Sunday, February 8, 2026
26 C
Dhaka

৭০ পেরোনো নারী প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনজন নারী প্রার্থী বয়সে ৭০ পেরিয়েছে। দীর্ঘদিন রাজনীতির সঙ্গে যুক্ত এই তিনজনই উচ্চশিক্ষিত, সম্পদশালী এবং নিজ নিজ এলাকায় রাজনৈতিক ও সামাজিকভাবে প্রতিষ্ঠিত। তাঁরা হলেন নরসিংদী-৫ আসনের মেহেরুন নেছা খাঁন হেনা, নোয়াখালী-১ আসনের রেহানা বেগম এবং ময়মনসিংহ-৬ আসনের আখতার সুলতানা।

তিনজনের মধ্যে একজন শিক্ষক, একজন শিক্ষক ও ব্যবসায়ী এবং একজন রাজনৈতিক কর্মী। তাঁদের প্রত্যাশা, এবারের নির্বাচনে ভোটাররা প্রতীক নয়, যোগ্য প্রার্থীকে দেখে ভোট দেবেন।

মেহেরুন নেছা খাঁন হেনা জাতীয় পার্টির প্রার্থী এবং প্রতীক লাঙ্গল। রায়পুরা উপজেলা নিয়ে গঠিত নরসিংদী-৫ আসনে ভোটে দাঁড়িয়েছেন। জন্ম ১৯৫৪ সালের ১৮ জানুয়ারি। নির্বাচনী হলফনামা অনুযায়ী, তিনি ৭২ বছর বয়সী। মেহেরুন নেছার পেশা উল্লেখ রয়েছে গৃহিণী ও রাজনৈতিক কর্মী। বার্ষিক আয় সাড়ে ২৩ লাখ টাকার বেশি। নগদ অর্থ ২৭ লাখ ২৮ হাজার টাকা, ব্যাংকে সাড়ে ৫ লাখ টাকা, সঞ্চয়পত্র ও সেভিংস ডিপোজিটে দুই কোটি টাকার বেশি। তিনি গুলশান এলাকায় নিজের নামে একটি ফ্ল্যাটের মালিক।

মেহেরুন নেছার স্বামী ওয়াজেদ আলী খান পন্নী ছিলেন রাষ্ট্রদূত ও পরবর্তীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ২০০৭ সালে জাতীয় পার্টিতে যুক্ত হন এবং এখন দলের চেয়ারম্যানের উপদেষ্টা পদে রয়েছেন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পেলেও পরে দলীয় সিদ্ধান্তে প্রার্থিতা প্রত্যাহার করেন।

নোয়াখালী-১ আসনের জেএসডি প্রার্থী রেহানা বেগম শিক্ষাগত যোগ্যতা এমএসসি, এমএস। পেশা ব্যবসা, তবে সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার পরও শিক্ষকতা করছেন। জন্ম ১৯৫৫ সালের ২০ মে, বয়স নির্বাচনী সময়ে ৭০ বছর ৭ মাস ৯ দিন। স্বামী গোলাম জিলানী চৌধুরী ১৯৭০–এর দশকে জেএসডির রাজনীতিতে সক্রিয় ছিলেন। রেহানার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

রেহানা বেগম বলেন, ‘মানুষের জন্য কিছু করার উদ্দেশ্য নিয়ে এসেছি। ভোটারদের কাছে যাচ্ছি। এখানকার নারীরা অবহেলিত। স্বামী বা পরিবারের পুরুষ সদস্যের কথায় অনেকে ভোট দেন, তবে সরাসরি ভোটাররা যোগ্য নারী প্রার্থীকে পছন্দ করছেন।’

ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী আখতার সুলতানা ফুটবল প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন। জন্ম ১৯৪৯ সালের ৭ এপ্রিল, নির্বাচনী সময়ে বয়স ৭৬ বছর ৮ মাস ২২ দিন। পেশা শিক্ষকতা। স্বামী প্রয়াত শামছ উদ্দিন আহমেদ ময়মনসিংহ-৬ আসন থেকে দুবার সংসদ সদস্য ছিলেন। আখতার সুলতানার দুই ছেলে রয়েছে।

তিনি উপজেলা মহিলা দলের সভাপতি ছিলেন। বিএনপি থেকে মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন। নির্বাচনী হলফনামা অনুযায়ী, তাঁর বার্ষিক আয় সাড়ে ৫ লাখ টাকা, নগদ অর্থ ৫৪ লাখ টাকার বেশি, বন্ড ও শেয়ার ২০ লাখ টাকা। স্থাবর সম্পদ হিসেবে এক একর কৃষিজমি রয়েছে। গয়না ৫ ভরি। এবারের নির্বাচনে ময়মনসিংহ-৬ আসনে মোট পাঁচজন প্রার্থী লড়ছেন।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

কর্মী ছাঁটাইয়ের ‘কঠিন সিদ্ধান্তে’ পদ ছাড়ছেন ওয়াশিংটন পোস্টের প্রধান নির্বাহী

ওয়াশিংটন পোস্টের প্রধান নির্বাহী ঘোষণা দিয়েছেন যে তিনি তাঁর...

