Sunday, February 22, 2026
25 C
Dhaka

বিশ্ববাজারে তেলের দাম আরও কমেছে, চলতি বছর কমেছে প্রায় ২০ শতাংশ

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও কমেছে। সপ্তাহের শেষ কার্যদিবস শুক্রবার পশ্চিমা বাজারে ব্রেন্ট ক্রুড ও ডব্লিউটিআই—উভয় ধরনের অপরিশোধিত তেলের দামই নিম্নমুখী ছিল। বিশ্লেষকেরা বলছেন, রাশিয়া–ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে সম্ভাব্য অগ্রগতির ইঙ্গিত এবং বৈশ্বিক সরবরাহ বাড়ার প্রত্যাশায় বাজারে চাপ তৈরি হয়েছে।

রয়টার্সের তথ্য অনুযায়ী, শুক্রবার ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম ২ দশমিক ৫৭ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৬০ ডলার ৬৪ সেন্টে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ২ দশমিক ৭৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৫৬ ডলার ৭৪ সেন্টে দাঁড়ায়।

চলতি বছরে তেলের দামে বড় ধরনের পতন দেখা গেছে। ব্রেন্ট ক্রুডের দাম এ পর্যন্ত প্রায় ১৯ শতাংশ এবং ডব্লিউটিআই ক্রুডের দাম প্রায় ২১ শতাংশ কমেছে। গত ১৬ ডিসেম্বর তেলের দাম পাঁচ বছরের মধ্যে প্রায় সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। পরবর্তী সময়ে সরবরাহ–সংকটের আশঙ্কায় কিছুটা ঘুরে দাঁড়ালেও সামগ্রিকভাবে দাম নিম্নমুখীই রয়েছে।

বিশ্লেষকদের মতে, বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির ধীরগতি তেলের চাহিদা কমিয়ে দিয়েছে। একই সঙ্গে অপরিশোধিত তেলের উৎপাদন বাড়তে থাকায় আগামী বছর বাজারে অতিরিক্ত সরবরাহের আশঙ্কা তৈরি হয়েছে। এসব কারণে ২০২০ সালের পর চলতি বছরেই তেলের দামে সবচেয়ে বড় পতনের সম্ভাবনা তৈরি হয়েছে।

এদিকে রাশিয়া–ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তি আলোচনায় অগ্রগতির ইঙ্গিতও তেলের দামে প্রভাব ফেলছে। বিনিয়োগকারীরা ধারণা করছেন, শান্তিচুক্তি হলে রাশিয়ার তেল খাতে আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা শিথিল বা প্রত্যাহার হতে পারে। এতে বিশ্ববাজারে তেলের সরবরাহ আরও বাড়বে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, নতুন বছরের আগেই যুদ্ধবিরতি ও শান্তিচুক্তি নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া সম্ভব। অন্যদিকে ক্রেমলিন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রস্তাব নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পররাষ্ট্রনীতি–বিষয়ক উপদেষ্টা মার্কিন প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছেন।

বিশ্লেষকেরা বলছেন, বৈশ্বিক তেল মজুত বৃদ্ধি এবং শান্তি আলোচনায় সামান্য অগ্রগতির ইঙ্গিত—এই দুই কারণ মিলেই আপাতত তেলের দামে নেতিবাচক চাপ বজায় রাখছে।

সূত্র: রয়টার্স
সিএ/জেএইচ

spot_img

আরও পড়ুন

মানুষের বাইরে প্রাণীতে কল্পনাশক্তির প্রথম প্রমাণ

মানুষের বাইরে প্রথমবারের মতো অন্য একটি প্রাণীর মধ্যে কল্পনার...

ঈদে ১৬ সিনেমা মুক্তি দিতে চান নির্মাতারা

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি।...

নতুন প্রজেক্টে ফের একসঙ্গে দক্ষিণের দুই মহাতারকা

দক্ষিণ ভারতের দুই কিংবদন্তি তারকা রজনীকান্ত ও কমল হাসান...

