Wednesday, March 11, 2026
35.9 C
Dhaka

এনসিপি শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে অংশ নেবে: সারজিস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, এনসিপি আগামী নির্বাচনে শাপলা প্রতীক নিয়েই অংশ নেবে।

রোববার (৫ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে দেবীগঞ্জ পৌরসভার টোল প্লাজা সংলগ্ন উপজেলা এনসিপির কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা যেহেতু আইনগতভাবে শাপলা প্রতীকের অধিকারী, তাই আমরা অবশ্যই শাপলাই চাই। এমনকি তাদের সুবিধার কথা বিবেচনা করে লাল শাপলা কিংবা সাদা শাপলার কথাও বলেছি। কিন্তু এর বাইরে এনসিপি অন্য কোনো প্রতীক নিয়ে ভাবছে না।”

তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশন স্বেচ্ছাচারিতা করছে। তাঁর দাবি, “যেহেতু আইনগতভাবে শাপলা প্রতীক পেতে এনসিপির কোনো সমস্যা নেই, তাই এখানে নির্বাচন কমিশন স্পষ্টভাবে স্বেচ্ছাচারিতা করছে। এটি নিশ্চয়ই কোনো প্রভাবকের প্রভাবে ঘটছে—কোনো রাজনৈতিক দল, সংস্থা কিংবা প্রতিষ্ঠানের দ্বারা প্রভাবিত হয়ে।”

পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি প্রসঙ্গে সারজিস আলম বলেন, এনসিপি চায় এই পদ্ধতি প্রথমে উচ্চকক্ষে প্রয়োগ করা হোক। “আমরা মনে করি, নিম্নকক্ষে পিআর পদ্ধতি চালুর মতো পরিবেশ, মানসিকতা ও স্থিতিশীলতা বাংলাদেশে এখনো পুরোপুরি তৈরি হয়নি। তাই প্রথমে উচ্চকক্ষে বাস্তবায়ন হোক, ইতিবাচক ফল পেলে পরে নিম্নকক্ষেও বিবেচনা করা যেতে পারে।”

এর আগে রাত ৮টায় দেবীগঞ্জ উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মো. মাসুদ পারভেজের সভাপতিত্বে দলীয় নেতাকর্মী এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সদস্যদের নিয়ে এক মতবিনিময় সভা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী মো. ফজলুল করিম, যুব শক্তির কেন্দ্রীয় কমিটির সদস্য ওয়াসিস আলম, পঞ্চগড় জেলা যুব শক্তির সাধারণ সম্পাদক জিএম আলামিন খন্দকারসহ অন্যরা।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

অবহেলায় ঝুঁকিতে লালমনিরহাটের ঐতিহাসিক নিদাড়িয়া মসজিদ

লালমনিরহাটের ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে পরিচিত প্রায়...

শাকিবের ‘প্রিন্স’ দিয়ে আবারও খুলছে বগুড়ার ‘মধুবন সিনেপ্লেক্স’

বগুড়ার মধুবন সিনেপ্লেক্স বন্ধ থাকার সাড়ে পাঁচ মাসের পর...

নলতা মিশনে প্রতিদিন একসঙ্গে ইফতার করে ছয় হাজার রোজাদার

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের চত্বরে প্রতিদিন...

মৌলভীবাজারে বসন্তে ফুটেছে রুদ্রপলাশ

বসন্তের শুরুতে মৌলভীবাজার শহরের সবুজের ভিড়ে দৃষ্টি কেড়ে নিচ্ছে...

জামিনের জন্য কোটি টাকা দাবি, ট্রাইব্যুনালে তদন্ত কমিটি

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার এক আসামিকে...

বহুমুখী উৎসে ডিজেল, কমেছে সরবরাহঝুঁকি

বাংলাদেশে একসময় ডিজেলের প্রায় পুরোটা আমদানি হতো মধ্যপ্রাচ্য থেকে,...

শত বছরের ঐতিহ্যে ইফতারের টেবিলে আমিত্তি

রমজান মাসে ইফতারের টেবিলে নানা খাবারের সঙ্গে শেরপুরে বিশেষ...

বইমেলায় নতুন বইয়ের ঢল, সংখ্যা ছাড়াল হাজার

অমর একুশে বইমেলায় প্রতিদিনই নতুন বইয়ের সংযোজন হচ্ছে। মেলায়...

চন্দ্রা ত্রিমোড় ও যমুনা সেতুতে বাড়তি চাপের আশঙ্কা

রাজধানী ঢাকা থেকে উত্তরবঙ্গগামী মানুষের ঈদযাত্রা সামনে রেখে ঢাকা-টাঙ্গাইল-রংপুর...

জঙ্গল সলিমপুরে যৌথ অভিযানের পর টহল জোরদার

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর ও আলীনগর এলাকায় যৌথ...

ঈশ্বরগঞ্জে ধানখেত থেকে সদ্যোজাত শিশু উদ্ধার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় সড়কের পাশের একটি ধানখেত থেকে কাঁদতে...

বগুড়ায় ভেজাল মসলা তৈরির কারখানায় অভিযান, জরিমানা

বগুড়াকে ঘিরে গড়ে ওঠা দেশের অন্যতম বড় মসলার বাজারে...

নাথিং আনছে নতুন স্মার্টফোন সিরিজ

প্রযুক্তি দুনিয়ায় নতুন চমক নিয়ে আবারও হাজির হতে যাচ্ছে...

ইফতারের পর চা খাওয়ার সঠিক সময় জানুন

রমজান মাসে সারাদিন রোজা রাখার পর ইফতার অনেকের জন্য...
spot_img

আরও পড়ুন

অবহেলায় ঝুঁকিতে লালমনিরহাটের ঐতিহাসিক নিদাড়িয়া মসজিদ

লালমনিরহাটের ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে পরিচিত প্রায় ৩০০ বছরের পুরোনো নিদাড়িয়া মসজিদ বর্তমানে বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে। দীর্ঘদিনের অযত্ন, অবহেলা এবং প্রাকৃতিক ক্ষয়ের...

শাকিবের ‘প্রিন্স’ দিয়ে আবারও খুলছে বগুড়ার ‘মধুবন সিনেপ্লেক্স’

বগুড়ার মধুবন সিনেপ্লেক্স বন্ধ থাকার সাড়ে পাঁচ মাসের পর ঈদুল ফিতরের দিন থেকে আবারো সিনেমা প্রদর্শন শুরু করবে। প্রথম প্রদর্শন হবে শাকিব খান অভিনীত...

নলতা মিশনে প্রতিদিন একসঙ্গে ইফতার করে ছয় হাজার রোজাদার

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের চত্বরে প্রতিদিন কয়েক হাজার রোজাদার একসঙ্গে ইফতার করেন। মাঠজুড়ে বিশাল শামিয়ানা টাঙানো থাকে এবং কাতারে কাতারে বসে...

মৌলভীবাজারে বসন্তে ফুটেছে রুদ্রপলাশ

বসন্তের শুরুতে মৌলভীবাজার শহরের সবুজের ভিড়ে দৃষ্টি কেড়ে নিচ্ছে রুদ্রপলাশগাছ। ডালজুড়ে ফুটে থাকা উজ্জ্বল লাল ফুল যেন প্রকৃতিকে সাজিয়েছে নতুন রঙে। পথচারীদের চোখে পড়ে...
spot_img