Wednesday, March 11, 2026
33.6 C
Dhaka

ডিসেম্বরেই তিনশ আসনে মনোনয়ন চূড়ান্ত করবে এনসিপি : সারজিস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম জানিয়েছেন, আগামী ডিসেম্বরের মধ্যেই তিনশ আসনে এনসিপির মনোনয়ন চূড়ান্ত করা হবে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় পঞ্চগড় জেলা শহরের জুলাই স্মৃতিস্তম্ভে উন্নয়ন বরাদ্দ পাওয়া বিভিন্ন মসজিদ–মন্দিরের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিএনপি–জামায়াতের সঙ্গে অ্যালায়েন্সের সম্ভাবনা এখনও খোলা রয়েছে। আলোচনা চলছে এবং যারা সংস্কার–মুখী রাজনীতি, জুলাইয়ের আকাঙ্ক্ষা, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান এবং মুসলিম সেন্টিমেন্ট ও সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি ধারণ করবে—তাদের সঙ্গে অ্যালায়েন্সের পথ উন্মুক্ত রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, অচিরেই এ বিষয়ে ইতিবাচক সমাধান মিলবে।

সদ্য ঘোষিত পঞ্চগড় জেলা কমিটিতে জাতীয় পার্টির তিন নেতাকে অন্তর্ভুক্ত করার প্রসঙ্গে সারজিস আলম বলেন, যাদের গ্রহণযোগ্যতা, ভালো ইমেজ, রাজনৈতিক অভিজ্ঞতা ও সচেতনতা রয়েছে—তাদের অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হয়েছে। তিনি আরও জানান, গণঅভ্যুত্থান চলাকালে আওয়ামী লীগের কোনো ইউনিটে যারা রানিং পদে ছিলেন—তাদের কাউকে পঞ্চগড়সহ দেশের কোথাও আহ্বায়ক বা সমন্বয় কমিটিতে রাখা হয়নি।

মসজিদ–মন্দিরের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের সময় সারজিস বলেন, আমরা ধর্মপ্রাণ মুসলমান হিসেবে ধর্মীয় বিধিনিষেধ মেনে চলব, কিন্তু নিজেদের আদর্শ অন্যের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা বিপর্যয় ডেকে আনতে পারে। তিনি বলেন, এমন চেষ্টা করলে দীর্ঘ মেয়াদে বাংলাদেশের অনুকূল কোনো পরিস্থিতি সৃষ্টি হবে না, যেমনটি শেখ হাসিনা দেখেননি।

সিএ/ইরি

spot_img

আরও পড়ুন

চন্দ্রা ত্রিমোড় ও যমুনা সেতুতে বাড়তি চাপের আশঙ্কা

রাজধানী ঢাকা থেকে উত্তরবঙ্গগামী মানুষের ঈদযাত্রা সামনে রেখে ঢাকা-টাঙ্গাইল-রংপুর...

জঙ্গল সলিমপুরে যৌথ অভিযানের পর টহল জোরদার

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর ও আলীনগর এলাকায় যৌথ...

ঈশ্বরগঞ্জে ধানখেত থেকে সদ্যোজাত শিশু উদ্ধার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় সড়কের পাশের একটি ধানখেত থেকে কাঁদতে...

বগুড়ায় ভেজাল মসলা তৈরির কারখানায় অভিযান, জরিমানা

বগুড়াকে ঘিরে গড়ে ওঠা দেশের অন্যতম বড় মসলার বাজারে...

নাথিং আনছে নতুন স্মার্টফোন সিরিজ

প্রযুক্তি দুনিয়ায় নতুন চমক নিয়ে আবারও হাজির হতে যাচ্ছে...

ইফতারের পর চা খাওয়ার সঠিক সময় জানুন

রমজান মাসে সারাদিন রোজা রাখার পর ইফতার অনেকের জন্য...

ভোলায় আধুনিক স্থাপত্যে নির্মিত নিজাম-হাসিনা জামে মসজিদ

বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একমাত্র দ্বীপজেলা ভোলা। এই জেলার ভোলা শহরের...

কপোতাক্ষ নদের তীরে ঐতিহাসিক মসজিদকুঁড় মসজিদ

খুলনার দক্ষিণাঞ্চল একসময় ঘন বন ও বিভিন্ন গাছপালায় পরিপূর্ণ...

গ্যাস রিফিলের আগে যেসব বিষয় যাচাই জরুরি

গরমের মৌসুম শুরু হলেই বাড়তে থাকে এসির ব্যবহার। এর...

ওয়াই-ফাই ধীরগতির কারণ ও সমাধান জানুন

ইন্টারনেটনির্ভর এই সময়ে ওয়াই-ফাই সংযোগ আমাদের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ...

সংরক্ষণের অভাবে নষ্ট হচ্ছে জামালপুরের ঐতিহাসিক মসজিদ

জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের রঘুনাথপুর বড়ভিটা এলাকায় দাঁড়িয়ে...

ইফতারের পর চা পান নিয়ে বিশেষজ্ঞদের পরামর্শ

রমজান মাসে সারাদিন রোজা রাখার পর ইফতারের সময় খাবারের...

শিশুর গলায় খাবার আটকে গেলে কীভাবে প্রাথমিক চিকিৎসা দেবেন

খেলারত বা হাসিখুশি একটি শিশু হঠাৎ খাবার খাওয়ার সময়...

সামাজিক মাধ্যমে ‘থাম্বস ডাউন’ ইমোজির অর্থ কী

সামাজিক যোগাযোগমাধ্যমে এখন মানুষ শুধু শব্দ দিয়ে নয়, বিভিন্ন...
spot_img

আরও পড়ুন

চন্দ্রা ত্রিমোড় ও যমুনা সেতুতে বাড়তি চাপের আশঙ্কা

রাজধানী ঢাকা থেকে উত্তরবঙ্গগামী মানুষের ঈদযাত্রা সামনে রেখে ঢাকা-টাঙ্গাইল-রংপুর মহাসড়কে আবারও বড় ধরনের যানজটের শঙ্কা দেখা দিয়েছে। আশুলিয়ায় ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ, গাজীপুরের চন্দ্রা...

জঙ্গল সলিমপুরে যৌথ অভিযানের পর টহল জোরদার

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর ও আলীনগর এলাকায় যৌথ বাহিনীর অভিযানের পর পুলিশি পাহারা জোরদার করা হয়েছে। এলাকায় বেশির ভাগ দোকানপাট বন্ধ রয়েছে এবং...

ঈশ্বরগঞ্জে ধানখেত থেকে সদ্যোজাত শিশু উদ্ধার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় সড়কের পাশের একটি ধানখেত থেকে কাঁদতে থাকা সদ্যোজাত এক নবজাতককে উদ্ধার করেছেন স্থানীয় লোকজন। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় শিশুটিকে উপজেলা স্বাস্থ্য...

বগুড়ায় ভেজাল মসলা তৈরির কারখানায় অভিযান, জরিমানা

বগুড়াকে ঘিরে গড়ে ওঠা দেশের অন্যতম বড় মসলার বাজারে দীর্ঘদিন ধরে ভেজাল মসলার কারবার চলছেই। বিভিন্ন দেশ থেকে আমদানি করা মসলা স্থানীয় গুদাম বা...
spot_img