Wednesday, March 11, 2026
33.6 C
Dhaka

তোফায়েল আহমেদের মৃত্যুর গুঞ্জন

ষাটের দশকের ছাত্ররাজনীতির উজ্জ্বল নক্ষত্র, ঊনসত্তরের গণঅভ্যুত্থানের নেতা এবং একাত্তরের মুক্তিযুদ্ধের অগ্রসৈনিক, আওয়ামী লীগের এক সময়ের প্রভাবশালী নেতা ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের মৃত্যুর গুঞ্জন উঠেছে। তবে চিকিৎসক ও পরিবার জানিয়েছে—মৃত্যুর খবরটি গুজব।

বার্ধক্যজনিত নানা জটিলতা নিয়ে ১০ দিন ধরে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি আছেন তোফায়েল আহমেদ। তিনি সিসিইউতে চিকিৎসাধীন। শনিবার (৪ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা ইউসুফ সিদ্দিক বলেন, “তার অবস্থা ভালো নয়, তবে মৃত্যুর খবর সত্য নয়।”

শনিবার রাতে কোনো কোনো সংবাদমাধ্যম তোফায়েল আহমেদের মৃত্যুর খবর প্রকাশ করলেও পরে তা প্রত্যাহার করা হয়। এর আগেও তার মৃত্যুর গুজব ছড়িয়েছিল। হাসপাতালের ‘কাস্টমার কেয়ার’ প্রতিনিধি মোরশেদুল জানান, “এ ধরনের খবর গত এক সপ্তাহ ধরেই ছড়াচ্ছে। খারাপ কিছু হলে আমরা সংবাদমাধ্যমকে অবশ্যই জানাব।”

তার ব্যক্তিগত সহকারী আবুল খায়ের জানিয়েছেন, সাবেক মন্ত্রীর অবস্থা এখনো অপরিবর্তিত। এদিকে জামাতা ডা. তৌহিদুজ্জামান বলেন, “শনিবার রাত ৮টার দিকে তার অবস্থা খারাপ হয়েছিল, প্রেশার ও পালস নেমে গিয়েছিল। পরে সেটেল করেছে। তবে তিনি এখনো ক্রিটিক্যাল অবস্থায় আছেন।”

পরিবারের সদস্যরা জানান, কয়েক বছর ধরে হুইলচেয়ারে চলাফেরা করতেন তোফায়েল আহমেদ। স্ট্রোকের কারণে শরীরের একাংশ পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ায় তিনি চলাফেরায় অক্ষম হয়ে যান।

তোফায়েল আহমেদ ১৯৪৩ সালের ২২ অক্টোবর ভোলা জেলার কোড়ালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ছাত্র রাজনীতি থেকে উঠে আসা এই নেতা ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন। মুক্তিযুদ্ধে সক্রিয় ভূমিকা রাখেন তিনি। ভোলা থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন। আওয়ামী লীগ সরকারের ১৯৯৬ থেকে ২০০১ সালে শিল্পমন্ত্রী এবং ২০১৪ থেকে ২০১৯ সালে বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন এই বর্ষীয়ান রাজনীতিক।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

শত বছরের ঐতিহ্যে ইফতারের টেবিলে আমিত্তি

রমজান মাসে ইফতারের টেবিলে নানা খাবারের সঙ্গে শেরপুরে বিশেষ...

বইমেলায় নতুন বইয়ের ঢল, সংখ্যা ছাড়াল হাজার

অমর একুশে বইমেলায় প্রতিদিনই নতুন বইয়ের সংযোজন হচ্ছে। মেলায়...

চন্দ্রা ত্রিমোড় ও যমুনা সেতুতে বাড়তি চাপের আশঙ্কা

রাজধানী ঢাকা থেকে উত্তরবঙ্গগামী মানুষের ঈদযাত্রা সামনে রেখে ঢাকা-টাঙ্গাইল-রংপুর...

জঙ্গল সলিমপুরে যৌথ অভিযানের পর টহল জোরদার

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর ও আলীনগর এলাকায় যৌথ...

