Friday, February 27, 2026
22.9 C
Dhaka

জানুয়ারিতেই কার্যকর হতে পারে নতুন পে-স্কেল: অর্থ উপদেষ্টা

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। নবগঠিত জাতীয় বেতন কমিশন দ্রুত কাজ শুরু করেছে এবং আগামী বছরের শুরুতেই, অর্থাৎ জানুয়ারি ২০২৬ থেকে নতুন বেতন কাঠামো কার্যকর হতে পারে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

সূত্র জানিয়েছে, কমিশন বর্তমানে বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী সংগঠনের প্রস্তাব পর্যালোচনা করছে। পাশাপাশি দেশের অর্থনৈতিক অবস্থা বিশ্লেষণ করে চূড়ান্ত সুপারিশ প্রস্তুতের কাজ চলছে। ডিসেম্বর ২০২৫-এর মধ্যেই এই সুপারিশ সরকারের কাছে জমা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

সরকারি সূত্রের তথ্য অনুযায়ী, ডিসেম্বরে প্রতিবেদন জমা পড়লে একই মাসে বা জানুয়ারির শুরুতে তা গেজেট আকারে প্রকাশ করা হতে পারে। এরপরই নতুন পে-স্কেল কার্যকর হবে।

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, “বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অতিরিক্ত অর্থ সংশোধিত বাজেটে রাখা হবে। এই কাজ ডিসেম্বরেই শুরু হবে। গেজেট প্রকাশের সময়ই মূল নির্ধারক হবে। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের শুরুতেই নতুন বেতন কার্যকর করা সম্ভব।”

এদিকে, নতুন বেতন কাঠামোর পাশাপাশি প্রশাসনিক সংস্কারেও জোর দিচ্ছে সরকার। সরকারি কর্মচারীদের দক্ষতা ও জবাবদিহি বাড়াতে ‘জিপিএমএস—গভর্নমেন্ট পারফরমেন্স ম্যানেজমেন্ট সিস্টেম’ নামে একটি নতুন মূল্যায়ন পদ্ধতি চালুর প্রস্তুতি নেওয়া হচ্ছে। ধারণা করা হচ্ছে, নতুন বেতন কাঠামো কার্যকর হওয়ার আগেই এই সংস্কার সম্পন্ন হবে।

সরকারের উচ্চপর্যায়ের সূত্রগুলো মনে করছে, নতুন পে-স্কেল শুধু বেতন বৃদ্ধি নয়—এটি প্রশাসনিক আধুনিকায়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেও চিহ্নিত হবে।


সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

সিলেটে বালুবাহী ট্রাকের ধাক্কায় পুলিশের এএসআই নিহত

সিলেটের জৈন্তাপুর উপজেলায় বালুবাহী ট্রাকের ধাক্কায় আতিকুর রহমান নামের...

এআই কি বদলে দিচ্ছে ছবির বাস্তবতা

একসময় স্মার্টফোনে ছবি সম্পাদনা বলতে বোঝাত আলো বা রঙে...

লাকসাম থানা পুলিশের অভিযানে আটক ট্রাকচালক

কুমিল্লার লাকসাম থানা পুলিশ ঢাকা থেকে লুট হওয়া একটি...

১০ হাজার শূন্য পদে ৮০ হাজার প্রার্থী আবেদন করেছে

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান শিক্ষক পদের নিয়োগ...

ফিলিস্তিনি ভূমি দখলের ইসরায়েলি আইনের নিন্দা জানালো বাংলাদেশ

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড অবৈধভাবে দখল করতে ইসরায়েল সরকারের ভূমি...

দুই দিনে মোহাম্মদপুরে গ্রেপ্তার ১৩৩

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে চার ঘণ্টাব্যাপী বিশেষ অভিযানে বিভিন্ন...

কার্যক্রম নিষিদ্ধ থাকলেও টঙ্গীতে আ.লীগের ব্যানার

দীর্ঘ ১৮ মাস পর গাজীপুরের টঙ্গীতে আওয়ামী লীগের কার্যক্রম...

গাজীপুরে নারী শ্রমিক হত্যাকাণ্ডে সাবেক স্বামী আটক

গাজীপুরে পোশাক শ্রমিক রিশমা খাতুন হত্যার ঘটনায় তার সাবেক...

আগামী বাজেটে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে জোর

দেশের চলমান অর্থনৈতিক সংকট উত্তরণে কর আদায় বৃদ্ধি ও...

ওমানে রমজান ২৯ দিনে শেষ হওয়ার সম্ভাবনা

পবিত্র রমজান মাসের সমাপ্তি ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ...

নারায়ণগঞ্জে সাবেক মেয়রের বিরুদ্ধে তদন্ত জোরদার

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে সিদ্ধিরগঞ্জে...

দিঘলিয়ায় ধারালো অস্ত্রের হামলায় যুবদল নেতা নিহত

খুলনার দিঘলিয়া উপজেলায় পূর্ব বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র...

ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে রাজপথে ডাকসু

নরসিংদীতে এক কিশোরীকে ‘দলবদ্ধ ধর্ষণের’ পর হত্যার অভিযোগ এবং...

নলডাঙ্গায় যুবদলের দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ

নাটোরের নলডাঙ্গা উপজেলায় যুবদলের দুটি পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায়...
spot_img

আরও পড়ুন

সিলেটে বালুবাহী ট্রাকের ধাক্কায় পুলিশের এএসআই নিহত

সিলেটের জৈন্তাপুর উপজেলায় বালুবাহী ট্রাকের ধাক্কায় আতিকুর রহমান নামের পুলিশের এক উপ-সহকারী পরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সোহেল রানা নামের আরেক...

এআই কি বদলে দিচ্ছে ছবির বাস্তবতা

একসময় স্মার্টফোনে ছবি সম্পাদনা বলতে বোঝাত আলো বা রঙে সামান্য পরিবর্তন। কিন্তু এখন সেই জায়গা দখল করেছে জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। বর্তমান প্রযুক্তিতে...

লাকসাম থানা পুলিশের অভিযানে আটক ট্রাকচালক

কুমিল্লার লাকসাম থানা পুলিশ ঢাকা থেকে লুট হওয়া একটি ট্রাকভর্তি ৯টি নতুন ইয়ামাহা এফ জেড এস মোটরসাইকেল উদ্ধার করেছে। এ সময় ট্রাক চালক শাহপরান...

১০ হাজার শূন্য পদে ৮০ হাজার প্রার্থী আবেদন করেছে

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান শিক্ষক পদের নিয়োগ পরীক্ষা আগামী ১৭ ও ১৮ এপ্রিল অনুষ্ঠিত হতে পারে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এনটিআরসিএ চেয়ারম্যান আমিনুল...
spot_img