জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমানের সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে মোহাম্মদ নজরুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়োগ সোমবার (৩০ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে নিশ্চিত করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমানের অভিপ্রায় অনুযায়ী মোহাম্মদ নজরুল ইসলামকে সহকারী একান্ত সচিব পদে নিয়োগ প্রদান করা হয়েছে। তিনি নবম গ্রেডের বেতন স্কেল (২২০০০-৫৩০৬০ টাকা) অনুযায়ী বেতন ও অন্যান্য ভাতাদি পাবেন।
নিয়োগ আদেশে উল্লেখ করা হয়েছে, বিরোধীদলীয় নেতা যতদিন মোহাম্মদ নজরুল ইসলামকে তার সহকারী একান্ত সচিব পদে বহাল রাখার ইচ্ছা রাখবেন, ততদিন এই নিয়োগ আদেশ কার্যকর থাকবে।
সিএ/এমই