রোজার সময় স্বপ্নদোষের দিকনির্দেশনা

রোজা অবস্থায় দিনের বেলা ঘুমের মধ্যে যৌন কর্মকাণ্ডের স্বপ্ন...

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সকালবেলার পানীয়

সকালের সূর্য যেমন দিনের ছন্দ নির্ধারণ করে, তেমনি সকালে...

ভেনেজুয়েলায় ৩৭৯ ‘রাজনৈতিক বন্দি’র সাধারণ ক্ষমা মঞ্জুর

ভেনেজুয়েলার নতুন অন্তর্বর্তী সরকার সদ্য পাস হওয়া ক্ষমা আইনের...

বিদেশি ফুলে সাজানো নান্দনিক বাগান

ঋতুরাজ বসন্তের আগমনে নানা প্রজাতির ফুলে সেজে উঠেছে কুমিল্লা...

মেটার স্মার্ট গ্লাসে নেম ট্যাগ ফিচার আসছে

পাঁচ বছর আগে ফেসবুক থেকে ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি সরিয়ে...

লাইভ লার্নিংয়ে সাফল্যের ৪ টিপস

পেশাগত উন্নয়ন মানে নিজের ক্যারিয়ার ও ভবিষ্যৎ সফলতার জন্য...

নিজ হাতে ঝাড়ু তুলে নিলেন সংসদ সদস্য

নড়াইল সদর হাসপাতালে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেছেন নড়াইল-২ আসনের...

দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ার ঘোষণা

শিক্ষা মন্ত্রণালয়ে কোনো ধরনের দুর্নীতি বরদাশত করা হবে না...

রমজান উপলক্ষে বায়তুল মোকাররমে ইসলামি বইমেলা

রাজধানীর পল্টনে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ চত্বরে শুরু...

এইচএসসি পরীক্ষার ফি বেড়েছে ২১০ টাকা

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশ নিতে ফরম...

বৃষ্টির দিনে টবের গাছ বাঁচাতে করণীয়

বর্ষাকালে আবহাওয়ায় বড় ধরনের পরিবর্তন আসে। কখনও মুষলধারে বৃষ্টি,...
spot_img

আরও পড়ুন

মানুষের বাইরে প্রাণীতে কল্পনাশক্তির প্রথম প্রমাণ

মানুষের বাইরে প্রথমবারের মতো অন্য একটি প্রাণীর মধ্যে কল্পনার সক্ষমতার প্রমাণ পেয়েছেন বিজ্ঞানীরা। গবেষণায় দেখা গেছে, মানুষের নিকটাত্মীয় বোনোবো প্রজাতির শিম্পাঞ্জি ‘কাল্পনিক বা রূপক...

ঈদে ১৬ সিনেমা মুক্তি দিতে চান নির্মাতারা

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। যদিও সারা বছর সিনেমা মুক্তির ক্ষেত্রে আগ্রহ কম থাকে, ঈদে নির্মাতারা সিনেমা মুক্তির দৌড়ে অংশ...

নতুন প্রজেক্টে ফের একসঙ্গে দক্ষিণের দুই মহাতারকা

দক্ষিণ ভারতের দুই কিংবদন্তি তারকা রজনীকান্ত ও কমল হাসান আবারও একসঙ্গে পর্দায় আসছেন। প্রায় চার দশক পর নতুন একটি প্রজেক্টে তাঁদের একত্রে দেখা যাবে।...

রোজার সময় স্বপ্নদোষের দিকনির্দেশনা

রোজা অবস্থায় দিনের বেলা ঘুমের মধ্যে যৌন কর্মকাণ্ডের স্বপ্ন দেখলে বা স্বপ্নদোষ হলে রোজা ভেঙে যায় না। তবে গোসল ফরজ হবে। স্বপ্নদোষ হলে ঘুম...
spot_img