ঈশ্বরগঞ্জে ধানখেত থেকে সদ্যোজাত শিশু উদ্ধার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় সড়কের পাশের একটি ধানখেত থেকে কাঁদতে...

বগুড়ায় ভেজাল মসলা তৈরির কারখানায় অভিযান, জরিমানা

বগুড়াকে ঘিরে গড়ে ওঠা দেশের অন্যতম বড় মসলার বাজারে...

নাথিং আনছে নতুন স্মার্টফোন সিরিজ

প্রযুক্তি দুনিয়ায় নতুন চমক নিয়ে আবারও হাজির হতে যাচ্ছে...

ইফতারের পর চা খাওয়ার সঠিক সময় জানুন

রমজান মাসে সারাদিন রোজা রাখার পর ইফতার অনেকের জন্য...

ভোলায় আধুনিক স্থাপত্যে নির্মিত নিজাম-হাসিনা জামে মসজিদ

বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একমাত্র দ্বীপজেলা ভোলা। এই জেলার ভোলা শহরের...

কপোতাক্ষ নদের তীরে ঐতিহাসিক মসজিদকুঁড় মসজিদ

খুলনার দক্ষিণাঞ্চল একসময় ঘন বন ও বিভিন্ন গাছপালায় পরিপূর্ণ...

গ্যাস রিফিলের আগে যেসব বিষয় যাচাই জরুরি

গরমের মৌসুম শুরু হলেই বাড়তে থাকে এসির ব্যবহার। এর...

ওয়াই-ফাই ধীরগতির কারণ ও সমাধান জানুন

ইন্টারনেটনির্ভর এই সময়ে ওয়াই-ফাই সংযোগ আমাদের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ...

সংরক্ষণের অভাবে নষ্ট হচ্ছে জামালপুরের ঐতিহাসিক মসজিদ

জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের রঘুনাথপুর বড়ভিটা এলাকায় দাঁড়িয়ে...

ইফতারের পর চা পান নিয়ে বিশেষজ্ঞদের পরামর্শ

রমজান মাসে সারাদিন রোজা রাখার পর ইফতারের সময় খাবারের...
spot_img

আরও পড়ুন

শত বছরের ঐতিহ্যে ইফতারের টেবিলে আমিত্তি

রমজান মাসে ইফতারের টেবিলে নানা খাবারের সঙ্গে শেরপুরে বিশেষ কদর রয়েছে একটি ঐতিহ্যবাহী মিষ্টির—মাষকলাইয়ের আমিত্তি। ঝাল ও ভাজাপোড়া খাবারের পাশাপাশি এই মিষ্টি রোজাদারদের ইফতারে...

বইমেলায় নতুন বইয়ের ঢল, সংখ্যা ছাড়াল হাজার

অমর একুশে বইমেলায় প্রতিদিনই নতুন বইয়ের সংযোজন হচ্ছে। মেলায় দর্শনার্থীর সংখ্যা তুলনামূলক কম থাকলেও নতুন বই প্রকাশের ধারা থেমে নেই। তথ্যকেন্দ্রের হিসাব অনুযায়ী, মঙ্গলবার...

চন্দ্রা ত্রিমোড় ও যমুনা সেতুতে বাড়তি চাপের আশঙ্কা

রাজধানী ঢাকা থেকে উত্তরবঙ্গগামী মানুষের ঈদযাত্রা সামনে রেখে ঢাকা-টাঙ্গাইল-রংপুর মহাসড়কে আবারও বড় ধরনের যানজটের শঙ্কা দেখা দিয়েছে। আশুলিয়ায় ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ, গাজীপুরের চন্দ্রা...

জঙ্গল সলিমপুরে যৌথ অভিযানের পর টহল জোরদার

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর ও আলীনগর এলাকায় যৌথ বাহিনীর অভিযানের পর পুলিশি পাহারা জোরদার করা হয়েছে। এলাকায় বেশির ভাগ দোকানপাট বন্ধ রয়েছে এবং...
spot_img