Sunday, March 15, 2026
37 C
Dhaka

ঋণ ও মামলায় জড়িত প্রার্থীর হার তুলে ধরল টিআইবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে কোটিপতির সংখ্যা ৮৯১ জন। এর মধ্যে ২৭ জন প্রার্থী শতকোটির বেশি সম্পদের মালিক। প্রার্থীদের স্থাবর ও অস্থাবর সম্পদের বর্তমান বাজারমূল্যের ভিত্তিতে দাখিল করা হলফনামা বিশ্লেষণ করে এসব তথ্য জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

একই বিশ্লেষণে টিআইবি জানিয়েছে, দুইজন প্রার্থী হলফনামায় দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত তথ্য গোপন করেছেন। তবে নীতিমালার কারণে তাদের পরিচয় প্রকাশ করা সম্ভব নয় বলে জানিয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। তিনি বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এসব তথ্য জানানো হবে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে ‘নির্বাচনে হলফনামায় প্রার্থী পরিচিতি: ত্রয়োদশ সংসদ নির্বাচন-২০২৬’ শীর্ষক সংবাদ সম্মেলনে টিআইবি এসব তথ্য তুলে ধরে।

টিআইবির তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে মোট প্রার্থীর সাড়ে ২৫ শতাংশের কোনো না কোনো ধরনের ঋণ বা দায় রয়েছে। এসব প্রার্থীর সম্মিলিত ঋণের পরিমাণ ১৮ হাজার ৮৬৮ কোটি ৫২ লাখ টাকা। সর্বশেষ পাঁচটি নির্বাচনের তুলনায় এবার ঋণগ্রস্ত প্রার্থীর হার কম হলেও মোট ঋণের অঙ্ক সবচেয়ে বেশি।

মামলার তথ্য বিশ্লেষণে দেখা যায়, বর্তমানে ৫৩০ জন প্রার্থীর বিরুদ্ধে মামলা রয়েছে, যা মোট প্রার্থীর ২২ দশমিক ৬৬ শতাংশ। অন্যদিকে অতীতে মামলা ছিল ৭৪০ জন প্রার্থীর বিরুদ্ধে, যা ৩১ দশমিক ৬৪ শতাংশ।

শিক্ষাগত যোগ্যতার দিক থেকে দেখা গেছে, মোট প্রার্থীর ৭৬ দশমিক ৪২ শতাংশ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী। এর মধ্যে স্নাতক ডিগ্রিধারী ২৮ দশমিক ৩৭ শতাংশ এবং স্নাতকোত্তর ডিগ্রিধারী ৪৭ দশমিক ৯৮ শতাংশ। উচ্চ মাধ্যমিক পাস করেছেন ৮ দশমিক ৯৪ শতাংশ এবং মাধ্যমিক পাস করেছেন ৬ শতাংশের কিছু বেশি প্রার্থী। আগের পাঁচটি নির্বাচনের তুলনায় এবারের নির্বাচনে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী প্রার্থীর হার সর্বোচ্চ।

নারী প্রার্থীর অংশগ্রহণের চিত্র তুলে ধরে টিআইবি জানায়, এবারের নির্বাচনে মোট প্রার্থীর মাত্র ৪ দশমিক ০২ শতাংশ নারী, যা ৫ শতাংশের ন্যূনতম লক্ষ্যমাত্রাও পূরণ করতে পারেনি। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোট থেকে ৬ জন এবং বিএনপির নেতৃত্বাধীন জোট থেকে ২৪ জন নারী প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সারা দেশের ২৯৮টি নির্বাচনী এলাকায় মোট ১ হাজার ৯৮১ জন প্রার্থী চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে নিবন্ধিত ৫১টি রাজনৈতিক দলের প্রার্থী ১ হাজার ৭৩২ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৪৯ জন।

ইসির হিসাবে এবারের নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সর্বোচ্চ ২৮৮টি আসনে প্রার্থী দিয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৫৩টি আসনে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ২২৪টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। এছাড়া জাতীয় পার্টি ১৯২টি, গণঅধিকার পরিষদ ৯০টি, বাংলাদেশ খেলাফত মজলিস ৩৪টি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩২টি এবং আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ৩০টি আসনে প্রার্থী দিয়েছে।

আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দেশের ৩০০ সংসদীয় আসনে একযোগে ও বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পন্ন হবে। স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


সিএ/এএ

spot_img

আরও পড়ুন

আইসিইউতে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো

ব্রাজিলের কারাবন্দী সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারো নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে...