ডিআইইউর শিক্ষার্থীদের বাস্তবমুখী শিক্ষা অর্জন

শুধু বইভিত্তিক পাঠ নয়—শিক্ষার্থীদের বাস্তবমুখী জ্ঞান অর্জন নিশ্চিত করতে...

মার্কিন হামলা হলে ইরানকে সহায়তায় প্রস্তুত হাজার হাজার ইরাকি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের ওপর সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কা তৈরি...

জনগণের রায় পেলে ইনসাফভিত্তিক সরকার গঠনের অঙ্গীকার

ইনসাফভিত্তিক বাংলাদেশ গঠনে জনগণের রায় অর্জিত হলে ঢাকা-১১ আসনের...

কুড়িগ্রামে ৩দিন ব্যাপী সাংবাদিকতা কর্মশালা প্রশিক্ষণ শুরু হয়েছে

তরুণ প্রজন্মকে বস্তুনিষ্ঠ গণমাধ্যম চর্চায় দক্ষ করে গড়ে তুলতে...

সন্দ্বীপে নির্বাচনী প্রচারে অটোরিকশার আগুন, যুবককে ভ্রাম্যমাণ আদালতের দণ্ড

চট্টগ্রামের সন্দ্বীপে নির্বাচনী প্রচারে ব্যবহৃত একটি অটোরিকশার সামনে আগুন...

মানিকগঞ্জে নেতা-কর্মীদের কড়া সতর্কবার্তা বিএনপি প্রার্থী আফরোজার

মানিকগঞ্জ-৩ (সদর ও সাটুরিয়া) আসনে বিএনপির প্রার্থী আফরোজা খানম...

ময়মনসিংহে নিজের ঘরে নারী হত্যা, তদন্ত চলছে

ময়মনসিংহের ভালুকা উপজেলায় নিজ বাড়িতে রাহিমা খাতুন (৩৫) নামের...

চবিতে শিক্ষার্থীদের জন্য জরুরি হেল্পলাইন চালু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা ও জরুরি সেবা আরও সহজ...

ঢাকা-১১ আসনে রাজনৈতিক দখলদারির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসনে জাতীয় নাগরিক...

কমিশনে দায়িত্ব নিলেও সরকারের সঙ্গে সম্পৃক্ততা নেই: বদিউল আলম

সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন,...

ইসলামাবাদ হামলার ‘মাস্টারমাইন্ড’ আটক, ভারতের সংশ্লিষ্টতার দাবি পাকিস্তানের

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি জানিয়েছেন, ইসলামাবাদের সাম্প্রতিক আত্মঘাতী হামলার...

রাজশাহীর বস্তির নারীরা নির্বাচনী মিছিলে, দৈনিক ভাড়া ৫০ টাকা

রাজশাহী নগরের বস্তিবাসী নারীদের নির্বাচনী মিছিলে অংশ নেওয়া এবার...

শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিন ছুটি, কবে থেকে জানুন

চলতি মাসের শুরু থেকেই বিভিন্ন উপলক্ষে একের পর এক...
spot_img

আরও পড়ুন

কর্মী ছাঁটাইয়ের ‘কঠিন সিদ্ধান্তে’ পদ ছাড়ছেন ওয়াশিংটন পোস্টের প্রধান নির্বাহী

ওয়াশিংটন পোস্টের প্রধান নির্বাহী ঘোষণা দিয়েছেন যে তিনি তাঁর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। যুক্তরাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ সংবাদমাধ্যমটিতে সম্প্রতি কর্মী ছাঁটাইসহ বেশ কিছু কঠিন সিদ্ধান্ত...

ডিআইইউর শিক্ষার্থীদের বাস্তবমুখী শিক্ষা অর্জন

শুধু বইভিত্তিক পাঠ নয়—শিক্ষার্থীদের বাস্তবমুখী জ্ঞান অর্জন নিশ্চিত করতে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) সমাজবিজ্ঞান বিভাগ আয়োজন করেছে দিনব্যাপী শিল্প পরিদর্শন কর্মসূচি। তাত্ত্বিক শিক্ষা বাস্তবে...

মার্কিন হামলা হলে ইরানকে সহায়তায় প্রস্তুত হাজার হাজার ইরাকি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের ওপর সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কা তৈরি হলে দেশটিকে রক্ষায় সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে ইরাকের হাজার হাজার নাগরিক। লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের...

জনগণের রায় পেলে ইনসাফভিত্তিক সরকার গঠনের অঙ্গীকার

ইনসাফভিত্তিক বাংলাদেশ গঠনে জনগণের রায় অর্জিত হলে ঢাকা-১১ আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে মন্ত্রী করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ...
spot_img