Sunday, March 15, 2026
37 C
Dhaka

ভোট নয়, মানুষকে শক্তিশালী করতে হবে: তারেক রহমান

‘আমরা দেশকে স্বৈরাচার থেকে মুক্ত করেছি। এখন মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। শুধু ভোট বা কথা বলার অধিকার দিয়ে হবে না, মানুষকে স্বাবলম্বী করে নিজের পায়ে দাঁড়ানোর ব্যবস্থা করতে হবে।’

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে সিলেট নগরের সরকারি আলিয়া মাদরাসা মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

এই সমাবেশের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের আনুষ্ঠানিক প্রচার শুরু করেন তিনি। সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরী।

তারেক রহমান উপস্থিত জনতার কাছে প্রশ্ন রেখে বলেন, ‘নির্বাচনের আগেই একটি দল এই দেব, ওই দেব বলছে, টিকিট দেব বলছে না? যেটার মালিক মানুষ না, সেইটার কথা যদি সে বলে, তা শিরকি করা হচ্ছে। হচ্ছে না?’ তিনি আরও বলেন, ‘শুধু ঠকাচ্ছে না, যারা মুসলমান তাদেরকে শিরকি করাচ্ছে তারা।’

সমাবেশে এক পর্যায়ে তারেক রহমান উপস্থিত জনতার উদ্দেশে বলেন, ‘ওমরা বা হজ করেছেন এমন একজন মুরব্বি হাত তুলুন।’ অনেক শিক্ষার্থী হাত তুললে তিনি একজনকে মঞ্চে ডেকে নিয়ে জানতে চান, ‘আপনি কাবা শরীফে গেছেন? কাবা শরীফের মালিক কে?’ উত্তরে ওই ব্যক্তি বলেন, ‘আল্লাহ’। তারেক রহমান পুনরায় উপস্থিত জনতার কাছে প্রশ্ন রাখেন, ‘এই দিন, এই পৃথিবী, এই সূর্য-নক্ষত্রের মালিক কে?’ সবাই সমবেত কণ্ঠে বলেন, ‘আল্লাহ’। তিনি একইভাবে বেহেশতের ও দোজখের মালিকের বিষয়েও প্রশ্ন করেন, সবাই উত্তর দেন, ‘আল্লাহ’।

তারেক রহমান বলেন, ‘যেটার মালিক আল্লাহ, সেটি কি অন্য কেউ দিতে পারে? পারে না। নির্বাচনের আগে যদি কেউ এর মালিক নয় এমন প্রতিশ্রুতি দেয়, তা শিরকের সমতুল্য। জনগণকে আগে থেকেই ঠকানো হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘প্রিয় ভাই-বোনেরা, যারা মুসলিম তাদেরকে শিরকী কার্যক্রমে ফেলা হচ্ছে, নাউজুবিল্লাহ।’

তিনি যোগ করেন, ‘১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়ে লাখ লাখ শহীদ ও তাদের পরিবারের সম্মানহানি ঘটেছে। সেই জন্য আমাদের মাতৃভূমিকে রক্ষা করতে ঐক্যবদ্ধ হতে হবে। এই হঠকারিতা ও মিথ্যার বিরুদ্ধে আমাদের টেক ব্যাক বাংলাদেশে থাকতে হবে।’

এর আগে সকালে সিলেট নগরের বিমানবন্দরের গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে ‘দ্য প্ল্যান, ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’ শীর্ষক অনুষ্ঠানে প্রায় দুই ঘণ্টা তরুণ ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বুধবার রাত ৭টা ৫০ মিনিটে সিলেট পৌঁছান তারেক রহমান। সিলেট পৌঁছার পর তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করেন এবং রাত ১টার দিকে দক্ষিণ সুরমা উপজেলার বিরাইমপুরে শ্বশুরবাড়িতে পৌঁছান।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

হাজার মাসের চেয়েও উত্তম রাত শবে কদর

পবিত্র মাহে রমজান শেষের পথে। এই মাহে বরকতের শেষ...

ঈদকে ঘিরে জমজমাট ঘড়ির বাজার

রমজানের শেষ প্রান্তে এসে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব...

এআই বিনিয়োগ বাড়াতে কর্মী কমানোর ভাবনায় মেটা

বিশ্বের অন্যতম বৃহৎ সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস বড়...

সরকার ঘোষণা করলো, আজ থেকে জ্বালানি তেলের রেশনিং থাকবে না

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত আজ...

সংসদে জুলাই প্রসঙ্গ তুলতে চাইলে স্পিকারের হস্তক্ষেপ

জাতীয় সংসদের অধিবেশনে জুলাই অভ্যুত্থান প্রসঙ্গ উত্থাপন করতে চাইলে...

বাংলাদেশি জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করতে ব্যর্থ

ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার সংঘাতের কারণে বাংলাদেশ শিপিং...

ত্রয়োদশ সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক আজ...

লালপুর থানার তল্লাশি অভিযান চলছে

নাটোরের লালপুর উপজেলায় এক প্রসূতি মায়ের এক মাসের শিশুসন্তান...

ঈদযাত্রায় চলবে স্পিডবোট সার্ভিস, সীমিত অকটেনের ব্যবস্থা

জ্বালানিসংকতের কারণে আট দিন বন্ধ থাকার পর চট্টগ্রামের সীতাকুণ্ডের...

অবশেষে মুক্তি পাচ্ছেন বাস্তবে

ভারতের লাদাখের পরিবেশকর্মী ও শিক্ষা সংস্কারক সোনম ওয়াংচুককে ছয়...

ভরাট ও আবর্জনায় খাল দখল হচ্ছে

গত পাঁচ অর্থবছরে খাল খনন, রক্ষণাবেক্ষণ, পরিষ্কার, উন্নয়ন ও...

মির্জা আব্বাস উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা–৮ আসনের সংসদ...

আইসিইউতে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো

ব্রাজিলের কারাবন্দী সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারো নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে...

ধন আত্মসাতের উদ্দেশ্যে হত্যার অভিযোগ

দিনাজপুরের পার্বতীপুরে জামাতা তোজাম্মেল হোসেন (৩২) হত্যা মামলায় তাঁর...
spot_img

আরও পড়ুন

হাজার মাসের চেয়েও উত্তম রাত শবে কদর

পবিত্র মাহে রমজান শেষের পথে। এই মাহে বরকতের শেষ দশকের একটি বিশেষ রাত মুসলমানদের জন্য অশেষ রহমত ও ক্ষমার বার্তা নিয়ে আসে, যা লাইলাতুল...

ঈদকে ঘিরে জমজমাট ঘড়ির বাজার

রমজানের শেষ প্রান্তে এসে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরকে ঘিরে শুরু হয়েছে কেনাকাটার ব্যস্ততা। নতুন পোশাক, জুতা ও গহনার পাশাপাশি এখন অনেকেই...

এআই বিনিয়োগ বাড়াতে কর্মী কমানোর ভাবনায় মেটা

বিশ্বের অন্যতম বৃহৎ সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস বড় ধরনের কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। বার্তাসংস্থা রয়টার্স তিনটি সূত্রের...

সরকার ঘোষণা করলো, আজ থেকে জ্বালানি তেলের রেশনিং থাকবে না

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত আজ সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ঘোষণা করেছেন, আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকবে না।...
spot_img