ধন আত্মসাতের উদ্দেশ্যে হত্যার অভিযোগ

দিনাজপুরের পার্বতীপুরে জামাতা তোজাম্মেল হোসেন (৩২) হত্যা মামলায় তাঁর...

বোমা তৈরির ঘটনায় নতুন গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গায় হাতবোমা তৈরির সময় ঘটে যাওয়া...

আইনমন্ত্রী অধ্যাদেশ পাঠানোর প্রস্তাব করেন

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে অন্তর্বর্তী সরকারের...

কালবৈশাখী ঝড়ে কুড়িগ্রামে নৌকা দুর্ঘটনা

কুড়িগ্রামের চিলমারী উপজেলার কড়াইবরিশাল ইউনিয়নের গাজীরপাড়া এলাকায় কালবৈশাখী ঝড়ের...

ডিএমপি জানিয়েছে ফাঁকা ঢাকায় নিরাপত্তা জোরদার

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার ঈদুল...

প্রধানমন্ত্রীর নির্দেশে কৃষি খাতের উন্নয়ন পরিকল্পনা

বাংলাদেশ সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে কৃষক কার্ড...

তাঁত মেলায় মণিপুরি কম্বো ও জামদানির ফিউশন

ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে দেশের ঐতিহ্যবাহী তাঁতশিল্প মেলা ও প্রদর্শনীতে...

জাতীয় প্যারেডে স্বাধীনতা দিবস কুচকাওয়াজের প্রস্তুতি

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় প্যারেড স্কয়ার গ্রাউন্ডে কুচকাওয়াজের...

উপসাগরীয় অঞ্চলে দ্রুত যুদ্ধবিরতির আহ্বান চীনের

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও সংঘাত নিরসনে দ্রুত যুদ্ধবিরতির আহ্বান...

বাংলাদেশ–তুরস্ক অংশীদারিত্ব জোরদারের আশাবাদ

বাংলাদেশ ও তুরস্ক দ্বিপক্ষীয় সহযোগিতা ও কৌশলগত অংশীদারিত্ব আরও...

সাদা বাঘের জন্মে চিড়িয়াখানার ইতিহাসে নতুন রেকর্ড

রাজধানীর মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় বাঘ দম্পতি বেলি–টগর চারটি বাচ্চা...

বিমানবন্দরে সোনা চোরাচালান রোধে বড় সাফল্য

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৫০০ গ্রাম স্বর্ণালংকারসহ এক...

বিশেষ বাস সার্ভিসে শিক্ষার্থীদের ঈদযাত্রা নির্বিঘ্ন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাড়ি ফিরতে শুরু করেছেন জগন্নাথ...
spot_img

আরও পড়ুন

আইসিইউতে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো

ব্রাজিলের কারাবন্দী সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারো নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)...

ধন আত্মসাতের উদ্দেশ্যে হত্যার অভিযোগ

দিনাজপুরের পার্বতীপুরে জামাতা তোজাম্মেল হোসেন (৩২) হত্যা মামলায় তাঁর শ্বশুর মোকছেদুল হক ও শাশুড়ি মর্জিনা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে গোপন সংবাদের...

বোমা তৈরির ঘটনায় নতুন গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গায় হাতবোমা তৈরির সময় ঘটে যাওয়া বিস্ফোরণের ঘটনায় আবদুল মালেক (৪৬) নামে আরেকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত পৌনে আটটার দিকে...

আইনমন্ত্রী অধ্যাদেশ পাঠানোর প্রস্তাব করেন

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশ জাতীয় সংসদের বিশেষ কমিটিতে পাঠানো হয়েছে। কমিটি এই অধ্যাদেশগুলো পর্যালোচনা...
spot_img