Tuesday, March 17, 2026
27.6 C
Dhaka

পত্রিকা নিয়ে ভিন্নধর্মী এক অলিম্পিয়াডের আয়োজন সম্পন্ন

অলিম্পিয়াড! পাঁচ অক্ষরের শব্দটার মধ্যেই লুকিয়ে আছে প্রতিদ্বন্দ্বিতার এক তীব্র ঝাঁজ। মেধা আর মননের বিকাশ। ঐতিহ্যগতভাবে অলিম্পিয়াড আর বর্তমান সময়ের জ্ঞান ভিত্তিক গণিত,পদার্থ কিংবা জীববিজ্ঞান অলিম্পিয়াডের কিছু পার্থক্য রয়েছে। কিন্তু তুমুল প্রতিদ্বন্দ্বিতার দিক দিয়ে উভয়েরই রয়েছে বিশদ মিল। পত্রিকা অলিম্পিয়াড ও সেরকম ভিন্নধর্মী এক অলিম্পিয়াড যেখানে নিজ মেধা কিংবা বুদ্ধির পাশাপাশি স্মৃতিচর্চার ও চরম এক লড়াইয়ে মেতে ওঠে সবাই। “READ NEWSPAPER,GAIN KNOWLEDGE ” মন্ত্রে উজ্জীবিত হয়ে দেশব্যাপী এরকম আয়োজন এক বিস্ময়ের ব্যাপার। এবার আসল গল্পে আশা যাক: নিউজপেপার অলিম্পিয়াড এর যাত্রা শুরু হয়েছিল ১৯ অক্টোবর ২০১৮ -র কোনো এক শুভক্ষণে। মাত্র ১২০ টাকা নিয়ে শুরু হয়েছিল যে অলিম্পিয়াড,তা আজ পৌঁছে গেছে দেশের ৩৯ জেলায়। উত্তরের গাইবান্ধা থেকে শুরু হয়ে পূর্বাঞ্চল, মধ্যাঞ্চল পেরিয়ে দক্ষিনের জেলাগুলোতেও পৌঁছে গেছে আজ। প্রায় আট মাস ব্যাপী এই আয়োজনে অংশ নিয়েছিল প্রায় দশ হাজার স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী।

স্কুল কিংবা কলেজ পেরিয়ে এই অলিম্পিয়াড বিশ্ববিদ্যালয় পর্যায়ের অংশগ্রহণে মুখর হয়েছে । দেশের ৩৯ জেলার ১১ টি আঞ্চলিক উৎসবের আয়োজন শেষে খুঁজে নেয়া ২৫০ প্রতিযোগীকে নিয়ে ঢাকার বাংলাদেশ ইউনিভার্সিটিতে অনুষ্ঠিতহয় নিউজপেপার অলিম্পিয়াডের প্রথম বর্ষের জাতীয় প্রতিযোগিতা । অলিম্পিয়াড ছাড়াও আয়োজনে ছিল অঙ্কনে সাংবাদিকতা, প্রেস টক, দেয়াল পত্রিকা প্রদর্শনী সহ আরো অনেক কিছু …. উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু একাডেমির পরিচালক আনজির লিটন, সময় টেলিভিশনের বার্তা সম্পাদক তুষার আব্দুল্লাহ , দৈনিক খোলা কাগজ এর সম্পাদক ড. কাজল রশীদ শাহিন , শিল্পী ইলিয়াস হোসাইন সহ আরো অনেক সফল ব্যক্তিত্ব। প্রত্যেক গ্রুপ থেকে প্রথম , দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীর পাশাপাশি অঙ্কনে সাংবাদিকতা,দেয়াল পত্রিকার বিজয়ীদের ও পুরস্কৃত করা হয় । দেশসেরা পত্রিকাবিশারদ হওয়ার গৌরব অর্জন করে ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদিয়া শান্তা। বড় কোনো স্পনসর ছাড়াই সফল এক আয়োজনে সক্ষম হয়েছে এই অলিম্পিয়াড শুধু দেশের অভ্যন্তরে নয়, এই অলিম্পিয়াডকে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দেয়ার লক্ষ্যে অলিম্পিয়াড কমিটি কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে জাপান,কানাডা, রাশিয়া, চীন, অস্ট্রেলিয়া এবং ভারতে অলিম্পিয়াডের যাত্রা শুরু হয়েছে। দেশসমূহ থেকে বাছাইকৃত প্রতিযোগীদের নিয়ে আগামী বছর দেশের মাটিতে আন্তর্জাতিক পত্রিকা অলিম্পিয়াড আয়োজনের প্রস্তুতি চলছে। এই অলিম্পিয়াডকে দেশ ও দেশের বাইরে সবথেকে বড় উৎসবে পরিণত করাই অলিম্পিয়াড কমিটির একমাত্র লক্ষ্য।

