Thursday, February 19, 2026
29 C
Dhaka

গুরুতর অসুস্থতার মধ্যেই খালেদা জিয়ার নির্বাচনি প্রস্তুতি

ফেনী-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে সাবেক প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। ফেনী-১ (পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া) আসনে বিএনপির নির্বাচনী কার্যক্রমের অংশ হিসেবে এ মনোনয়নপত্র জমা দেওয়া হয়।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা ও ফেনী জেলা প্রশাসক মিজ মনিরা হকের কাছে মনোনয়নপত্র দাখিল করেন ফেনী-১ আসনের বিএনপির নির্বাচনী সমন্বয়ক এবং ঢাকা দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম মজনু।

মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রফিকুল ইসলাম মজনু বলেন, ‘আমরা দলের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল করেছি। আপনারা জানেন, আমাদের নেত্রী গুরুতর অসুস্থ।’

তিনি আরও বলেন, ‘বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ফেনী-১ আসনে দেশনেত্রীকে ভোট দিয়ে বিজয় করে আনব। নেত্রীর জন্য সবার কাছে দোয়া চাই। তিনি যাতে সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসেন।’

মনোনয়নপত্র দাখিলের সময় বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের একাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। উপস্থিতদের মধ্যে ছিলেন ফেনী-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক জয়নাল আবদীন (ভিপি জয়নাল), ফেনী-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আবদুল আউয়াল মিন্টু, বিএনপির সাবেক মহিলা সাংসদ ও কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদিকা রেহানা আক্তার রানু।

এ ছাড়া উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সহ-সম্পাদক জালার আহম্মদ মজুমদার, কেন্দ্রীয় গ্রাম বিষয়ক সহ-সম্পাদক বেলাল আহম্মদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব, জেলা কমিটির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্যসচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী, গাজী হাবিবুল্লাহ মানিক, যুবদলের কেন্দ্রীয় নেতা মশিউর রহমান খোকনসহ জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

রমজানের রোজায় নিয়তের গুরুত্ব ও সঠিক ধারণা

রমজানের রোজা ইসলামের অন্যতম ফরজ ইবাদত। হিজরতের দেড় বছর...

রান্নাঘরে স্টিল ও কাচের কনটেইনার ব্যবহারের সুবিধা-অসুবিধা

খাবার সংরক্ষণের পাত্র বেছে নেওয়া অনেকের কাছেই সাধারণ সিদ্ধান্ত...

নজরদারি সংস্কারে নতুন আইনি কাঠামোর পথে বাংলাদেশ

বাংলাদেশের নজরদারি প্রযুক্তির ইতিহাসে ২০১৫ থেকে ২০২৫ সালকে একটি...

ইরান পারমাণবিক অস্ত্র বানালে তুরস্কও একই পথে হাঁটতে পারে: পররাষ্ট্রমন্ত্রী

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, ইরান যদি পারমাণবিক অস্ত্র...

মানসিক প্রশান্তিতে জিকিরের ভূমিকা

আধুনিক বিশ্বে মানুষের ভোগ-বিলাস ও বস্তুগত অর্জন বেড়েছে, কিন্তু...

অন্তঃসত্ত্বা নারীদের যেসব বিষয়ে সতর্ক থাকতে হবে

গর্ভাবস্থায় নির্ধারিত সময়ের আগেই গর্ভথলির পানি ভেঙে যাওয়াকে চিকিৎসাবিজ্ঞানের...

রেডিওতে AI ব্যবহারে সুযোগ ও ঝুঁকি

বিশ্বের অন্যতম দীর্ঘস্থায়ী ও জনপ্রিয় গণমাধ্যম রেডিও দ্রুত পরিবর্তিত...

মুসলিম উম্মাহর প্রতি সৌদি গ্র্যান্ড মুফতির বার্তা

পবিত্র রমজান উপলক্ষে মুসলিম উম্মাহকে তাকওয়া ও আত্মশুদ্ধির পথে...

নিয়মিত খেজুরে হৃদ্‌স্বাস্থ্য ভালো থাকে

পবিত্র রমজান মাসে ইফতারে খেজুর খাওয়ার প্রচলন থাকলেও পুষ্টিবিজ্ঞান...

আল আকসায় রমজানের আবহ

মধ্যপ্রাচ্যে পবিত্র রমজান মাস শুরু হওয়ার পর ইসলামের গুরুত্বপূর্ণ...

দীর্ঘদিনের কণ্ঠ সমস্যায় কী করবেন

দীর্ঘদিন ধরে গলা বসে যাওয়া বা কণ্ঠে খুসখুসে ভাব...

ত্বকী হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়ল

নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলার তদন্ত...

আইনমন্ত্রী আসাদুজ্জামানের দুর্নীতি প্রতিরোধ বার্তা

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান দুর্নীতি রোধে...

হাজারীবাগে স্বামী হত্যার ঘটনায় দুইজনের যাবজ্জীবন

ঢাকার হাজারীবাগে প্রায় সাড়ে পাঁচ বছর আগে সংঘটিত সোহেল...
spot_img

আরও পড়ুন

রমজানের রোজায় নিয়তের গুরুত্ব ও সঠিক ধারণা

রমজানের রোজা ইসলামের অন্যতম ফরজ ইবাদত। হিজরতের দেড় বছর পর আল্লাহ তাআলা রোজা ফরজ করেন এবং কোরআনে ইরশাদ করেন—“হে ঈমানদারগণ! তোমাদের ওপর রোজা ফরজ...

রান্নাঘরে স্টিল ও কাচের কনটেইনার ব্যবহারের সুবিধা-অসুবিধা

খাবার সংরক্ষণের পাত্র বেছে নেওয়া অনেকের কাছেই সাধারণ সিদ্ধান্ত মনে হলেও এর সঙ্গে স্বাস্থ্য ও দীর্ঘমেয়াদি নিরাপত্তার গুরুত্বপূর্ণ প্রশ্ন জড়িত। আধুনিক রান্নাঘরে এখন স্টিলের...

নজরদারি সংস্কারে নতুন আইনি কাঠামোর পথে বাংলাদেশ

বাংলাদেশের নজরদারি প্রযুক্তির ইতিহাসে ২০১৫ থেকে ২০২৫ সালকে একটি গভীরভাবে বিতর্কিত ও সংকটপূর্ণ সময় হিসেবে দেখা হচ্ছে। এই এক দশকে সরকার প্রায় ১৯০ মিলিয়ন...

ইরান পারমাণবিক অস্ত্র বানালে তুরস্কও একই পথে হাঁটতে পারে: পররাষ্ট্রমন্ত্রী

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, ইরান যদি পারমাণবিক অস্ত্র অর্জন করে, তাহলে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য নষ্ট হতে পারে এবং আঞ্চলিক অস্ত্র প্রতিযোগিতা শুরু হতে...
spot_img