Wednesday, April 8, 2026
25 C
Dhaka

যারা স্বাক্ষর করেনি, আশা করি তারাও ভবিষ্যতে স্বাক্ষর করবেন: সালাহউদ্দিন 

জুলাই সনদ স্বাক্ষর প্রসঙ্গে আশাবাদ ব্যক্ত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, জাতীয় ঐকমত্যের এই প্রক্রিয়া এখনো চলমান, তাই যারা এখন পর্যন্ত সনদে স্বাক্ষর করেননি, তারাও ভবিষ্যতে এতে যুক্ত হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আমরা একটি নতুন যাত্রার সূচনা করেছি। এটি কেবলই শুরু, আমাদের সামনে অনেক কাজ বাকি। যারা আজকের অনুষ্ঠানে অংশ নিয়েছেন এবং স্বাক্ষর করেছেন, তাদের সবাইকে অভিনন্দন জানাই। যারা এখনও স্বাক্ষর করেননি, আশা করি তারাও শিগগিরই জাতীয় ঐক্যের এই প্রক্রিয়ায় সম্পৃক্ত হবেন।”

তিনি বলেন, “জুলাই সনদ রাষ্ট্রের ভবিষ্যৎ পথচলার একটি ঐতিহাসিক দলিল। এই সনদের মাধ্যমে রাষ্ট্রে নতুন ভারসাম্য প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের লক্ষ্য—রাষ্ট্রের কোনো অঙ্গ যেন অন্য অঙ্গের ওপর আধিপত্য বিস্তার করতে না পারে। প্রতিটি প্রতিষ্ঠান তাদের সাংবিধানিক সীমারেখার মধ্যে থেকে দায়িত্ব পালন করবে। এভাবেই একটি কার্যকর ও গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলা সম্ভব হবে।”

সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, “আমরা এমন একটি রাষ্ট্র কাঠামো গড়ে তুলতে চাই যেখানে বিচার বিভাগ, নির্বাহী বিভাগ ও আইনসভা পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল থাকবে, এবং জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত হবে। এতে গণতন্ত্র আরও প্রাতিষ্ঠানিক রূপ পাবে।”

তিনি প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐক্যমত কমিশনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “তাদের অক্লান্ত পরিশ্রমের ফলেই আজ আমরা এই অবস্থানে পৌঁছেছি। বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক যাত্রা আরও সুসংহত করতে জুলাই সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

অ্যাংজাইটির বৈজ্ঞানিক ব্যাখ্যা জানালেন বিশেষজ্ঞরা

বর্তমানের ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ যেন দৈনন্দিন বাস্তবতায় পরিণত...

গাজা-সুদানে মানবিক সহায়তায় সক্রিয় বাংলাদেশি সংস্থা

গাজা, সুদান এবং বাংলাদেশে পরিচালিত মানবিক কার্যক্রমের বিস্তারিত তথ্য...

ক্যামেরা বাম্প ছাড়াই স্মার্টফোন বাজারে চমক

স্মার্টফোনে বড় ক্যামেরা বাম্প এখন প্রায় নিয়মে পরিণত হয়েছে।...

শিশুদের ক্ষতির অভিযোগে গুগল ও মেটাকে দায়ী করল যুক্তরাষ্ট্রের আদালত

সামাজিক যোগাযোগমাধ্যমের নকশা শিশুদের জন্য ক্ষতিকর—এমন অভিযোগে গুগল ও...

বন্ধুত্ব ও বিরোধ কীভাবে পড়াশোনায় বাধা দেয়

শিক্ষাজীবন মানুষের জীবনের গুরুত্বপূর্ণ একটি সময়। এই সময়টিতে সঠিকভাবে...

অস্ট্রেলিয়ার ভিসা বাতিল নিয়ে যা জানালেন শায়খ আহমাদুল্লাহ

অস্ট্রেলিয়ায় একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার পর দেশে ফিরে নিজের...

প্রাকৃতিক উপায়ে ঘর ঠান্ডা রাখার কৌশল

গরমের সময় তীব্র তাপমাত্রা মানুষের দৈনন্দিন জীবনে অস্বস্তি তৈরি...

তরমুজের খোসায় লুকিয়ে আছে পুষ্টির ভাণ্ডার

তরমুজ খাওয়ার পর খোসা ফেলে দেওয়া অনেকেরই অভ্যাস। তবে...

জাহেলি যুগ থেকে ইসলামে নারীর অবস্থানের পরিবর্তন

ইসলামের ইতিহাসে নারীর অবস্থান একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। ইসলামপূর্ব...

শেয়ারবাজারে আসছে স্পেসএক্স, মূল্য ছাড়াতে পারে ১ ট্রিলিয়ন ডলার

মহাকাশ প্রযুক্তি খাতে শীর্ষ প্রতিষ্ঠান স্পেসএক্স শেয়ারবাজারে আসার প্রস্তুতি...

জ্বালানি সংকটে টেলিযোগাযোগ সেবা ব্যাহত হওয়ার শঙ্কা

দেশের টেলিযোগাযোগ অবকাঠামো সচল রাখতে জ্বালানি ও বিদ্যুতের নিরবচ্ছিন্ন...

হাম মোকাবিলায় ইসলাম ও বিজ্ঞানের সমন্বিত দৃষ্টিভঙ্গি

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে হামের সংক্রমণ বাড়ায় জনমনে উদ্বেগ তৈরি...

চৈত্রের তাপ ও শুষ্কতায় বাড়ছে অগ্নিকাণ্ডের ঝুঁকি

চৈত্র মাসে তাপমাত্রা বৃদ্ধি ও বাতাসের শুষ্কতার কারণে অগ্নিকাণ্ডের...

গরমে ত্বক ভালো রাখতে লোশন কেন জরুরি

গরমকালে ত্বক ঘামে ও কিছুটা তেলতেলে থাকে বলে অনেকেই...
spot_img

আরও পড়ুন

অ্যাংজাইটির বৈজ্ঞানিক ব্যাখ্যা জানালেন বিশেষজ্ঞরা

বর্তমানের ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ যেন দৈনন্দিন বাস্তবতায় পরিণত হয়েছে। ছোট-বড় নানা চাপ একসঙ্গে জমে গিয়ে অনেকের মধ্যে অস্থিরতা, উদ্বেগ এবং হৃদস্পন্দন বেড়ে যাওয়ার...

গাজা-সুদানে মানবিক সহায়তায় সক্রিয় বাংলাদেশি সংস্থা

গাজা, সুদান এবং বাংলাদেশে পরিচালিত মানবিক কার্যক্রমের বিস্তারিত তথ্য প্রকাশ করেছে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ। সংস্থাটি তাদের আয়-ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব এবং দানের অর্থ...

ক্যামেরা বাম্প ছাড়াই স্মার্টফোন বাজারে চমক

স্মার্টফোনে বড় ক্যামেরা বাম্প এখন প্রায় নিয়মে পরিণত হয়েছে। তবে সেই প্রচলিত ধারার বাইরে গিয়ে নতুন চমক দেখিয়েছে গুগল। তাদের নতুন স্মার্টফোন পিক্সেল ১০এ...

শিশুদের ক্ষতির অভিযোগে গুগল ও মেটাকে দায়ী করল যুক্তরাষ্ট্রের আদালত

সামাজিক যোগাযোগমাধ্যমের নকশা শিশুদের জন্য ক্ষতিকর—এমন অভিযোগে গুগল ও মেটাকে দায়ী করেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি আদালত। রায়ে দুই প্রযুক্তি প্রতিষ্ঠানকে মোট ৬ মিলিয়ন ডলার...
spot_img