Sunday, February 1, 2026
26 C
Dhaka

সব ক্যাম্পাসে দ্রুত ছাত্র সংসদ নির্বাচনের দাবি ডাকসু ভিপির

ডাকসু ভিপি সাদিক কায়েম দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে অতি দ্রুত ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন। তিনি বলেন, বর্তমানে দেশের সকল ক্যাম্পাসে একটি সুষ্ঠু ও বৈষম্যহীন পরিবেশ বিরাজ করছে, তাই এই নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের প্রতিনিধিদের মাধ্যমে ক্যাম্পাসের সমস্যা সমাধানে অংশ নিতে পারবে।

শনিবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় রাজশাহী কলেজ মাঠে অনার্স প্রথম বর্ষ (২০২৪–২৫) এবং উচ্চ মাধ্যমিকের নবীন শিক্ষার্থীদের বরণ উপলক্ষে আয়োজিত ‘ক্যারিয়ার গাইডলাইন ও নবীনবরণ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ দাবি জানান। সাদিক কায়েম বলেন, রাজশাহী কলেজের ছাত্র সংসদ নির্বাচনসহ দেশের সব ক্যাম্পাসে দ্রুত নির্বাচন দেওয়া প্রয়োজন।

ছাত্র সংসদকে ক্যাম্পাসের সমস্যা সমাধানের মূল চাবিকাঠি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরাই ক্যাম্পাসকে নেতৃত্ব দেবেন। শিক্ষার্থীদের সমস্যাগুলো ছাত্রনেতাদের মাধ্যমে উঠে আসবে এবং ছাত্র নেতৃত্বের মাধ্যমে কার্যকর সমাধানও সম্ভব হবে। তিনি আরও বলেন, আবাসন সংকটসহ ক্যাম্পাসের সকল সমস্যা সমাধানে ছাত্র সংসদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

জুলাই বিপ্লবের প্রসঙ্গ টেনে সাদিক কায়েম বলেন, তরুণরাই বিপ্লবের নেতৃত্ব দিয়েছে এবং তা সফল করেছে। তারা জানিয়েছে—বাংলাদেশে আর কখনো ফ্যাসিবাদ সৃষ্টি হতে দেওয়া হবে না। তরুণরা রাজপথে দাঁড়িয়ে দেশের জন্য সংগ্রাম করেছে এবং এখনও সচেতন রয়েছে। তিনি তরুণদের বৈষম্য দূরীকরণ এবং নতুন বাংলাদেশ নির্মাণের জন্য আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবিরের কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আসাদুজ্জামান ভুঁইয়া, রাকসু ভিপি ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ, শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি, রাজশাহী মহানগর সভাপতি মোহা. শামীম উদ্দীন এবং শিবিরের কেন্দ্রীয় মানবাধিকার সম্পাদক ও সাবেক মহানগর সভাপতি মো. সিফাত উল আলম। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী কলেজ শাখার সভাপতি মাহমুদুল হাসান মাসুম।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

কর্মক্ষেত্রে প্রযুক্তি ব্যবহারে নতুন অধ্যায়

কর্মক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়াতে এবং জনবলকে প্রযুক্তিনির্ভর দক্ষতায়...

নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে বলে মনে হয়: তৌহিদ হোসেন

আগামী ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫৫ শতাংশের...

কিডনি সুস্থ রাখতে কী খাবেন

বর্তমান কর্মব্যস্ত জীবন ও অনিয়মিত খাদ্যাভ্যাসের কারণে রক্তে ইউরিক...

স্ত্রীর অধিকার বিষয়ে সমকালীন আলেমদের মত

বিবাহের মাধ্যমে স্বামীর ওপর স্ত্রীর ভরণ-পোষণের দায়িত্ব আরোপিত হয়।...

মতুয়া ভক্তদের মহামিলনমেলা, ভক্তি ও শ্রদ্ধায় উদযাপিত মাঘী পূর্ণিমা উৎসব

চাঁদপুরের হাইমচর উপজেলার চরভৈরবী ইউনিয়নে ধর্মীয় ভাবগাম্ভীর্য, বিপুল উৎসাহ-উদ্দীপনা...

২০২৬ সালে গেমিং ল্যাপটপে উইন্ডোজের আধিপত্য

ল্যাপটপ কেনার পরিকল্পনা করছেন এমন ব্যবহারকারীদের জন্য নতুন তথ্য...

দুঃস্বপ্ন কি শরীরের সতর্ক সংকেত

নিয়মিত দুঃস্বপ্ন দেখা শুধু মানসিক অস্বস্তির বিষয় নয়, বরং...

নাবালেগের নামাজ ও শারীরিক সতর্কতা

শিশু ও কিশোরদের মধ্যে অনেকেই ধর্মীয় মাসআলার ভুল প্রয়োগের...

সাহু সেজদা কখন কার্যকর

নামাজে ভুল হওয়া একটি সাধারণ মানবিক বিষয়। তবে ফরজ...

ফরজ গোসল সম্পর্কে জানা জরুরি কেন

ইসলামে ইবাদত কবুল হওয়ার অন্যতম প্রধান শর্ত হলো পবিত্রতা।...

নিখোঁজের ৯ দিন পর সিরাজগঞ্জে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জে নিখোঁজের প্রায় ৯ দিন পর শুভ নামে এক...

আন্তঃঅ্যাসোসিয়েশন ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ‘শেরপুর সেতুবন্ধন’

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে রাজশাহী ডিভিশনাল কমিউনিটি...

স্বাধীনতা নাকি অনিশ্চয়তা—জেন–জিদের প্রেম

আধুনিক ডেটিং সংস্কৃতিতে নতুন একটি প্রবণতার নাম ‘রস্টার ডেটিং’।...
spot_img

আরও পড়ুন

কর্মক্ষেত্রে প্রযুক্তি ব্যবহারে নতুন অধ্যায়

কর্মক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়াতে এবং জনবলকে প্রযুক্তিনির্ভর দক্ষতায় প্রস্তুত করতে বড় পরিসরে উদ্যোগ নিয়েছে যুক্তরাজ্য সরকার। এ লক্ষ্যে দেশজুড়ে একাধিক অনলাইন প্রশিক্ষণ কোর্স...

নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে বলে মনে হয়: তৌহিদ হোসেন

আগামী ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়তে পারে বলে মনে করছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, অতীত...

কিডনি সুস্থ রাখতে কী খাবেন

বর্তমান কর্মব্যস্ত জীবন ও অনিয়মিত খাদ্যাভ্যাসের কারণে রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যাওয়ার সমস্যা বাড়ছে। খাবার হজমের পর শরীরে এই অ্যাসিড তৈরি হয়। অতিরিক্ত...

স্ত্রীর অধিকার বিষয়ে সমকালীন আলেমদের মত

বিবাহের মাধ্যমে স্বামীর ওপর স্ত্রীর ভরণ-পোষণের দায়িত্ব আরোপিত হয়। পূর্ববর্তী ফুকাহায়ে কেরাম ভরণ-পোষণের মধ্যে খাদ্য, পোশাক ও বাসস্থানকে অন্তর্ভুক্ত করেছেন। তবে সময় ও সামাজিক...
spot_img