মোবাইল ফোন একটি অপরিহার্য পেশাগত সরঞ্জাম। জাতীয় নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রক্রিয়ায় সাংবাদিকদের এ উপকরণ ব্যবহারে বাধা দেওয়া তাদের দায়িত্ব পালনে সরাসরি অন্তরায় সৃষ্টি করবে।

চবিসাস নেতারা আরও বলেন, ভোটকেন্দ্রসংলগ্ন এলাকায় মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা আরোপ করলে তাৎক্ষণিক তথ্যপ্রবাহ বাধাগ্রস্ত হবে এবং সম্ভাব্য অনিয়ম বা অসংগতির তথ্য প্রকাশ সীমিত হয়ে পড়বে। এর ফলে জনগণের জানার অধিকার ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা রয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমের প্রধান কাজ হলো জনগণের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিরপেক্ষভাবে তুলে ধরা। স্পর্শকাতর এলাকা ছাড়া অন্যান্য স্থানে নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্ত স্বাধীন গণমাধ্যমে অযৌক্তিক হস্তক্ষেপের শামিল। বিশেষ করে নির্বাচনী প্রক্রিয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকার নিরপেক্ষতা পর্যবেক্ষণ ও প্রকাশ গণমাধ্যমের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব।

চবিসাস নেতৃবৃন্দ মনে করেন, এ ধরনের সিদ্ধান্ত তথ্যের স্বচ্ছতা ব্যাহত করতে পারে, গুজব ছড়ানোর ঝুঁকি বাড়াতে পারে এবং সাংবাদিক ও নাগরিক উভয়ের পর্যবেক্ষণমূলক ভূমিকা সীমিত করে। দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় এমন সিদ্ধান্ত সময়োপযোগী নয় বলেও তারা মন্তব্য করেন।

চবিসাসের মতে, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে গণমাধ্যমকে প্রতিপক্ষ নয়, বরং সহযোগী শক্তি হিসেবে বিবেচনা করা জরুরি। তাই সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে প্রতিবন্ধক এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার অথবা অন্তত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

মোতাহের উদ্দিন, চবি প্রতিনিধি

সিএ/জেএইচ

spot_img

আরও পড়ুন

ফরিদপুরে খাল পুনর্খননে কৃষি উন্নয়নের আশা

প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর...

মোংলায় মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

বাগেরহাটের মোংলা উপজেলায় ছাত্রদল ও যুবদল নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের...

গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সহমর্মিতার জোয়ার

অর্থাভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও পড়াশোনা থমকে যাওয়ার শঙ্কায় থাকা...

জিকে সেচ প্রকল্পে তিন জেলায় কমেছে ডিজেলের চাপ, স্বস্তিতে কৃষক

গঙ্গা-কপোতাক্ষ (জিকে) সেচ প্রকল্পের আওতায় কুষ্টিয়াসহ তিন জেলার কৃষকরা...

ফুলবাড়ীর সড়কে ঝুঁকিপূর্ণ মরা গাছ, আতঙ্কে পথচারী

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় চলমান কালবৈশাখী মৌসুমে বিভিন্ন সড়কের দু’পাশে...

মানহানিকর বক্তব্যে ব্যবস্থা নেওয়ার আশ্বাস

জাতীয় সংসদে নিজেরসহ দুই নারী সহকর্মীকে নিয়ে ‘কুৎসিত ভাষা’...

শেখ হাসিনার রায় বাতিল চেয়ে কোনো চিঠি পায়নি ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) রায় বাতিলের দাবিতে শেখ হাসিনার...

চট্টগ্রামে জ্বর ও হামের উপসর্গে আক্রান্ত বাড়ছে শিশু

চট্টগ্রামে গত কয়েকদিন ধরে শিশুদের মধ্যে জ্বরের প্রকোপ বাড়তে...

হামের বিস্তার রোধে জোরদার টিকাদানের আহ্বান

টিকা ক্রয় ও সরবরাহ সংক্রান্ত জটিলতার কারণে যদি হামের...

জনবল সংকটে চাপে জেলা হাসপাতাল

চাঁপাইনবাবগঞ্জে হাম বা মিসেলসের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত ৬...

যশোরে তিন পুলিশকে মারধর করে আসামি ছিনতাই

যশোরের কেশবপুর উপজেলার হিজলডাঙ্গা গ্রামে এক আসামিকে গ্রেপ্তার করতে...

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে এক ৯ মাসের কম বয়সী...

হবিগঞ্জে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটসহ সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

হবিগঞ্জের মাধবপুরে চট্টগ্রাম থেকে সিলেটগামী জ্বালানি তেলবাহী ট্রেন লাইনচ্যুত...

ময়মনসিংহে বাড়ির পাশে শিশুর মরদেহ উদ্ধার, বাবা ও সৎমা গ্রেপ্তার

ময়মনসিংহের ত্রিশালে পারিবারিক কলহের জেরে একটি শিশুকে শ্বাসরোধে হত্যার...
spot_img

আরও পড়ুন

ফরিদপুরে খাল পুনর্খননে কৃষি উন্নয়নের আশা

প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে খাল খননের মাধ্যমে কৃষিতে যে অগ্রগতি হয়েছিল, বর্তমান সরকারও সেই ধারাবাহিকতা বজায় রেখে...

মোংলায় মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

বাগেরহাটের মোংলা উপজেলায় ছাত্রদল ও যুবদল নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং গ্রেপ্তারকৃতদের নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। একই...

গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সহমর্মিতার জোয়ার

অর্থাভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও পড়াশোনা থমকে যাওয়ার শঙ্কায় থাকা কুষ্টিয়ার কুমারখালীর মেধাবী তরুণ ওমর ওসমান রাজুর পাশে দাঁড়িয়েছে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান। তার উচ্চশিক্ষার...

জিকে সেচ প্রকল্পে তিন জেলায় কমেছে ডিজেলের চাপ, স্বস্তিতে কৃষক

গঙ্গা-কপোতাক্ষ (জিকে) সেচ প্রকল্পের আওতায় কুষ্টিয়াসহ তিন জেলার কৃষকরা চলতি বোরো মৌসুমে কম খরচে সেচ সুবিধা পেয়ে স্বস্তিতে রয়েছেন। প্রকল্পের মাধ্যমে সহজলভ্য পানির কারণে...
spot_img