Monday, February 23, 2026
23.4 C
Dhaka

একলাফে সোনার দাম কমলো সাড়ে ১০ হাজার টাকা

দেশে একলাফে কমেছে সোনার দাম। আন্তর্জাতিক বাজারে মূল্যহ্রাস এবং স্থানীয় চাহিদা কমে যাওয়ায় নতুন দামের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। মঙ্গলবার (২৮ অক্টোবর) বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতি ভরিতে সর্বোচ্চ ১০ হাজার ৪৭৪ টাকা পর্যন্ত সোনার দাম কমানো হয়েছে। নতুন দামে ভালো মানের ২২ ক্যারেট সোনার এক ভরি বিক্রি হবে এক লাখ ৯৩ হাজার ৮০৯ টাকায়। এই দাম বুধবার (২৯ অক্টোবর) থেকে কার্যকর হবে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমে যাওয়ায় সোনার মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন দামে ২১ ক্যারেট সোনার প্রতি ভরি দাম হবে এক লাখ ৮৫ হাজার ৩ টাকা, ১৮ ক্যারেট সোনার দাম এক লাখ ৫৪ হাজার ৫৭২ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৩১ হাজার ৬২৮ টাকা।

তবে রুপার বাজারে কোনো পরিবর্তন আসেনি। ২২ ক্যারেট রুপার প্রতি ভরি দাম ৪ হাজার ২৪৬ টাকা, ২১ ক্যারেট রুপা ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেট রুপা ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা বিক্রি হবে ২ হাজার ৬০১ টাকায়।

বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক বাজারে সোনার দাম পতনের প্রভাব স্থানীয় বাজারে পড়েছে। একই সঙ্গে ক্রেতাদের ক্রয়ক্ষমতা কমে যাওয়ায় দেশীয় চাহিদাও হ্রাস পেয়েছে, যার ফলে বাজুসকে দাম কমাতে হয়েছে। তারা আশা প্রকাশ করেছেন, যদি বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি স্থিতিশীল হয়, তবে সোনার দাম আবারও স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

এআই কনটেন্ট ব্যবহারে নতুন পথ খুঁজছে অ্যামাজন

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রশিক্ষণের কাজে প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর কনটেন্ট...

৭৯তম বাফটা ফিল্ম অ্যাওয়ার্ডসে জয়ের দৌড়ে এগিয়ে কারা?

বৃটিশ চলচ্চিত্র জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ অনুষ্ঠান ৭৯তম বাফটা ফিল্ম...

অতিরিক্ত স্ক্রিন টাইমে শিশুদের ভাষা বিকাশ বাধাগ্রস্ত

আজকের শিশুরা প্রথম প্রজন্ম, যারা খুব অল্প বয়স থেকেই...

ইসলামে মসজিদের মর্যাদা ও আদব

মসজিদের ছাদে খেলাধুলা করা যাবে কি না—এ বিষয়ে অনেকের...

কাঁচাপাট রফতানিকারকদের পুনঃতফসিল আবেদনের সময়সীমা ছয় মাস বাড়ল

শতভাগ বৈদেশিক মুদ্রা অর্জনকারী কাঁচাপাট রফতানিকারকদের দীর্ঘদিনের সংকট এবং...

সাহাবিদের ঐকমত্যে প্রথম খলিফা নির্বাচন

নবীজি (সা.) ওফাতের আগে গুরুতর অসুস্থ হয়ে পড়লে নামাজের...

চুয়েটে ব্যবহার ছাড়াই অকেজো হওয়ার পথে কোটি টাকার গবেষণা যন্ত্র

২০১৫ সালের নভেম্বরে ‘নেদারল্যান্ডস ইনিশিয়েটিভ ফর ক্যাপাসিটি ডেভেলপমেন্ট ইন...

শিশুদের ঘুমের ঘাটতিতে মানসিক ঝুঁকি

শিশুদের ঘুম নিয়ে অভিভাবকদের দুশ্চিন্তার শেষ নেই। কেউ রাতে...

বিএনপির সামনে নতুন বাংলাদেশ বিনির্মাণের চ্যালেঞ্জ

অনেক প্রত্যাশার পর ১৩তম জাতীয় নির্বাচন শেষ হয়েছে। বিপুল...

এসএমএস ব্লাস্টারে নতুন ধরনের প্রতারণা

হঠাৎ করে মুঠোফোনে বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন হওয়ার সতর্কবার্তা, ব্যাংক হিসাব...

পরীক্ষার সময় আন্দোলন, শিক্ষকদের বিরুদ্ধে শাস্তি নেওয়া হচ্ছে না

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় সাময়িক মূল্যায়ন-২০২৫ চলাকালে কর্মবিরতি বা...

দক্ষিণ আমেরিকায় বিরল মাংসাশী ডাইনোসরের ডিম

বিশালাকৃতির ডাইনোসরের কথা ভাবলেই সাধারণত ধূসর বা বাদামি চামড়ার...

ওমরাহ পালনে সৌদি আরবে চিত্রনায়িকা বর্ষা

দুনিয়ার ব্যস্ততা, ক্যামেরার ঝলক এবং গ্ল্যামারের আলোর বাইরে মহান...

ট্রাম্পের শুল্কনীতি অবৈধ ঘোষণায় ঢাকা–ওয়াশিংটন বাণিজ্য চুক্তি নিয়ে অনিশ্চয়তা

বিশ্বজুড়ে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আরোপ করা অতিরিক্ত শুল্ক যুক্তরাষ্ট্রের...
spot_img

আরও পড়ুন

এআই কনটেন্ট ব্যবহারে নতুন পথ খুঁজছে অ্যামাজন

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রশিক্ষণের কাজে প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর কনটেন্ট বৈধভাবে ব্যবহারের সুযোগ দিতে নতুন একটি কনটেন্ট মার্কেটপ্লেস চালুর পরিকল্পনা করছে বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজন।...

৭৯তম বাফটা ফিল্ম অ্যাওয়ার্ডসে জয়ের দৌড়ে এগিয়ে কারা?

বৃটিশ চলচ্চিত্র জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ অনুষ্ঠান ৭৯তম বাফটা ফিল্ম অ্যাওয়ার্ডস লন্ডনের রয়ার ফেস্টিভ্যাল হল-সাউথব্যাঙ্ক সেন্টারে শুরু হয়েছে। এ আয়োজনে ব্রিটিশ ও আন্তর্জাতিক তারকাদের উপস্থিতি...

অতিরিক্ত স্ক্রিন টাইমে শিশুদের ভাষা বিকাশ বাধাগ্রস্ত

আজকের শিশুরা প্রথম প্রজন্ম, যারা খুব অল্প বয়স থেকেই স্মার্টফোন ও ডিজিটাল ডিভাইসের সঙ্গে বেড়ে উঠছে। সাম্প্রতিক গবেষণাগুলো ইঙ্গিত দিচ্ছে, এই অভ্যাস শিশুদের মস্তিষ্কের...

ইসলামে মসজিদের মর্যাদা ও আদব

মসজিদের ছাদে খেলাধুলা করা যাবে কি না—এ বিষয়ে অনেকের মধ্যেই প্রশ্ন দেখা যায়। ইসলামি আইনবিশারদদের মতে, কোনো জায়গা যখন মসজিদ হিসেবে নির্ধারণ করা হয়,...
spot_img