Sunday, March 8, 2026
24.7 C
Dhaka

ঈদ উপলক্ষে যমুনা ইলেকট্রনিকসের ডাবল খুশি অফার

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ক্রেতাদের জন্য বিশেষ অফার ঘোষণা করেছে দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিকস ব্র্যান্ড যমুনা ইলেকট্রনিকস অ্যান্ড অটোমোবাইলস। ঈদের আনন্দ আরও বাড়িয়ে তুলতে প্রতিষ্ঠানটি চালু করেছে ডাবল খুশি অফার সিজন ৪।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, গত দুই বছর এই বিশেষ ঈদ অফার ক্রেতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। সেই ধারাবাহিকতা বজায় রেখে এবং গ্রাহকদের চাহিদার কথা বিবেচনায় নিয়ে এবারও আকর্ষণীয় আয়োজনের মাধ্যমে অফারটি চালু করা হয়েছে। সম্প্রতি যমুনা ইলেকট্রনিকসের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এই ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এই অফারের আওতায় দেশের সব যমুনা প্লাজা, অনুমোদিত ডিলার শোরুম এবং অনলাইন প্ল্যাটফর্ম থেকে যমুনার পণ্য কিনে ডিজিটাল রেজিস্ট্রেশন সম্পন্ন করলে ক্রেতারা নিশ্চিত ঈদ উপহার এবং সর্বোচ্চ ৩০ শতাংশ পর্যন্ত নিশ্চিত ছাড়ের সুযোগ পাবেন। পাশাপাশি থাকছে আকর্ষণীয় মেগা পুরস্কার এবং গাড়ি জয়ের সুযোগ।

অফার সম্পর্কে প্রতিষ্ঠানটির হেড অব বিজনেস সাজ্জাদুল ইসলাম বলেন, ‘সাধারণ মানুষ যেন আমাদের পণ্য ক্রয় করে সর্বোচ্চ সুবিধা পান, সেই লক্ষ্যেই এ বিশেষ উদ্যোগ। যমুনা পণ্য কিনলেই ক্রেতারা নিশ্চিত উপহার পাওয়ার সুযোগ উপভোগ করবেন।’

এ প্রসঙ্গে প্রতিষ্ঠানের ডিরেক্টর মার্কেটিং সেলিম উল্যা সেলিম বলেন, ‘গুণগত মান, নির্ভরযোগ্যতা এবং গ্রাহক আস্থার ভিত্তিতে যমুনা ইলেকট্রনিকস দেশের অন্যতম সেরা ব্র্যান্ড হিসেবে স্বীকৃত। ঈদের আনন্দ আরও দ্বিগুণ করতে আমরা নিয়ে এসেছি এই বিশেষ কনজিউমার অফার। ঈদকে আরও স্মরণীয় করুন যমুনা ইলেকট্রনিকসের সাথে।’

আন্তর্জাতিক মানের হোম অ্যাপ্লায়েন্স উৎপাদন ও বাজারজাতকরণে যমুনা ইলেকট্রনিকস ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানটির পণ্য তালিকায় রয়েছে রেফ্রিজারেটর, ফ্রিজার, এয়ার কন্ডিশনার, এলইডি টিভি, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, ব্লেন্ডার-গ্রাইন্ডার, জুসার, ইলেকট্রিক কেটলি, রাইস কুকার, ইন্ডাকশন কুকার, ইনফ্রারেড কুকার, আয়রনসহ বিভিন্ন আধুনিক কিচেন অ্যাপ্লায়েন্স।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সেলস ডিরেক্টর ড. মো. সাখাওয়াত হোসেন, জিএম অ্যাকাউন্টস বিপুল কুমার ভৌমিক, হেড অব আইটি মোহাম্মদ মেহেদী হাসান, হেড অব সেলস মাকসুদুর রহমান, ডিজিএম নাজমুল হক, এজিএম বিজনেস অপারেশন মো. ইব্রাহিম হোসেন এবং ব্র্যান্ড ম্যানেজার পার্থ সারথি বিশ্বাসসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

কর্মচারীর হাতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাদিয়া খুন, নেপথ্যে কী?

