Sunday, February 22, 2026
25 C
Dhaka

গ্লোবাল সোর্সিং এক্সপোতে ৩ লাখ ডলারের বেশি ক্রয়াদেশ পেল দেশি প্রতিষ্ঠানগুলো

বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত তিন দিনের গ্লোবাল সোর্সিং এক্সপো থেকে দেশি প্রতিষ্ঠানগুলো মোট ৩ লাখ ১১ হাজার মার্কিন ডলারের ক্রয়াদেশ পেয়েছে। পাশাপাশি রপ্তানিকারকেরা আরও ৩ লাখ ৭২ হাজার ডলারের সম্ভাব্য ক্রয়াদেশের প্রস্তাব পেয়েছেন।

আজ বুধবার ঢাকার পূর্বাচলের বাংলাদেশ–চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠানের সমাপনীতে এ তথ্য জানান রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইপিবির মহাপরিচালক বেবী রানী কর্মকার। এছাড়া বক্তব্য দেন বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান, ফার্নিচার মালিক সমিতির চেয়ারম্যান সেলিম এইচ রহমান এবং বিপিজিএমইএর সভাপতি শামীম আহমেদ। ইপিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

ইপিবির ভাইস চেয়ারম্যান জানান, কম সময়ের প্রস্তুতি সত্ত্বেও এই আন্তর্জাতিকমানের সোর্সিং এক্সপো আয়োজন করা হয়েছে। সীমাবদ্ধতা থাকলেও ভবিষ্যতে এক্সপোটি নিয়মিতভাবে আয়োজনের পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি।

গত সোমবার রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও বাণিজ্য মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে শুরু হওয়া এ গ্লোবাল সোর্সিং এক্সপোতে বাংলাদেশের আটটি গুরুত্বপূর্ণ রপ্তানি খাতের পণ্য প্রদর্শিত হয়—তৈরি পোশাক, চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, কৃষিজাত পণ্য, প্লাস্টিক ও কিচেনওয়্যার, হোম ডেকর ও ফার্নিচার, ওষুধ এবং তথ্যপ্রযুক্তি (আইসিটি)।

ইপিবি জানায়, প্রদর্শনীতে অংশ নিয়েছে ১২৫টি প্রতিষ্ঠান, মোট ১৬৫টি স্টলে। বিশ্বের ১৪টি দেশের শতাধিক আন্তর্জাতিক ক্রেতা দেশীয় উৎপাদকদের সঙ্গে বৈঠক করেন এবং বিভিন্ন প্রতিষ্ঠান ও কারখানা পরিদর্শন করেন। তিন দিনে অনুষ্ঠিত হয় ছয়টি সেমিনার ও ২৩৮টি বি-টু-বি বৈঠক।

সমাপনী অনুষ্ঠানে আট খাতের সেরা প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়। পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো—

কৃষি ও প্রক্রিয়াজাত কৃষিপণ্য: প্রাণ–আরএফএল গ্রুপ

তৈরি পোশাক: শিশু পরিবহন

ফার্নিচার ও হোম ডেকর: হাতিল

তথ্যপ্রযুক্তি খাত: ডিজি ইনফোটেক

পাট ও পাটজাত পণ্য: প্ল্যানেট কেয়ার

চামড়া ও চামড়াজাত পণ্য: এলএফএমইএবি

ওষুধ খাত: রেডিয়্যান্ট

প্লাস্টিক ও কিচেনওয়্যার: বেঙ্গল প্লাস্টিক

spot_img

আরও পড়ুন

মানুষের বাইরে প্রাণীতে কল্পনাশক্তির প্রথম প্রমাণ

মানুষের বাইরে প্রথমবারের মতো অন্য একটি প্রাণীর মধ্যে কল্পনার...

ঈদে ১৬ সিনেমা মুক্তি দিতে চান নির্মাতারা

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি।...

