Wednesday, April 1, 2026
31 C
Dhaka

আজ কলি হয়ে আছি, একদিন ফুটবই: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আজ আমরা কলি হয়ে আছি, ইনশাল্লাহ, যদি আপনারা আমাদের সঙ্গে থাকেন, আমরা একদিন ফুটবই।’ রোববার (৯ নভেম্বর) রাতে এনসিপির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওবার্তায় তিনি এই মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য এনসিপি অনেক লড়াই করে একটি সুন্দর প্রতীক জয় করেছে, সেটি হলো ‘শাপলা কলি’। এটি আমাদের গ্রামবাংলার প্রতিচ্ছবি, নদীময় সভ্যতার প্রতীক এবং শুভ্রতার নিদর্শন।’

তিনি আরও বলেন, “রাজনীতি কখনো ভয়ঙ্কর বা দূরের বিষয় মনে হতে পারে। আপনি মনে করতে পারেন, রাজনীতি শুধু টাকাওয়ালাদের বা বড় দলগুলোকে নিয়ে। কিন্তু রাজনীতি আপনার জীবন ও সমাজের সঙ্গে গভীরভাবে জড়িত। এটি নির্ধারণ করে রাষ্ট্র কীভাবে পরিচালিত হবে এবং সমাজ কোন পথে এগোবে। তাই এবার রাজনীতিকে নিজের করে নিতে হবে।”

গণ-অভ্যুত্থানের সময় সাধারণ মানুষের ভূমিকার কথাও তুলে ধরে নাহিদ বলেন, “আমরা দেখেছি, আন্দোলনের সময় শুধু রাজনীতিবিদরাই লড়েননি, সাধারণ মানুষও লড়েছেন। যদি আপনার মধ্যে দেশ বদলের অঙ্গীকার থাকে, এবার আসুন রাজনীতিতে অংশ নিন। রাজনীতিকে জয় করুন, সাধারণ মানুষের হাতে রাজনীতি হোক, টাকাওয়ালা লুটেরা বা চাঁদাবাজদের হাতে নয়।”

সংসদ ভবনে ৫ আগস্টের ঘটনাকে স্মরণ করে তিনি বলেন, “জনগণের ভোটে জনপ্রতিনিধিরা সংসদে আসেন, কিন্তু সেই সংসদ জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। আমরা ৫ আগস্ট সংসদ ভবন দখলমুক্ত করেছি, কারণ এটি দলীয়করণের হাতিয়ার হয়ে দাঁড়িয়েছিল। রাষ্ট্রকে মুক্ত করার উদ্দেশ্যেই আমরা সেখানে গিয়েছিলাম।”

নাহিদ ইসলাম আরও জানান, “৫ আগস্টের পর থেকে আমরা সংস্কার প্রক্রিয়া নিয়ে ঐকমত্য কমিশনের মাধ্যমে কাজ করে যাচ্ছি। দেশের কোথায় কী সমস্যা আছে তা চিহ্নিত করা হয়েছে এবং একটি জাতীয় ঐকমত্য গড়ে উঠেছে। সবকিছুই নির্ভর করবে আসন্ন সংসদের ওপর। এই সংসদই হবে সংস্কার পরিষদ, যেখানে আমরা যে পরিবর্তনের কথা বলেছি, তা বাস্তবায়িত হবে।”

তিনি বলেন, “ফলে এবারের জাতীয় নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনই নির্ধারণ করবে— আমরা আসলে কোন পথে এগোবো।”

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

ইরান সংকট ঘিরে মধ্যপ্রাচ্যে মার্কিন প্যারাট্রুপার মোতায়েন শুরু

ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে আলোচনা চলার মধ্যে...

নবীজির জীবনে সরলতা ও মানবিকতার শিক্ষা

ইসলামের মহানবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর জীবন ছিল...

ইরান সংঘাতে ব্যয় বাড়ছে দ্রুত, আরব দেশগুলোর দিকে তাকিয়ে ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের ব্যয়...

মানসিক স্বাস্থ্য ক্ষতির দায়ে মেটা ও ইউটিউবকে ৩০ লাখ ডলার জরিমানা

সোশ্যাল মিডিয়া ব্যবহারে আসক্তি এবং মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক...