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক...

ভোটার তালিকা বিতর্কে ধর্মতলায় অনশনে মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনকে ঘিরে নতুন রাজনৈতিক উত্তেজনা...

ঘরেই তৈরি করুন সুস্বাদু তাওয়া চিকেন পোলাও

অতিথি আপ্যায়নের আয়োজনকে বিশেষ করে তুলতে ভিন্ন স্বাদের একটি...

পার্থে পৌঁছে বাংলাদেশ দেখল, ১১ গোল খেয়েছে ভারত

নারী এশিয়ান কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে সিডনির...

জাতিসংঘের প্রিন্সিপালস ফর রেসপনসিবল ব্যাংকিংয়ে যুক্ত হলো সিটি ব্যাংক

সিটি ব্যাংক জাতিসংঘের প্রিন্সিপালস ফর রেসপনসিবল ব্যাংকিংয়ে স্বাক্ষর করে...

২০২৭ সালে মহাকাশে পাঠানো হবে হেভেন ১

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের কার্যকাল ধীরে ধীরে শেষের দিকে এগোচ্ছে।...

মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের অফিসে অবস্থান নিয়ে নতুন নির্দেশনা

মাদ্রাসা শিক্ষা অধিদফতর সব অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য...

ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন নিয়ে বৈঠক হতে পারে ২৪ ঘণ্টার মধ্যেই

ইরানের বিশেষজ্ঞ পরিষদের সদস্য আয়াতুল্লাহ মোজাফফারি আশা প্রকাশ করেছেন...

মহাকাশে কাঠের স্যাটেলাইট পাঠিয়ে নতুন নজির জাপানের

মহাকাশ গবেষণায় নতুন এক উদ্যোগ নিয়েছে জাপান। প্রচলিত ধাতব...

খেজুর ও চকলেটের দারুণ সমন্বয়ে ইফতারের ডেজার্ট

রমজান মাসে ইফতারের সময় খাবারের তালিকায় নানা ধরনের মিষ্টান্ন...

বমি হলে রোজা ভাঙে কি না জানুন

রোজা অবস্থায় বমি হলে অনেকের মধ্যে একটি সাধারণ প্রশ্ন...

মঙ্গল নয়, চাঁদেই আগে শহর গড়তে চান ইলন মাস্ক

মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক সম্প্রতি...

মধ্যপ্রাচ্য পরিস্থিতির মধ্যেও দেশে পণ্য সরবরাহ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে হরমুজ প্রণালি ও ওমান...
spot_img

আরও পড়ুন

কর্মচারীর হাতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাদিয়া খুন, নেপথ্যে কী?

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারীর হাতে ছুরিকাঘাতে নিহত হয়েছেন। হত্যার পরে অভিযুক্ত কর্মচারী ফজলুর...

ভোটার তালিকা বিতর্কে ধর্মতলায় অনশনে মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনকে ঘিরে নতুন রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। অবৈধভাবে ভারতীয় নাগরিকদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে—এমন অভিযোগ তুলে কলকাতার...

ঘরেই তৈরি করুন সুস্বাদু তাওয়া চিকেন পোলাও

অতিথি আপ্যায়নের আয়োজনকে বিশেষ করে তুলতে ভিন্ন স্বাদের একটি খাবার হতে পারে তাওয়া চিকেন পোলাও। সুগন্ধি বাসমতি চাল, মসলা এবং মুরগির মাংসের সমন্বয়ে তৈরি...

পার্থে পৌঁছে বাংলাদেশ দেখল, ১১ গোল খেয়েছে ভারত

নারী এশিয়ান কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে সিডনির পরে আজ পার্থে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ৯ মার্চ পার্থের রেক্টাঙ্গুলার স্টেডিয়ামে বাংলাদেশ মুখোমুখি...
spot_img