Wednesday, April 1, 2026
25 C
Dhaka

তাসনিম জারা ঢাকা–৯ আসনে ফুটবল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ঢাকা–৯ সংসদীয় আসনে ফুটবল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়া চিকিৎসক তাসনিম জারা বলেছেন, তিনি স্বচ্ছতা ও জবাবদিহিমূলক রাজনীতির একটি নতুন ধারা গড়ে তুলতে চান। গত ৩১ জানুয়ারি তিনি আনুষ্ঠানিকভাবে নিজের নির্বাচনী ইশতেহার প্রকাশ করেন, যা স্থানীয় ভোটারদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।

এক সাক্ষাৎকারে তাসনিম জারা জানান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে তাঁর সরে দাঁড়ানোর পেছনে মূল কারণ ছিল দলটির নির্বাচনী সমঝোতা ও পুরোনো রাজনৈতিক ধারার সঙ্গে যুক্ত হওয়া। তিনি বলেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থান পেশাজীবীদের রাজনীতিতে যুক্ত হওয়ার সুযোগ তৈরি করেছিল। তাঁর প্রত্যাশা ছিল, এনসিপি একটি মধ্যপন্থী ও গণমুখী রাজনীতির চর্চা করবে। কিন্তু বাস্তবে সেই প্রত্যাশা পূরণ না হওয়ায় তিনি স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন।

নিজের সাবেক সহকর্মীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে কোনো অস্বস্তি নেই উল্লেখ করে তাসনিম জারা বলেন, গণতন্ত্রের সৌন্দর্যই হলো বহুমত ও বিকল্পের উপস্থিতি। তাঁর মতে, নির্বাচন কোনো ব্যক্তিগত দ্বন্দ্বের জায়গা নয়; বরং এটি আদর্শ, পরিকল্পনা ও যোগ্যতা তুলে ধরার ক্ষেত্র।

একজন নারী প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, নারীরা খুব সহজেই তাঁর কাছে এসে নিজেদের সমস্যার কথা বলছেন, যা তাঁর জন্য অনুপ্রেরণার। তবে একই সঙ্গে তিনি সাইবার বুলিং ও অপপ্রচারের বিষয়টি তুলে ধরেন। তাঁর ভাষায়, নারীদের রাজনীতিতে নিরুৎসাহিত করতেই এসব আক্রমণ চালানো হয়, কিন্তু তাতে তাঁরা থেমে যাবেন না।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে চ্যালেঞ্জ প্রসঙ্গে তাসনিম জারা বলেন, অল্প সময়ের মধ্যে মানুষের কাছে প্রতীক পরিচিত করা বড় বাধা। তিনি ইচ্ছাকৃতভাবে মাইকিং, শোডাউন কিংবা ব্যানারনির্ভর প্রচার এড়িয়ে সরাসরি মানুষের কাছে গিয়ে কথা বলছেন। এতে ভোটারদের সঙ্গে সরাসরি সংযোগ তৈরি হচ্ছে বলে তিনি মনে করেন।

স্থানীয় সমস্যা সমাধানে সংসদ সদস্যের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, সিটি করপোরেশন, ওয়াসা কিংবা তিতাসের মতো সেবা সংস্থাগুলোকে জবাবদিহির মধ্যে আনার ক্ষমতা সংসদ সদস্যের রয়েছে। নির্বাচিত হলে তিনি এই দায়িত্ব পালন করবেন।

চিকিৎসক হিসেবে স্বাস্থ্যখাত উন্নয়নের পরিকল্পনা তুলে ধরে তাসনিম জারা বলেন, ঢাকা–৯ আসনের বিপুল জনগোষ্ঠীর জন্য শুধু মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতাল যথেষ্ট নয়। আধুনিক যন্ত্রপাতি ও জনবল বাড়ানোর পাশাপাশি প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি।

নির্বাচনী ইশতেহারে ঘোষিত ‘নো সার্ভিস, নো বিল’ নীতি বাস্তবায়ন প্রসঙ্গে তিনি বলেন, সংসদে গেলে এ বিষয়ে খসড়া আইন প্রস্তাব করবেন। গ্যাস বা অন্যান্য সেবা দিতে ব্যর্থ হলে জনগণ যেন বিল দিতে বাধ্য না হয়, সেটিই তাঁর লক্ষ্য।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

ছোট পাপ কেন বড় বিপদের কারণ

ইসলামে মানুষের প্রতিটি কাজ—ছোট বা বড়—সবকিছুর হিসাব রাখা হয়...

