Wednesday, March 11, 2026
33.6 C
Dhaka

দ্বাদশ শ্রেণিতে কলেজ ও বোর্ড পরিবর্তনের সময় বাড়াল ঢাকা শিক্ষা বোর্ড

২০২৪-২৫ শিক্ষাবর্ষে দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য কলেজ পরিবর্তন (অনলাইন টিসি) ও বোর্ড পরিবর্তন (বিটিসি) কার্যক্রমের সময়সীমা বাড়িয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

ঢাকা শিক্ষা বোর্ড জানায়, আগামী ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে অনলাইন টিসি ও বিটিসির আবেদন প্রক্রিয়া শুরু হবে। এই আবেদন কার্যক্রম চলবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে আগ্রহী শিক্ষার্থীদের নিজ নিজ কলেজের মাধ্যমে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মুনসী হুমায়ুন কবিরের সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কলেজ বা বোর্ড পরিবর্তনের জন্য শিক্ষার্থীদের সরাসরি শিক্ষা বোর্ডে উপস্থিত হওয়ার কোনো প্রয়োজন নেই। পুরো প্রক্রিয়া সংশ্লিষ্ট কলেজের মাধ্যমেই সম্পন্ন করা যাবে।

বোর্ডের নির্দেশনা অনুযায়ী, অনলাইন টিসি বা বোর্ড পরিবর্তনের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৭০০ টাকা। আবেদন ও যাচাই-বাছাইসহ সব কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত হবে। এ বিষয়ে বোর্ড কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সতর্ক করে জানিয়েছে, কোনো অবস্থাতেই সশরীরে বোর্ডে যোগাযোগ করার প্রয়োজন নেই।

শিক্ষা বোর্ড সংশ্লিষ্টরা জানান, শিক্ষার্থীদের ভোগান্তি কমানো এবং আবেদন প্রক্রিয়া আরও সহজ ও স্বচ্ছ করতে অনলাইন ব্যবস্থাকে কার্যকর করা হয়েছে। সময়সীমা বাড়ানোয় যারা আগে আবেদন করতে পারেননি, তারা নতুন সুযোগটি কাজে লাগাতে পারবেন বলে আশা করা হচ্ছে।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

বগুড়ায় ভেজাল মসলা তৈরির কারখানায় অভিযান, জরিমানা

বগুড়াকে ঘিরে গড়ে ওঠা দেশের অন্যতম বড় মসলার বাজারে...

নাথিং আনছে নতুন স্মার্টফোন সিরিজ

প্রযুক্তি দুনিয়ায় নতুন চমক নিয়ে আবারও হাজির হতে যাচ্ছে...

ইফতারের পর চা খাওয়ার সঠিক সময় জানুন

রমজান মাসে সারাদিন রোজা রাখার পর ইফতার অনেকের জন্য...

ভোলায় আধুনিক স্থাপত্যে নির্মিত নিজাম-হাসিনা জামে মসজিদ

বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একমাত্র দ্বীপজেলা ভোলা। এই জেলার ভোলা শহরের...

কপোতাক্ষ নদের তীরে ঐতিহাসিক মসজিদকুঁড় মসজিদ

খুলনার দক্ষিণাঞ্চল একসময় ঘন বন ও বিভিন্ন গাছপালায় পরিপূর্ণ...

গ্যাস রিফিলের আগে যেসব বিষয় যাচাই জরুরি

গরমের মৌসুম শুরু হলেই বাড়তে থাকে এসির ব্যবহার। এর...

ওয়াই-ফাই ধীরগতির কারণ ও সমাধান জানুন

ইন্টারনেটনির্ভর এই সময়ে ওয়াই-ফাই সংযোগ আমাদের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ...

সংরক্ষণের অভাবে নষ্ট হচ্ছে জামালপুরের ঐতিহাসিক মসজিদ

জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের রঘুনাথপুর বড়ভিটা এলাকায় দাঁড়িয়ে...

ইফতারের পর চা পান নিয়ে বিশেষজ্ঞদের পরামর্শ

রমজান মাসে সারাদিন রোজা রাখার পর ইফতারের সময় খাবারের...

শিশুর গলায় খাবার আটকে গেলে কীভাবে প্রাথমিক চিকিৎসা দেবেন

খেলারত বা হাসিখুশি একটি শিশু হঠাৎ খাবার খাওয়ার সময়...

সামাজিক মাধ্যমে ‘থাম্বস ডাউন’ ইমোজির অর্থ কী

সামাজিক যোগাযোগমাধ্যমে এখন মানুষ শুধু শব্দ দিয়ে নয়, বিভিন্ন...

প্রতিদিন ভেজানো কিশমিশ খেলে মিলতে পারে নানা স্বাস্থ্য উপকারিতা

প্রতিদিনের খাদ্যাভ্যাসে সামান্য পরিবর্তনও শরীরের ওপর বড় প্রভাব ফেলতে...

অতিরিক্ত এআই নির্ভরতায় বাড়ছে মানসিক চাপ

বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ক্রমেই মানুষের...

৬৯০ ফুট উচ্চ মিনার ও স্থাপত্যশৈলীর অনন্য সংমিশ্রণ

উত্তর আফ্রিকার মরক্কোর সমুদ্র তীরবর্তী শহর কাসাব্লাঙ্কায় রাজা দ্বিতীয়...
spot_img

আরও পড়ুন

বগুড়ায় ভেজাল মসলা তৈরির কারখানায় অভিযান, জরিমানা

বগুড়াকে ঘিরে গড়ে ওঠা দেশের অন্যতম বড় মসলার বাজারে দীর্ঘদিন ধরে ভেজাল মসলার কারবার চলছেই। বিভিন্ন দেশ থেকে আমদানি করা মসলা স্থানীয় গুদাম বা...

নাথিং আনছে নতুন স্মার্টফোন সিরিজ

প্রযুক্তি দুনিয়ায় নতুন চমক নিয়ে আবারও হাজির হতে যাচ্ছে যুক্তরাজ্যভিত্তিক স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান নাথিং। শিগগিরই একটি বিশেষ লঞ্চ ইভেন্ট আয়োজনের প্রস্তুতি নিচ্ছে কোম্পানিটি, যেখানে...

ইফতারের পর চা খাওয়ার সঠিক সময় জানুন

রমজান মাসে সারাদিন রোজা রাখার পর ইফতার অনেকের জন্য বিশেষ আনন্দের মুহূর্ত। ইফতার শেষ হতেই অনেকের মনে এক কাপ চা খাওয়ার ইচ্ছা জাগে। কারও...

ভোলায় আধুনিক স্থাপত্যে নির্মিত নিজাম-হাসিনা জামে মসজিদ

বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একমাত্র দ্বীপজেলা ভোলা। এই জেলার ভোলা শহরের উকিল পাড়ায় নির্মিত হয়েছে আধুনিক স্থাপত্যশৈলীতে তৈরি একটি দৃষ্টিনন্দন মসজিদ, যার নাম নিজাম-হাসিনা জামে মসজিদ।...
spot_img