Sunday, February 22, 2026
25 C
Dhaka

ডিএসইর সূচক ৪ মাস আগের অবস্থানে, কমেছে লেনদেন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার (৪ নভেম্বর) অধিকাংশ শেয়ার ও ইউনিটের দরপতন হয়েছে। এদিন দর বেড়েছে যেসব সিকিউরিটিজের তার তুলনায় চারগুণ বেশি সংখ্যক সিকিউরিটিজের দর কমেছে। এতে ডিএসইর সবগুলো সূচক প্রায় ১ শতাংশ বা তার বেশি কমেছে। এক্সচেঞ্জে লেনদেনও দুই কার্যদিবস পর ৫০০ কোটি টাকার নিচে নেমেছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, সোমবার ডিএসইতে মোট ৩৯৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ৫৬টির দর বেড়েছে, ২৭৭টির দর কমেছে এবং ৬৩টির দর অপরিবর্তিত রয়েছে। দরপতন হওয়া সিকিউরিটিজের মধ্যে ‘এ’ ক্যাটাগরির ১৬৭টি, ‘বি’ ক্যাটাগরির ৫৮টি এবং ‘জেড’ ক্যাটাগরির ৫২টি শেয়ার ও ইউনিট রয়েছে।

ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৪২ পয়েন্ট বা প্রায় ১ শতাংশ কমে ৫ হাজার ১৯ পয়েন্টে নেমেছে। গতকাল সূচক ছিল ৫ হাজার ৬১ পয়েন্ট। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক (ডিএসইএস) ১১ পয়েন্ট কমে ১ হাজার ৫৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৫ পয়েন্ট কমে ১ হাজার ৯৪৬ পয়েন্টে অবস্থান নিয়েছে। ডিএসইএক্সের আজকের অবস্থান ৪ মাসের মধ্যে সর্বনিম্ন।

লেনদেনের পরিমাণও কমেছে। গত কার্যদিবসের তুলনায় লেনদেন ৬৫ কোটি ৪ লাখ টাকা কমে ৪৫৩ কোটি ৫৮ লাখ টাকায় দাঁড়িয়েছে। আগেরদিন এটি ছিল ৫১৮ কোটি ৬২ লাখ টাকা।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সোমবার সব সূচক কমেছে। সিএসইর সার্বিক সূচক সিএসপিআই ৯১ পয়েন্ট কমে ১৪ হাজার ১৩৪ পয়েন্টে, আর সিএসসিএক্স ৫৫ পয়েন্ট কমে ৮ হাজার ৭২২ পয়েন্টে অবস্থান নিয়েছে।

সিএসইতে মোট ১৯১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ৫০টির দর বেড়েছে, ১১৪টির দর কমেছে এবং ২৭টির দর অপরিবর্তিত ছিল। এক্সচেঞ্জে মোট লেনদেন হয়েছে ১৮ কোটি ৭৫ লাখ টাকা, যা আগেরদিন ২৪ কোটি ৫৩ লাখ টাকার চেয়ে কম।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

মানুষের বাইরে প্রাণীতে কল্পনাশক্তির প্রথম প্রমাণ

মানুষের বাইরে প্রথমবারের মতো অন্য একটি প্রাণীর মধ্যে কল্পনার...

ঈদে ১৬ সিনেমা মুক্তি দিতে চান নির্মাতারা

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি।...

নতুন প্রজেক্টে ফের একসঙ্গে দক্ষিণের দুই মহাতারকা

দক্ষিণ ভারতের দুই কিংবদন্তি তারকা রজনীকান্ত ও কমল হাসান...

রোজার সময় স্বপ্নদোষের দিকনির্দেশনা

রোজা অবস্থায় দিনের বেলা ঘুমের মধ্যে যৌন কর্মকাণ্ডের স্বপ্ন...

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সকালবেলার পানীয়

সকালের সূর্য যেমন দিনের ছন্দ নির্ধারণ করে, তেমনি সকালে...

ভেনেজুয়েলায় ৩৭৯ ‘রাজনৈতিক বন্দি’র সাধারণ ক্ষমা মঞ্জুর

ভেনেজুয়েলার নতুন অন্তর্বর্তী সরকার সদ্য পাস হওয়া ক্ষমা আইনের...

বিদেশি ফুলে সাজানো নান্দনিক বাগান

ঋতুরাজ বসন্তের আগমনে নানা প্রজাতির ফুলে সেজে উঠেছে কুমিল্লা...

মেটার স্মার্ট গ্লাসে নেম ট্যাগ ফিচার আসছে

পাঁচ বছর আগে ফেসবুক থেকে ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি সরিয়ে...

লাইভ লার্নিংয়ে সাফল্যের ৪ টিপস

পেশাগত উন্নয়ন মানে নিজের ক্যারিয়ার ও ভবিষ্যৎ সফলতার জন্য...

নিজ হাতে ঝাড়ু তুলে নিলেন সংসদ সদস্য

নড়াইল সদর হাসপাতালে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেছেন নড়াইল-২ আসনের...

দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ার ঘোষণা

শিক্ষা মন্ত্রণালয়ে কোনো ধরনের দুর্নীতি বরদাশত করা হবে না...

রমজান উপলক্ষে বায়তুল মোকাররমে ইসলামি বইমেলা

রাজধানীর পল্টনে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ চত্বরে শুরু...

এইচএসসি পরীক্ষার ফি বেড়েছে ২১০ টাকা

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশ নিতে ফরম...

বৃষ্টির দিনে টবের গাছ বাঁচাতে করণীয়

বর্ষাকালে আবহাওয়ায় বড় ধরনের পরিবর্তন আসে। কখনও মুষলধারে বৃষ্টি,...
spot_img

আরও পড়ুন

মানুষের বাইরে প্রাণীতে কল্পনাশক্তির প্রথম প্রমাণ

মানুষের বাইরে প্রথমবারের মতো অন্য একটি প্রাণীর মধ্যে কল্পনার সক্ষমতার প্রমাণ পেয়েছেন বিজ্ঞানীরা। গবেষণায় দেখা গেছে, মানুষের নিকটাত্মীয় বোনোবো প্রজাতির শিম্পাঞ্জি ‘কাল্পনিক বা রূপক...

ঈদে ১৬ সিনেমা মুক্তি দিতে চান নির্মাতারা

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। যদিও সারা বছর সিনেমা মুক্তির ক্ষেত্রে আগ্রহ কম থাকে, ঈদে নির্মাতারা সিনেমা মুক্তির দৌড়ে অংশ...

নতুন প্রজেক্টে ফের একসঙ্গে দক্ষিণের দুই মহাতারকা

দক্ষিণ ভারতের দুই কিংবদন্তি তারকা রজনীকান্ত ও কমল হাসান আবারও একসঙ্গে পর্দায় আসছেন। প্রায় চার দশক পর নতুন একটি প্রজেক্টে তাঁদের একত্রে দেখা যাবে।...

রোজার সময় স্বপ্নদোষের দিকনির্দেশনা

রোজা অবস্থায় দিনের বেলা ঘুমের মধ্যে যৌন কর্মকাণ্ডের স্বপ্ন দেখলে বা স্বপ্নদোষ হলে রোজা ভেঙে যায় না। তবে গোসল ফরজ হবে। স্বপ্নদোষ হলে ঘুম...
spot_img