Wednesday, April 8, 2026
21 C
Dhaka

জোট হলেও ভোট নিজ দলের প্রতীকে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর মধ্যে জোট হলেও প্রতিটি প্রার্থীকে নিজ নিজ দলের প্রতীকেই প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুমোদনের পর এ বিধান কার্যকর হচ্ছে। পাশাপাশি কোনো আসনে একক প্রার্থী থাকলেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ থাকছে না। ভোটাররা সে ক্ষেত্রে ‘না’ ভোট দিতে পারবেন।

বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এ সিদ্ধান্ত অনুমোদন হয়। বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের বিস্তারিত জানান।

নতুন আরপিও অনুযায়ী, জোট গঠিত হলেও প্রতিটি রাজনৈতিক দলের প্রার্থী নিজস্ব প্রতীকেই নির্বাচনে অংশ নেবেন। এর ফলে বড় দলের প্রতীকে ছোট দলগুলোর প্রার্থী নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ থাকছে না।

আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, সংশোধিত আরপিওতে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞার অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে তারা ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করতে পারবেন। একই সঙ্গে বিতর্কিত ইভিএম পদ্ধতি বাতিল করা হয়েছে।

নতুন বিধান অনুযায়ী, পলাতক আসামিরা প্রার্থী হতে পারবেন না। এছাড়া প্রার্থীদের এফিডেভিটে দেশি-বিদেশি আয়ের উৎস, সম্পত্তি ও সম্পদের বিবরণ অনলাইনে প্রকাশ করতে হবে। প্রার্থীর জামানত ২০ হাজার থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়েছে।

আরপিওতে যুক্ত হয়েছে না ভোটের বিধান। অর্থাৎ কোনো আসনে একজন প্রার্থী থাকলেও ভোটাররা চাইলে না ভোট দিতে পারবেন। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ আর থাকছে না। ২০১৪ সালের বিতর্কিত নির্বাচনের পুনরাবৃত্তি রোধে এই বিধান রাখা হয়েছে।

নতুন বিধানে পোস্টাল ব্যালট ব্যবস্থার আধুনিকীকরণ করা হয়েছে। এবার প্রবাসী বাংলাদেশিসহ নির্বাচনী কাজে নিয়োজিত ব্যক্তি অনলাইনে নিবন্ধনের পর ডাকযোগে ভোট দিতে পারবেন। সাংবাদিকদের ভোট গণনার সময় উপস্থিত থাকার সুযোগও রাখা হয়েছে।

রাজনৈতিক দলের অনুদানের ক্ষেত্রে ৫০ হাজার টাকার বেশি অনুদান ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দিতে হবে এবং অনুদানদাতাকে ট্যাক্স রিটার্ন দাখিল করতে হবে। পাশাপাশি অনিয়ম বা সহিংসতা ঘটলে নির্বাচন কমিশন এখন পুরো আসনের ভোট বাতিলের ক্ষমতা রাখবে।

সরকার আগামী নির্বাচনে ভোটকেন্দ্রে বডিক্যাম, সিসিটিভি ও ড্রোন ব্যবহারের পরিকল্পনাও করছে।

এ ছাড়া বৈঠকে বাংলাদেশ শ্রম আইন (সংশোধন) অধ্যাদেশ ২০২৫, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ ২০২৫, দুর্নীতি দমন কমিশন (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ এবং জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর অধ্যাদেশ ২০২৫-এর নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

সংশোধিত শ্রম আইন সম্পর্কে আইন উপদেষ্টা বলেন, এতে গৃহকর্মী ও নাবিকদের শ্রমিকের সংজ্ঞার আওতায় আনা হয়েছে, যৌন হয়রানির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং নারী-পুরুষের বেতন বৈষম্য নিষিদ্ধ করা হয়েছে। শ্রমিকদের ট্রেড ইউনিয়ন গঠন সহজ করা হয়েছে এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের পুনর্বাসন তহবিলের বিধান আনা হয়েছে।

সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশে অধস্তন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি ও শৃঙ্খলাবিষয়ক ক্ষমতা সুপ্রিম কোর্টের হাতে দেওয়া হবে, পাশাপাশি নিজস্ব বাজেট ব্যবস্থাও থাকবে বলে জানান আইন উপদেষ্টা।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

তরমুজের খোসায় লুকিয়ে আছে পুষ্টির ভাণ্ডার

তরমুজ খাওয়ার পর খোসা ফেলে দেওয়া অনেকেরই অভ্যাস। তবে...

জাহেলি যুগ থেকে ইসলামে নারীর অবস্থানের পরিবর্তন

ইসলামের ইতিহাসে নারীর অবস্থান একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। ইসলামপূর্ব...

শেয়ারবাজারে আসছে স্পেসএক্স, মূল্য ছাড়াতে পারে ১ ট্রিলিয়ন ডলার

মহাকাশ প্রযুক্তি খাতে শীর্ষ প্রতিষ্ঠান স্পেসএক্স শেয়ারবাজারে আসার প্রস্তুতি...

জ্বালানি সংকটে টেলিযোগাযোগ সেবা ব্যাহত হওয়ার শঙ্কা

দেশের টেলিযোগাযোগ অবকাঠামো সচল রাখতে জ্বালানি ও বিদ্যুতের নিরবচ্ছিন্ন...

হাম মোকাবিলায় ইসলাম ও বিজ্ঞানের সমন্বিত দৃষ্টিভঙ্গি

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে হামের সংক্রমণ বাড়ায় জনমনে উদ্বেগ তৈরি...

চৈত্রের তাপ ও শুষ্কতায় বাড়ছে অগ্নিকাণ্ডের ঝুঁকি

চৈত্র মাসে তাপমাত্রা বৃদ্ধি ও বাতাসের শুষ্কতার কারণে অগ্নিকাণ্ডের...

গরমে ত্বক ভালো রাখতে লোশন কেন জরুরি

গরমকালে ত্বক ঘামে ও কিছুটা তেলতেলে থাকে বলে অনেকেই...

চীনে শিশুদের জন্য আসক্তিমূলক ডিজিটাল সেবা নিষিদ্ধের প্রস্তাব

চীনে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক “