Tuesday, March 10, 2026
32.7 C
Dhaka

হাইওয়েতে বসছে ১৪০০ ক্যামেরা, ডিজিটাল জরিমানা যাবে মালিকের মোবাইলে

হাইওয়ে পুলিশের নজরদারিতে আধুনিক প্রযুক্তির বড় পরিবর্তন আসছে। দেশের সড়ক নিরাপত্তা বাড়াতে ধাপে ধাপে হাইওয়েতে বসানো হচ্ছে ১৪০০টি আধুনিক ক্যামেরা। এসব ক্যামেরা শুধু গতি পরিমাপক নয়, বরং সড়কে সংঘটিত যেকোনো অনিয়ম রিয়েল-টাইমে শনাক্ত করবে এবং স্বয়ংক্রিয়ভাবে তার প্রমাণ সংগ্রহ করবে।

সোমবার (১ ডিসেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে জাতীয় হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ আয়োজিত ‘টেকসই উন্নয়নে সড়ক নিরাপত্তা আইন : বাংলাদেশ পরিপ্রেক্ষিত ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এসব তথ্য জানান হাইওয়ে পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) হাবিবুর রহমান। তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ দেশের প্রধান হাইওয়েতে স্থাপিত ক্যামেরাগুলো ওভার স্পিড, সিগন্যাল ভায়োলেশন, উল্টোপথে চলাচলসহ যেকোনো সড়ক আইন লঙ্ঘন শনাক্ত করবে। তারপর সেই অপরাধের তথ্য ডিজিটালি ফাইল হয়ে গাড়ির মালিকের মোবাইলে পৌঁছে যাবে।

ডিআইজি হাবিবুর রহমান জানান, কয়েক মাসের মধ্যেই জরিমানার পুরো প্রক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে গাড়ির মালিকের মোবাইল নম্বরে পাঠানো হবে। কোথায়, কোন তারিখে এবং কী কারণে জরিমানা করা হয়েছে—সব তথ্য সুনির্দিষ্টভাবে জানানো হবে এবং নির্দিষ্ট ব্যাংকে অনলাইনেই জরিমানা পরিশোধ করতে হবে। আদালতের প্রয়োজনে ক্যামেরার ভিডিও ও টাইম-স্ট্যাম্পড ডেটা ডিজিটাল এভিডেন্স হিসেবে সংরক্ষণ করা হবে, যা মামলার ক্ষেত্রে নির্ভরযোগ্য প্রমাণ হিসেবে ব্যবহৃত হবে।

তিনি আরও বলেন, এখন আর পুলিশের হাতে ধরে ফাইন দেওয়ার দিন শেষ। নতুন এই প্রযুক্তি সড়কে স্বচ্ছতা, দায়বদ্ধতা ও আইন মেনে চলার সংস্কৃতি তৈরিতে বড় ভূমিকা রাখবে। শুধু যানবাহনের গতি নয়, ক্যামেরাগুলো সন্দেহজনক আচরণ, জনসমাগমজনিত ঝুঁকি ও অপরাধমূলক কার্যকলাপও শনাক্ত করতে সক্ষম—যা সড়ক নিরাপত্তায় নতুন মানদণ্ড তৈরি করবে।

হাইওয়ে পুলিশের এ কর্মকর্তা জানান, ঢাকা–চট্টগ্রাম বৃত্তের বাইরেও ধাপে ধাপে সম্পূর্ণ হাইওয়েকে ডিজিটাল মনিটরিং নেটওয়ার্কের আওতায় আনা হচ্ছে, যা তার ভাষায় “হাইওয়ের প্রায় প্রতি ইঞ্চি কভার করছে।” এ উদ্যোগ বাস্তবায়িত হলে সড়ক দুর্ঘটনা কমানো এবং নিরাপদ সড়ক নিশ্চিতে উল্লেখযোগ্য উন্নতি ঘটবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সিএ/ইরি

spot_img

আরও পড়ুন

ইন্টারনেট ছাড়াই মেসেজিংয়ের নতুন প্রযুক্তি বিটচ্যাট

ইন্টারনেট বা মোবাইল ডেটা ছাড়া মেসেজ পাঠানো সম্ভব—এমন ধারণা...

মিরপুরে আগুনে প্রাণ গেল বিমানবাহিনীর দুই সদস্যের

রাজধানীর মিরপুর-২ এলাকায় একটি বহুতল বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায়...

ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী...

দেড় শতাব্দীর ইতিহাস বহন করছে খাগড়াছড়ির শাহী জামে মসজিদ

খাগড়াছড়ি জেলার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী ধর্মীয় স্থাপনা খাগড়াছড়ি...

মাদারীপুরে আধিপত্যের দ্বন্দ্বে নৃশংস হত্যাকাণ্ড

মাদারীপুর সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘরে ঢুকে...

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পুলিশ কাঠামো নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক

সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে ৪...

ঘাড় ও বগলে কালচে দাগ হতে পারে ডায়াবেটিসের পূর্বাভাস

অনেক মানুষের ঘাড়, বগল কিংবা শরীরের ভাঁজের বিভিন্ন স্থানে...

আজিমপুরে ঝুলন্ত মরদেহ উদ্ধার ঢাবি কর্মীর

রাজধানীর আজিমপুর এলাকায় এনায়েত উল্লাহ (৩৪) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের...

উত্তরার দিয়াবাড়ি লেকের দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদের পরিকল্পনা

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি লেকের দুই পাশে কয়েক কিলোমিটারজুড়ে গড়ে...

ভুয়া ক্যাপচা দিয়ে বাড়ছে সাইবার প্রতারণার ঝুঁকি

ইন্টারনেটে বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করার সময় ব্যবহারকারীদের প্রায়ই একটি...

ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আজ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে...

হাদি হত্যাকাণ্ডে গ্রেপ্তার দুইজনকে নিয়ে তদন্তে নতুন তথ্য

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে...

দুবাইয়ে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বড়লেখার প্রবাসী সালেহ আহমদের দাফন সম্পন্ন

দুবাইয়ে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত মৌলভীবাজারের বড়লেখার প্রবাসী সালেহ আহমদের...
spot_img

আরও পড়ুন

ইন্টারনেট ছাড়াই মেসেজিংয়ের নতুন প্রযুক্তি বিটচ্যাট

ইন্টারনেট বা মোবাইল ডেটা ছাড়া মেসেজ পাঠানো সম্ভব—এমন ধারণা এতদিন অনেকের কাছেই অবাক করার মতো ছিল। সাধারণভাবে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামসহ প্রায় সব মেসেজিং অ্যাপ ব্যবহার...

মিরপুরে আগুনে প্রাণ গেল বিমানবাহিনীর দুই সদস্যের

রাজধানীর মিরপুর-২ এলাকায় একটি বহুতল বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর দুই সদস্যের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন বিমানবাহিনীর সদস্য আয়েশা সিদ্দিকা অন্যন্যা এবং শেখ...

ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার ১০ মার্চ বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর বনানীর কড়াইল বস্তিসংলগ্ন টিঅ্যান্ডটি মাঠে...

দেড় শতাব্দীর ইতিহাস বহন করছে খাগড়াছড়ির শাহী জামে মসজিদ

খাগড়াছড়ি জেলার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী ধর্মীয় স্থাপনা খাগড়াছড়ি কেন্দ্রীয় শাহী জামে মসজিদ। পাহাড়ি এই জেলার সদর উপজেলায় অবস্থিত মসজিদটি দীর্ঘদিন ধরে মুসলিম স্থাপত্য...
spot_img