ঝালপ্রিয় মানুষের স্বভাব কেমন, বলছে বিজ্ঞান

ঝাল খাবার অনেকের জন্য কষ্টদায়ক অভিজ্ঞতা হলেও বিশ্বের বিপুল...

বাথরুমে নগ্ন হয়ে গোসল করলে গুনাহ হবে কি

আবদ্ধ বাথরুমে বা এমন কোনো স্থানে যেখানে অন্য কেউ...

ঘরেই বানান মজাদার গ্রিলড আনারস

ঘরেই সহজে তৈরি করা যায় ভিন্ন স্বাদের পোড়া আনারস।...

ভোর ৫টায় ওঠা কি সত্যিই সাফল্যের চাবিকাঠি? জানাচ্ছে বিজ্ঞান

মোটিভেশনাল বক্তাদের ভাষ্যে ভোরে ওঠা যেন সফলতার প্রথম ধাপ।...

বাধ্য হয়ে করা কসম ভাঙলে কাফফারা দিতে হবে কি?

পারিবারিক বা ব্যক্তিগত জীবনে অনেক সময় চাপের মুখে কসম...

যে সাহাবির শাহাদাতে আরশ কেঁপে উঠেছিল

ইসলামের ইতিহাসে কিছু সাহাবির জীবন ও ত্যাগ বিশেষভাবে স্মরণীয়...

ইরানের সামরিক শক্তি দুর্বল হয়েছে বলে দাবি ট্রাম্পের

মঙ্গলবার (৩১ মার্চ) এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প...

মধ্যরাতে বংশালে ভবনে আগুন, তিন ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণ

মঙ্গলবার (৩১ মার্চ) গভীর রাতে পুরান ঢাকার বংশাল এলাকার...

কেন স্তন্যপায়ী প্রাণীরা পাখি বা মাছের মতো রঙিন নয়

স্তন্যপায়ী প্রাণীদের শরীর সাধারণত ধূসর, বাদামি, সাদা বা কালচে...

বিশ্বকাপের টিকিট পেল বসনিয়া, প্লে-অফে আবারও ব্যর্থ ইতালি

মঙ্গলবার (৩১ মার্চ) ইউরোপ অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফ ফাইনালে...
spot_img

আরও পড়ুন

ইরান সংকট ঘিরে মধ্যপ্রাচ্যে মার্কিন প্যারাট্রুপার মোতায়েন শুরু

ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে আলোচনা চলার মধ্যে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর অভিজাত ৮২তম এয়ারবর্ন ডিভিশনের কয়েক হাজার প্যারাট্রুপার মধ্যপ্রাচ্যে পৌঁছাতে শুরু করেছেন। মার্কিন প্রশাসনের...

নবীজির জীবনে সরলতা ও মানবিকতার শিক্ষা

ইসলামের মহানবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর জীবন ছিল অত্যন্ত সরল ও অনাড়ম্বর। বিভিন্ন হাদিসে তার দৈনন্দিন জীবনের এমন বহু দৃষ্টান্ত পাওয়া যায়, যা...

ইরান সংঘাতে ব্যয় বাড়ছে দ্রুত, আরব দেশগুলোর দিকে তাকিয়ে ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের ব্যয় মধ্যপ্রাচ্যের দেশগুলোর ওপর চাপানোর পরিকল্পনা করছেন বলে ইঙ্গিত দিয়েছে হোয়াইট হাউস। ধারণা করা হচ্ছে, এই...

মানসিক স্বাস্থ্য ক্ষতির দায়ে মেটা ও ইউটিউবকে ৩০ লাখ ডলার জরিমানা

সোশ্যাল মিডিয়া ব্যবহারে আসক্তি এবং মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব নিয়ে দীর্ঘদিনের বিতর্কের মধ্যে যুক্তরাষ্ট্রে একটি গুরুত্বপূর্ণ রায় এসেছে। ক্যালিফোর্নিয়ার একটি জুরি বোর্ড ফেসবুক...
spot_img