নতুন প্রজেক্টে ফের একসঙ্গে দক্ষিণের দুই মহাতারকা

দক্ষিণ ভারতের দুই কিংবদন্তি তারকা রজনীকান্ত ও কমল হাসান...

রোজার সময় স্বপ্নদোষের দিকনির্দেশনা

রোজা অবস্থায় দিনের বেলা ঘুমের মধ্যে যৌন কর্মকাণ্ডের স্বপ্ন...

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সকালবেলার পানীয়

সকালের সূর্য যেমন দিনের ছন্দ নির্ধারণ করে, তেমনি সকালে...

ভেনেজুয়েলায় ৩৭৯ ‘রাজনৈতিক বন্দি’র সাধারণ ক্ষমা মঞ্জুর

ভেনেজুয়েলার নতুন অন্তর্বর্তী সরকার সদ্য পাস হওয়া ক্ষমা আইনের...

বিদেশি ফুলে সাজানো নান্দনিক বাগান

ঋতুরাজ বসন্তের আগমনে নানা প্রজাতির ফুলে সেজে উঠেছে কুমিল্লা...

মেটার স্মার্ট গ্লাসে নেম ট্যাগ ফিচার আসছে

পাঁচ বছর আগে ফেসবুক থেকে ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি সরিয়ে...

লাইভ লার্নিংয়ে সাফল্যের ৪ টিপস

পেশাগত উন্নয়ন মানে নিজের ক্যারিয়ার ও ভবিষ্যৎ সফলতার জন্য...

নিজ হাতে ঝাড়ু তুলে নিলেন সংসদ সদস্য

নড়াইল সদর হাসপাতালে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেছেন নড়াইল-২ আসনের...

দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ার ঘোষণা

শিক্ষা মন্ত্রণালয়ে কোনো ধরনের দুর্নীতি বরদাশত করা হবে না...

রমজান উপলক্ষে বায়তুল মোকাররমে ইসলামি বইমেলা

রাজধানীর পল্টনে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ চত্বরে শুরু...

এইচএসসি পরীক্ষার ফি বেড়েছে ২১০ টাকা

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশ নিতে ফরম...

বৃষ্টির দিনে টবের গাছ বাঁচাতে করণীয়

বর্ষাকালে আবহাওয়ায় বড় ধরনের পরিবর্তন আসে। কখনও মুষলধারে বৃষ্টি,...
spot_img

আরও পড়ুন

মানুষের বাইরে প্রাণীতে কল্পনাশক্তির প্রথম প্রমাণ

মানুষের বাইরে প্রথমবারের মতো অন্য একটি প্রাণীর মধ্যে কল্পনার সক্ষমতার প্রমাণ পেয়েছেন বিজ্ঞানীরা। গবেষণায় দেখা গেছে, মানুষের নিকটাত্মীয় বোনোবো প্রজাতির শিম্পাঞ্জি ‘কাল্পনিক বা রূপক...

ঈদে ১৬ সিনেমা মুক্তি দিতে চান নির্মাতারা

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। যদিও সারা বছর সিনেমা মুক্তির ক্ষেত্রে আগ্রহ কম থাকে, ঈদে নির্মাতারা সিনেমা মুক্তির দৌড়ে অংশ...

নতুন প্রজেক্টে ফের একসঙ্গে দক্ষিণের দুই মহাতারকা

দক্ষিণ ভারতের দুই কিংবদন্তি তারকা রজনীকান্ত ও কমল হাসান আবারও একসঙ্গে পর্দায় আসছেন। প্রায় চার দশক পর নতুন একটি প্রজেক্টে তাঁদের একত্রে দেখা যাবে।...

রোজার সময় স্বপ্নদোষের দিকনির্দেশনা

রোজা অবস্থায় দিনের বেলা ঘুমের মধ্যে যৌন কর্মকাণ্ডের স্বপ্ন দেখলে বা স্বপ্নদোষ হলে রোজা ভেঙে যায় না। তবে গোসল ফরজ হবে। স্বপ্নদোষ হলে ঘুম...
spot_img