লোভ নয়, তুষ্টিতেই রয়েছে বরকত

ইসলামের শিক্ষায় দান ও আত্মমর্যাদার গুরুত্ব বিশেষভাবে তুলে ধরা...

ফুড পয়জনিং থেকে বাঁচতে করণীয়

উৎসব-পরবর্তী সময়ে অনেকেই পেটের নানা সমস্যায় ভুগছেন, যার অন্যতম...

চেরনোবিলে বন্যপ্রাণীর বিস্ময়কর পরিবর্তন

চেরনোবিল দুর্ঘটনার প্রায় চার দশক পর এই অঞ্চলটি এক...

শিশুর সুরক্ষায় টিকা কেন দেবেন, কখন দেবেন

শিশুর সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সময়মতো টিকাদানের...

০.৯৯৯… এবং ১ কি একই সংখ্যা

পূর্ণ সংখ্যা প্রকাশে অনেক সময় ০.৯৯৯…-কে ১ হিসেবে ধরা...

অন্যের ওয়াই-ফাই ব্যবহার করা কি ইসলামে বৈধ?

বর্তমানে অনেক সময় মোবাইল ডিভাইসে পাসওয়ার্ডবিহীন ওয়াই-ফাই নেটওয়ার্ক দেখা...

চীন-পাকিস্তান সমন্বয় বাড়াতে আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার ইসলামাবাদে সৌদি...

তেহরানজুড়ে মানসিক চাপ ও নিরাপত্তাহীনতার ছায়া

ইরানে মার্কিন ও ইসরায়েলি বিমান হামলা চলার মধ্যে সাধারণ...

তৃতীয় ধাপে গৃহ গণনা ও জীবনধারার তথ্য নথিভুক্ত হবে

দেড় দশক পর ভারতের জনগণনা বা জনশুমারির কাজ আজ...

স্পেনও বন্ধ করল যুক্তরাষ্ট্রের আকাশসীমা ব্যবহার

ইরানের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহারের জন্য মার্কিন অস্ত্র পরিবহনে ইসরায়েলকে...

ইরান যুদ্ধের দীর্ঘায়ু: যুক্তরাষ্ট্রের কৌশলগত সীমাবদ্ধতা

হোয়াইট হাউস ২০টি তেলবাহী ট্যাংকার চলাচলের অনুমতিকে ‘কূটনৈতিক জয়’...

ইরান হামলা: ট্রাম্পের সাবেক কৌশলবিদের সেনা মোতায়েনের প্রস্তাব

ইরানে মার্কিন সেনা পাঠানোর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর...

জীবনের একঘেয়েমি কাটাতে নতুন ভাষা শেখার উপকারিতা

দৈনন্দিন জীবনের একঘেয়েমি অনেকের মধ্যেই একধরনের মানসিক স্থবিরতা তৈরি...
spot_img

আরও পড়ুন

ছোট পাপ কেন বড় বিপদের কারণ

ইসলামে মানুষের প্রতিটি কাজ—ছোট বা বড়—সবকিছুর হিসাব রাখা হয় এবং কেয়ামতের দিন তার পূর্ণ প্রতিফলন দেওয়া হবে। অতি সামান্য ভালো কাজ যেমন মূল্যবান, তেমনি...

লোভ নয়, তুষ্টিতেই রয়েছে বরকত

ইসলামের শিক্ষায় দান ও আত্মমর্যাদার গুরুত্ব বিশেষভাবে তুলে ধরা হয়েছে। একটি হাদিসে বর্ণিত হয়েছে, হাকিম ইবনে হিজাম (রা.) একাধিকবার সম্পদ চাইলে মহানবী (সা.) তাকে...

ফুড পয়জনিং থেকে বাঁচতে করণীয়

উৎসব-পরবর্তী সময়ে অনেকেই পেটের নানা সমস্যায় ভুগছেন, যার অন্যতম কারণ ফুড পয়জনিং। সাধারণত বাসি বা দূষিত খাবার খাওয়ার ফলে এই সমস্যা দেখা দেয়। খাবারে...

চেরনোবিলে বন্যপ্রাণীর বিস্ময়কর পরিবর্তন

চেরনোবিল দুর্ঘটনার প্রায় চার দশক পর এই অঞ্চলটি এক অনন্য বাস্তুতন্ত্রে পরিণত হয়েছে, যা পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না। ১৯৮৬ সালের ২৬ এপ্রিলের...
spot_img