আর এই লক্ষ্যে অলিম্পিয়াড কমিটির এক ঝাঁক তরুণ কাজ করে যাচ্ছে। আগামীতে দেশের ৬৪ জেলার পাশাপাশি ইউরোপ ও আমেরিকা মহাদেশেও এই অলিম্পিয়াডকে পৌঁছে দেয়ার লক্ষ্যে কাজ চলছে। দেশের সব বয়সের মানুষের মধ্যে পত্রিকা পাঠের অভ্যাস তৈরি করাই এই অলিম্পিয়াডের মূল লক্ষ্য । আর সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে অলিম্পিয়াড কমিটির এক ঝাঁক স্বপ্নবাজ তরুণ। নিরলস প্রচেষ্টা অব্যাহত রেখে অলিম্পিয়াডকে নিয়ে যাচ্ছে অনন্য উচ্চতায়। অলিম্পিয়াড ছাড়াও বছরজুড়ে বিভিন্ন প্রতিযোগিতা, প্রেস টক এবং কর্মশালা আয়োজনের মাধ্যমে বছর জুড়েই পত্রিকা পাঠের অভ্যাস তৈরি করা হচ্ছে। প্রথম বর্ষের সফল আয়োজনে পাশে পেয়েছে অনেক গুণী মানুষের সহযোগিতা, আশীর্বাদ এবং ভালোবাসা। প্রতিনিয়তই অলিম্পিয়াডকে নিয়ে নতুন নতুন স্বপ্ন বুনছে কমিটির সদস্যরা। এখানেই শেষ নয় – অলিম্পিয়াড এর দ্বিতীয় বর্ষের প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়ে যাচ্ছে । নতুন নতুন সব আয়োজন নিয়ে অলিম্পিয়াড কমিটি আবারো হাজির হবে কোনো এক সোনালি সকালে কিংবা পড়ন্ত বিকেলের কোনো এক সময়ে … সকলের আন্তরিকতা আর ভালোবাসাই অলিম্পিয়াডকে অনন্য উচ্চতায় পৌঁছে দিতে সাহায্য করবে ।

– মহিবুল ইসলাম বাঁধন ( গবেষণা সম্পাদক, জাতীয় পত্রিকা অলিম্পিয়াড কেন্দ্রীয় কমিটি)

spot_img

আরও পড়ুন

পদ্মা নদীতে হাউসবোট ভ্রমণে বাড়ছে পর্যটকদের আগ্রহ

ঈদের ছুটিতে অনেকেই শহরের কোলাহল থেকে দূরে গিয়ে শান্ত...

সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যালগরিদম নিয়ে নতুন উদ্বেগ

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অ্যালগরিদম মানুষের চিন্তা, মনোযোগ ও আচরণের ওপর...

আধ্যাত্মিক পরিবর্তনের সুযোগ রমজানের শেষ দিনগুলো

রহমত, মাগফিরাত ও নাজাতের বিশেষ সময় হিসেবে মুসলমানদের কাছে...

ঈদযাত্রায় সুস্থ থাকতে ভ্রমণ ব্যাগে কী রাখবেন

ঈদকে সামনে রেখে ইতোমধ্যে অনেক মানুষ বাড়ির পথে রওনা...

