Sunday, February 22, 2026
29.5 C
Dhaka

কৃষি কার্ডের মাধ্যমে কৃষকের হাতে সরাসরি সহায়তা

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন বলেছেন, কৃষি বাঁচলে বাংলাদেশ বাঁচবে। দেশের অর্থনীতিকে টেকসই করতে হলে কৃষকদের উৎপাদন সক্ষমতা বাড়ানোর কোনো বিকল্প নেই। কৃষি কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষকদের শনাক্ত করে রাষ্ট্রীয় সহায়তা সরাসরি তাদের হাতে পৌঁছে দেওয়া হবে। এতে বীজ, সার, সেচ এবং অন্যান্য প্রণোদনা বিতরণ আরও স্বচ্ছ হবে এবং মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্য কমবে।

রবিবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় গৌরনদীর কাপলাতলী খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, নিম্নমানের বীজ কৃষি উৎপাদনের বড় অন্তরায়। পরিকল্পিতভাবে উন্নত জাতের বীজ সরবরাহ করা গেলে একই জমিতে উৎপাদন বৃদ্ধি সম্ভব। এতে কৃষকের আয় বাড়বে এবং খাদ্য আমদানির ওপর নির্ভরতা কমবে।

আধুনিক কৃষিযন্ত্র ব্যবহারের ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী আরও বলেন, এখনো দেশের অনেক কৃষক পুরোনো পদ্ধতিতে চাষাবাদ করছেন। আধুনিক যন্ত্র সহজলভ্য হলে শ্রম এবং সময় দুটোই কমবে, উৎপাদন আরও দক্ষ হবে। তিনি সতর্ক করেন, সঠিক পদ্ধতিতে চাষাবাদ, সেচ ব্যবস্থাপনা ও ফসল সংরক্ষণের জ্ঞান না থাকলে উৎপাদনের সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো যায় না। সেই কারণে কৃষি প্রশিক্ষণ ও পরামর্শ কার্যক্রম জোরদার করা হবে।

মন্ত্রী বলেন, কৃষিভিত্তিক অর্থনীতিকে শক্তিশালী করতে এই উদ্যোগগুলো দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ। কৃষকদের পাশে দাঁড়াতে পারলেই দেশের খাদ্য নিরাপত্তা ও সামগ্রিক অর্থনীতি আরও দৃঢ় হবে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

ইনস্টাগ্রামের সঙ্গে থ্রেডসের সংযোগ আরও জোরালো

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম থ্রেডসে যুক্ত হয়েছে নতুন একটি সুবিধা।...

ইউরোপের বাজারে কমছে বাংলাদেশি পোশাকের দাম

বাংলাদেশের তৈরি পোশাকের দাম ইউরোপীয় ইউনিয়নের বাজারে ক্রমশ কমছে...

চালক-শ্রমিক হয়রানি বন্ধের দাবি এনসিপির

সড়ক পরিবহণমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের প্রতিবাদে এবং সড়কে অনৈতিক অর্থ...

উত্তম ভাষা ব্যবহারের দ্বীনি গুরুত্ব

পৃথিবীর প্রাণীকুলের মধ্যে মানুষের অন্যতম বিশেষ বৈশিষ্ট্য হলো ভাষা...

সড়ক দুর্ঘটনায় বাড়ছে প্রাণহানি

গত জানুয়ারি মাসে সারা দেশে সড়ক দুর্ঘটনায় ৫৪৬ জন...

মেমোরিয়াল কলিসিয়ামে হাজারো দর্শকের উপস্থিতিতে ম্যাচ

মেজর লিগ সকারের (এমএলএস) নতুন মৌসুমের শুরুতেই বৈশ্বিক দুই...

ইরানের বিশ্ববিদ্যালয়ে সরকারবিরোধী ছাত্র আন্দোলন

ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সরকারবিরোধী বিক্ষোভে নেমেছেন। গত মাসে...

রাজধানীতে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য

রাজধানীর বসিলা, আদাবর ও বেড়িবাঁধ এলাকায় আবারও বেপরোয়া হয়ে...

সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রী আলোচনা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত...

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান ও বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আগামী ২৬ ফেব্রুয়ারি একযোগে অনুষ্ঠিত হবে অমর একুশে বইমেলার...

রমজানে মিশরের ইফতারে ঐতিহ্য ও স্বাদের মেলবন্ধন

পবিত্র রমজান মাসে বিশ্বজুড়ে মুসলিমরা সিয়াম সাধনায় ব্যস্ত থাকেন।...

সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত...

ফকিরহাটে দোকান ও পানের বরজে আগুনে ব্যাপক ক্ষতি

বাগেরহাটের ফকিরহাট উপজেলার মানসা বাজারে তানভীর টেলিকম এন্ড ইলেকট্রিক্স...

আজ দুই ঘণ্টা মোবাইল নেটওয়ার্কে সীমিত বিভ্রাট

দেশের বিভিন্ন এলাকায় কিছু গ্রাহকের মোবাইল ফোনের নেটওয়ার্ক আজ...
spot_img

আরও পড়ুন

ইনস্টাগ্রামের সঙ্গে থ্রেডসের সংযোগ আরও জোরালো

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম থ্রেডসে যুক্ত হয়েছে নতুন একটি সুবিধা। এখন থেকে ব্যবহারকারীরা থ্রেডস অ্যাপ থেকেই নিজেদের পোস্ট সরাসরি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করতে পারবেন। সম্প্রতি...

ইউরোপের বাজারে কমছে বাংলাদেশি পোশাকের দাম

বাংলাদেশের তৈরি পোশাকের দাম ইউরোপীয় ইউনিয়নের বাজারে ক্রমশ কমছে বলে জানিয়েছে ব্যবসায়ীরা। তাদের তথ্য অনুযায়ী, বছর ব্যবধানে গড় ইউনিট মূল্য কমেছে প্রায় ৪ শতাংশ।...

চালক-শ্রমিক হয়রানি বন্ধের দাবি এনসিপির

সড়ক পরিবহণমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের প্রতিবাদে এবং সড়কে অনৈতিক অর্থ আদায় বন্ধের দাবিতে রাজধানীর সাত রাস্তার মোড়ে মানববন্ধন কর্মসূচির ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।...

উত্তম ভাষা ব্যবহারের দ্বীনি গুরুত্ব

পৃথিবীর প্রাণীকুলের মধ্যে মানুষের অন্যতম বিশেষ বৈশিষ্ট্য হলো ভাষা বা কথা বলার সক্ষমতা। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টির নেয়ামতের পরপরই ভাষা দানের কথা উল্লেখ করেছেন।...
spot_img