Sunday, March 8, 2026
20.8 C
Dhaka

মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের অফিসে অবস্থান নিয়ে নতুন নির্দেশনা

মাদ্রাসা শিক্ষা অধিদফতর সব অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য অফিসে উপস্থিতি ও অবস্থান সংক্রান্ত নতুন নির্দেশনা জারি করেছে। মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্তের ভিত্তিতে এই নির্দেশনা প্রকাশ করা হয়।

নির্দেশনা অনুযায়ী, সেবাগ্রহণকারী নাগরিকদের সুবিধা এবং প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধির জন্য সব কর্মকর্তা-কর্মচারীকে প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত আবশ্যিকভাবে নিজ অফিস কক্ষে অবস্থান করতে হবে। দাফতরিক কোনো কর্মসূচি বা অনুষ্ঠান এই সময়সীমার মধ্যে যাতে বিঘ্নিত না হয়, তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকতে বলা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের নোটিশে উল্লেখ করা হয়েছে, অনেক ক্ষেত্রে কর্মকর্তা-কর্মচারীরা অফিসে আসার পথে বিভিন্ন দাফতরিক বা ব্যক্তিগত কার্যক্রমে অংশ নেন, যার ফলে নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থাকা সম্ভব হয় না। এর ফলে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ ব্যাহত হয় এবং দাফতরিক কাজে ধীরগতি দেখা দেয়, যা সরকারের ভাবমূর্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলে। এই সমস্যা দূর করার জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

কিছু বিশেষ ক্ষেত্রে এই নিয়ম শিথিল করা হয়েছে। প্রশাসনিক দায়িত্বে নিয়োজিত নন এমন শিক্ষক বা অনুষদ সদস্য, হাসপাতাল, জেলখানা, সংবাদ বা নিরাপত্তা সংক্রান্ত প্রতিষ্ঠানে রোস্টার ডিউটিতে নিয়োজিত কর্মকর্তা এবং জরুরি গ্রাহকসেবায় সরাসরি সম্পৃক্তরা এই বাধ্যবাধকতার আওতায় পড়বেন না। এছাড়া ভিভিআইপি প্রটোকল, আকস্মিক দুর্ঘটনা মোকাবিলা বা অনুমোদিত সরকারি সফরের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষকে জানিয়ে অফিস কক্ষ ত্যাগ করা যাবে।

সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ এবং সচিবালয় নির্দেশমালা, ২০২৪ অনুযায়ী, নির্ধারিত সময়ে দফতরে উপস্থিতি ও প্রস্থান নিশ্চিত করা বাধ্যতামূলক করা হয়েছে।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

কর্মচারীর হাতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাদিয়া খুন, নেপথ্যে কী?

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক...

ভোটার তালিকা বিতর্কে ধর্মতলায় অনশনে মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনকে ঘিরে নতুন রাজনৈতিক উত্তেজনা...

ঘরেই তৈরি করুন সুস্বাদু তাওয়া চিকেন পোলাও

অতিথি আপ্যায়নের আয়োজনকে বিশেষ করে তুলতে ভিন্ন স্বাদের একটি...

পার্থে পৌঁছে বাংলাদেশ দেখল, ১১ গোল খেয়েছে ভারত

নারী এশিয়ান কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে সিডনির...

জাতিসংঘের প্রিন্সিপালস ফর রেসপনসিবল ব্যাংকিংয়ে যুক্ত হলো সিটি ব্যাংক

সিটি ব্যাংক জাতিসংঘের প্রিন্সিপালস ফর রেসপনসিবল ব্যাংকিংয়ে স্বাক্ষর করে...

২০২৭ সালে মহাকাশে পাঠানো হবে হেভেন ১

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের কার্যকাল ধীরে ধীরে শেষের দিকে এগোচ্ছে।...

ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন নিয়ে বৈঠক হতে পারে ২৪ ঘণ্টার মধ্যেই

ইরানের বিশেষজ্ঞ পরিষদের সদস্য আয়াতুল্লাহ মোজাফফারি আশা প্রকাশ করেছেন...

মহাকাশে কাঠের স্যাটেলাইট পাঠিয়ে নতুন নজির জাপানের

মহাকাশ গবেষণায় নতুন এক উদ্যোগ নিয়েছে জাপান। প্রচলিত ধাতব...

ঈদ উপলক্ষে যমুনা ইলেকট্রনিকসের ডাবল খুশি অফার

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ক্রেতাদের জন্য বিশেষ অফার...

খেজুর ও চকলেটের দারুণ সমন্বয়ে ইফতারের ডেজার্ট

রমজান মাসে ইফতারের সময় খাবারের তালিকায় নানা ধরনের মিষ্টান্ন...

বমি হলে রোজা ভাঙে কি না জানুন

রোজা অবস্থায় বমি হলে অনেকের মধ্যে একটি সাধারণ প্রশ্ন...

মঙ্গল নয়, চাঁদেই আগে শহর গড়তে চান ইলন মাস্ক

মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক সম্প্রতি...

মধ্যপ্রাচ্য পরিস্থিতির মধ্যেও দেশে পণ্য সরবরাহ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে হরমুজ প্রণালি ও ওমান...
spot_img

আরও পড়ুন

কর্মচারীর হাতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাদিয়া খুন, নেপথ্যে কী?

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারীর হাতে ছুরিকাঘাতে নিহত হয়েছেন। হত্যার পরে অভিযুক্ত কর্মচারী ফজলুর...

ভোটার তালিকা বিতর্কে ধর্মতলায় অনশনে মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনকে ঘিরে নতুন রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। অবৈধভাবে ভারতীয় নাগরিকদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে—এমন অভিযোগ তুলে কলকাতার...

ঘরেই তৈরি করুন সুস্বাদু তাওয়া চিকেন পোলাও

অতিথি আপ্যায়নের আয়োজনকে বিশেষ করে তুলতে ভিন্ন স্বাদের একটি খাবার হতে পারে তাওয়া চিকেন পোলাও। সুগন্ধি বাসমতি চাল, মসলা এবং মুরগির মাংসের সমন্বয়ে তৈরি...

পার্থে পৌঁছে বাংলাদেশ দেখল, ১১ গোল খেয়েছে ভারত

নারী এশিয়ান কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে সিডনির পরে আজ পার্থে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ৯ মার্চ পার্থের রেক্টাঙ্গুলার স্টেডিয়ামে বাংলাদেশ মুখোমুখি...
spot_img