Tuesday, February 3, 2026
17 C
Dhaka

এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি নির্বাচনের জন্য উপযোগী: মির্জা ফখরুল

আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক অবস্থায় রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দেশের আইনশৃঙ্খলা এখন নির্বাচনের জন্য যথেষ্ট উপযোগী এবং ভালো রয়েছে। বর্তমানে এমন কোনো পরিস্থিতি নেই যা নির্বাচন ব্যাহত করতে পারে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকালে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ এখন গণতন্ত্রের পথে অগ্রসর হচ্ছে। অন্তর্বর্তী সরকার নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করেছে এবং নির্বাচনের পরিবেশ ইতোমধ্যেই তৈরি হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, কোনো রকম ঝামেলা ছাড়াই ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথম বা মধ্যবর্তী সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।

ভারতসহ আঞ্চলিক শক্তির সঙ্গে সম্পর্ক এবং সীমান্ত বিরোধ নিয়ে দলের অবস্থান সম্পর্কে জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, প্রথমে ক্ষমতায় যাওয়া জরুরি, ক্ষমতায় গেলে তখন এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। রাষ্ট্রকাঠামো সংস্কার এবং সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তনের বিষয়ে তিনি বলেন, ক্ষমতায় গেলে পার্লামেন্টে গিয়ে এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও বলেন, তরুণ প্রজন্মের মধ্যে বিএনপির প্রতি আকর্ষণ ফিরিয়ে আনতে দলে সব ধরনের পরিবর্তন ও ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সম্প্রতি চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে হ্যান্ডেলিং দেওয়া হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকার বন্দর হ্যান্ডেলিং দিয়েছে, তবে বিএনপি ক্ষমতায় এলে বিষয়টি পুনঃপর্যালোচনা করা হবে।

নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন আসনে দলের একাধিক প্রার্থীর প্রচারণা এবং বিক্ষিপ্ত কোন্দল প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি একটি বিশাল রাজনৈতিক দল, যেখানে একেকটি আসনে চার-পাঁচজন প্রার্থী থাকেন। কিছু সমস্যা হওয়াটা স্বাভাবিক এবং এটা দলের বড় রাজনৈতিক শক্তি প্রমাণ করে। নির্বাচনী প্রচারণায় বিএনপি পিছিয়ে নেই, বরং বহু আগে থেকেই এগিয়ে আছে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, জেলা আইনজীবী সমিতির সভাপতি জয়নাল আবেদিন, সাধারণ সম্পাদকসহ অন্যান্য আইনজীবীরা।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

কোন ইবাদতে অজু অপরিহার্য

ইসলামে পবিত্রতা অর্জনের অন্যতম মাধ্যম হলো অজু। নামাজসহ কিছু...

দুর্নীতিবিরোধী অভিযানে দণ্ডিত চীনের সাবেক বিচারমন্ত্রী

ঘুষ গ্রহণের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় চীনের সাবেক বিচারমন্ত্রী...

সাপ্লিমেন্ট ছাড়াই সুস্থ থাকার উপায়

শরীর সুস্থ রাখতে ভিটামিনের পাশাপাশি বিভিন্ন খনিজের ভূমিকা গুরুত্বপূর্ণ।...

ইরান ইস্যুতে নিরপেক্ষ অবস্থানের বার্তা জর্দানের

ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে জর্দান তার ভূখণ্ড বা...

নতুন ওয়াইফাই মানে কী বদল আসছে

বাড়ির ইন্টারনেট ব্যবস্থার কেন্দ্রবিন্দু হলো ওয়াইফাই রাউটার। অথচ স্মার্টফোন...

অজুর ভুলে নামাজ শুদ্ধ হবে কি

নামাজ আদায়ের পর যদি কারও মনে হয় যে অজুর...

রেমিট্যান্স বাড়ায় ডলার কিনছে কেন্দ্রীয় ব্যাংক

চলতি ২০২৫-২৬ অর্থবছরে এখন পর্যন্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে...

বাসি ভাত খাওয়ার ঝুঁকি কতটা

ব্যস্ত জীবনে সময় বাঁচাতে অনেকেই একবারে বেশি ভাত রান্না...

এআই জগতে নতুন অভিজ্ঞতা আনছে গুগল

কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে নতুন এক দিগন্ত উন্মোচন করেছে গুগল...

নতুন ডিজাইনে বাজারে আসছে ১০ টাকার নোট

‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন ডিজাইন ও...

ইসলামে একনিষ্ঠ ইবাদতের গুরুত্ব

ইসলামে ইবাদত একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত। পবিত্র কোরআনের সুরা...

শবেবরাত উপলক্ষে প্রধান উপদেষ্টার বাণী

পবিত্র শবেবরাত উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের মুসলিম জনগোষ্ঠীকে শুভেচ্ছা জানিয়েছেন...

রুক্ষ চুলের সমাধানে অয়েলিং কেন জরুরি

ঝলমলে ও সুন্দর চুল পেতে নিয়মিত যত্ন জরুরি। দূষণ,...

তথ্যপ্রযুক্তি খাতে রপ্তানি আয়ের নতুন সম্ভাবনা

বাংলাদেশ থেকে বর্তমানে বিশ্বের ১০৪টির বেশি দেশে সফটওয়্যার ও...
spot_img

আরও পড়ুন

কোন ইবাদতে অজু অপরিহার্য

ইসলামে পবিত্রতা অর্জনের অন্যতম মাধ্যম হলো অজু। নামাজসহ কিছু গুরুত্বপূর্ণ ইবাদতের আগে অজু করা ফরজ হিসেবে নির্ধারিত। কোরআনে স্পষ্টভাবে অজুর নির্দেশ দেওয়া হয়েছে এবং...

দুর্নীতিবিরোধী অভিযানে দণ্ডিত চীনের সাবেক বিচারমন্ত্রী

ঘুষ গ্রহণের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় চীনের সাবেক বিচারমন্ত্রী তাং ইয়েজুনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। আদালতের ভাষ্য অনুযায়ী, দীর্ঘ সময় ধরে দায়িত্বে...

সাপ্লিমেন্ট ছাড়াই সুস্থ থাকার উপায়

শরীর সুস্থ রাখতে ভিটামিনের পাশাপাশি বিভিন্ন খনিজের ভূমিকা গুরুত্বপূর্ণ। এর মধ্যে ম্যাগনেশিয়াম শরীরের স্নায়ুতন্ত্র, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং মানসিক স্বাস্থ্যের জন্য বিশেষভাবে প্রয়োজনীয়। এই...

ইরান ইস্যুতে নিরপেক্ষ অবস্থানের বার্তা জর্দানের

ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে জর্দান তার ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহারের অনুমতি দেবে না বলে স্পষ্ট আশ্বাস দিয়েছে দেশটির সরকার। জর্দানের শীর্ষ কূটনীতিক এ...
spot_img