এআই খেলনায় শিশুদের আবেগ বোঝার সমস্যা নিয়ে গবেষকদের সতর্কতা

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই–চালিত শিশুদের খেলনা নিয়ে নতুন উদ্বেগ...

চিকিৎসা থেকে ব্যবসা, নানা পেশায় ছিলেন নারী সাহাবিরা

ইসলামের প্রাথমিক যুগে নারী সাহাবিরা কেবল গৃহস্থালির কাজে সীমাবদ্ধ...

বিশ্ববিদ্যালয়ে ভর্তি: সঠিক বিষয় বাছাইয়ে তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্ন

উচ্চমাধ্যমিক শেষ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সময় শিক্ষার্থীদের সামনে...

বৈদ্যুতিক গাড়ি প্রকল্পে নতুন কৌশল নিচ্ছে হোন্ডা

জাপানের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হোন্ডা তাদের বৈদ্যুতিক গাড়ি কর্মসূচির...

ইতিকাফের সময় পরিবারের সঙ্গে ভিডিও কলে কথা বলা যাবে কি

ইতিকাফ ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যা মূলত আল্লাহর সন্তুষ্টি...

দীর্ঘদিন কাশি থাকলে সতর্ক হওয়ার পরামর্শ চিকিৎসকদের

কাশি মানুষের শরীরের একটি স্বাভাবিক প্রতিরক্ষামূলক প্রতিক্রিয়া। ধুলা, ভাইরাস...

বাংলাদেশে গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার শুরু

বাংলাদেশের স্মার্টফোন বাজারে নিজেদের ফ্ল্যাগশিপ এস সিরিজের সর্বশেষ লাইনআপ...

শেষ রোজার জন্য খাবারের সঠিক পরিকল্পনা

রমজানের শেষ কয়েক দিন সুষম আহার ও স্বাস্থ্য সচেতনতার...

ক্যামন ৫০ আলট্রা ফাইভজি আসছে বাংলাদেশে

বার্সেলোনায় অনুষ্ঠিত এমডব্লিউসি ২০২৬ ইভেন্টে টেকনো তাদের ইন্টেলিজেন্ট এআই...

যাকাত ও ফিতরার টাকা মসজিদে দেওয়া কি বৈধ

সদকাতুল ফিতর বা ফিতরা এমন এক ধরনের ওয়াজিব দান,...
spot_img

আরও পড়ুন

পদ্মা নদীতে হাউসবোট ভ্রমণে বাড়ছে পর্যটকদের আগ্রহ

ঈদের ছুটিতে অনেকেই শহরের কোলাহল থেকে দূরে গিয়ে শান্ত পরিবেশে সময় কাটাতে চান। দূরের পাহাড় বা সমুদ্রের পরিবর্তে ঢাকার কাছেই পদ্মা নদীর বুকে হাউসবোট...

সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যালগরিদম নিয়ে নতুন উদ্বেগ

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অ্যালগরিদম মানুষের চিন্তা, মনোযোগ ও আচরণের ওপর ক্রমেই প্রভাব বিস্তার করছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহৃত...

আধ্যাত্মিক পরিবর্তনের সুযোগ রমজানের শেষ দিনগুলো

রহমত, মাগফিরাত ও নাজাতের বিশেষ সময় হিসেবে মুসলমানদের কাছে রমজান মাসের গুরুত্ব অপরিসীম। এই মাসে রোজা, নামাজ, কোরআন তিলাওয়াত ও দান–সদকার মাধ্যমে আত্মশুদ্ধির চেষ্টা...

ঈদযাত্রায় সুস্থ থাকতে ভ্রমণ ব্যাগে কী রাখবেন

ঈদকে সামনে রেখে ইতোমধ্যে অনেক মানুষ বাড়ির পথে রওনা দিয়েছেন। পরিবার ও স্বজনদের সঙ্গে আনন্দঘন সময় কাটানোর এই যাত্রা যেন অসুস্থতা বা ছোটখাটো দুর্ঘটনায়...
spot_img