Sunday, March 15, 2026
32.7 C
Dhaka

জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে আরও সৌর বিদ্যুৎ

চট্টগ্রামের ফটিকছড়িতে ৪৫ মেগাওয়াট (এসি) ক্ষমতাসম্পন্ন গ্রিড-সংযুক্ত সৌর বিদ্যুৎকেন্দ্র নির্মাণে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি স্বাক্ষর করেছে বারাকা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান কর্ণফুলী পাওয়ার লিমিটেড ও সিঙ্গাপুরভিত্তিক ইনফ্রাকো এশিয়া। এই প্রকল্পের মাধ্যমে জাতীয় গ্রিডে নবায়নযোগ্য জ্বালানি সরবরাহে নতুন সংযোজন হতে যাচ্ছে।

সোমবার (২৬ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিদ্যুৎ ভবনে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কর্ণফুলী ইনফ্রাকোর পক্ষে স্বাক্ষর করেন বারাকা গ্রুপের পরিচালক ফাহিম আহমদ চৌধুরী এবং বিপিডিবির পক্ষে স্বাক্ষর করেন সংস্থাটির সচিব রাশেদুল হক প্রধান।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিপিডিবির চেয়ারম্যান প্রকৌশলী মো. রেজাউল করিম উপস্থিত ছিলেন। এ ছাড়া বারাকা গ্রুপের পরিচালক নাঈম আহমদ চৌধুরীসহ বিপিডিবির অন্যান্য সদস্য এবং বারাকা গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।

চুক্তি অনুযায়ী, ফটিকছড়ির এই সৌর বিদ্যুৎকেন্দ্র থেকে আগামী ২০ বছর ধরে জাতীয় গ্রিডে ৪৫ মেগাওয়াট নবায়নযোগ্য বিদ্যুৎ সরবরাহ করা হবে। সংশ্লিষ্টদের মতে, প্রকল্পটি বাংলাদেশের সবুজ জ্বালানিতে রূপান্তর এবং দীর্ঘমেয়াদি বিদ্যুৎ নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ফটিকছড়ির প্রকল্পের পাশাপাশি বিপিডিবি অন্যান্য কোম্পানির সঙ্গে আরও ছয়টি সৌর বিদ্যুৎ প্রকল্পের বিদ্যুৎ ক্রয় চুক্তি স্বাক্ষর করেছে। এসব প্রকল্পের মধ্যে রয়েছে নোয়াখালীতে ১০ মেগাওয়াট, হাটহাজারীতে ১৮ মেগাওয়াট, নীলফামারীতে ৫০ মেগাওয়াট, কক্সবাজারে ১০০ মেগাওয়াট, মোংলায় ১০০ মেগাওয়াট এবং ফটিকছড়িতে আরও ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সৌর বিদ্যুৎকেন্দ্র।

সংশ্লিষ্টরা বলছেন, এসব উদ্যোগ দেশের নবায়নযোগ্য জ্বালানি খাত সম্প্রসারণে সরকারের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন এবং ভবিষ্যতে জ্বালানি বৈচিত্র্য বাড়াতে সহায়ক হবে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

বিনামূল্যে সিমের প্রলোভনে বিপাকে গ্রামবাসী

ঠাকুরগাঁও সদর উপজেলার বিভিন্ন এলাকায় বিনামূল্যে সিম ও রিচার্জ...

হাজার মাসের চেয়েও উত্তম রাত শবে কদর

পবিত্র মাহে রমজান শেষের পথে। এই মাহে বরকতের শেষ...

ঈদকে ঘিরে জমজমাট ঘড়ির বাজার

রমজানের শেষ প্রান্তে এসে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব...

এআই বিনিয়োগ বাড়াতে কর্মী কমানোর ভাবনায় মেটা

বিশ্বের অন্যতম বৃহৎ সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস বড়...

সরকার ঘোষণা করলো, আজ থেকে জ্বালানি তেলের রেশনিং থাকবে না

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত আজ...

সংসদে জুলাই প্রসঙ্গ তুলতে চাইলে স্পিকারের হস্তক্ষেপ

জাতীয় সংসদের অধিবেশনে জুলাই অভ্যুত্থান প্রসঙ্গ উত্থাপন করতে চাইলে...

বাংলাদেশি জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করতে ব্যর্থ

ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার সংঘাতের কারণে বাংলাদেশ শিপিং...

ত্রয়োদশ সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক আজ...

লালপুর থানার তল্লাশি অভিযান চলছে

নাটোরের লালপুর উপজেলায় এক প্রসূতি মায়ের এক মাসের শিশুসন্তান...

ঈদযাত্রায় চলবে স্পিডবোট সার্ভিস, সীমিত অকটেনের ব্যবস্থা

জ্বালানিসংকতের কারণে আট দিন বন্ধ থাকার পর চট্টগ্রামের সীতাকুণ্ডের...

অবশেষে মুক্তি পাচ্ছেন বাস্তবে

ভারতের লাদাখের পরিবেশকর্মী ও শিক্ষা সংস্কারক সোনম ওয়াংচুককে ছয়...

ভরাট ও আবর্জনায় খাল দখল হচ্ছে

গত পাঁচ অর্থবছরে খাল খনন, রক্ষণাবেক্ষণ, পরিষ্কার, উন্নয়ন ও...

মির্জা আব্বাস উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা–৮ আসনের সংসদ...

আইসিইউতে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো

ব্রাজিলের কারাবন্দী সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারো নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে...
spot_img

আরও পড়ুন

বিনামূল্যে সিমের প্রলোভনে বিপাকে গ্রামবাসী

ঠাকুরগাঁও সদর উপজেলার বিভিন্ন এলাকায় বিনামূল্যে সিম ও রিচার্জ দেওয়ার প্রলোভন দেখিয়ে একটি প্রতারক চক্র সাধারণ মানুষকে ফাঁদে ফেলছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি,...

হাজার মাসের চেয়েও উত্তম রাত শবে কদর

পবিত্র মাহে রমজান শেষের পথে। এই মাহে বরকতের শেষ দশকের একটি বিশেষ রাত মুসলমানদের জন্য অশেষ রহমত ও ক্ষমার বার্তা নিয়ে আসে, যা লাইলাতুল...

ঈদকে ঘিরে জমজমাট ঘড়ির বাজার

রমজানের শেষ প্রান্তে এসে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরকে ঘিরে শুরু হয়েছে কেনাকাটার ব্যস্ততা। নতুন পোশাক, জুতা ও গহনার পাশাপাশি এখন অনেকেই...

এআই বিনিয়োগ বাড়াতে কর্মী কমানোর ভাবনায় মেটা

বিশ্বের অন্যতম বৃহৎ সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস বড় ধরনের কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। বার্তাসংস্থা রয়টার্স তিনটি সূত্রের...
spot_img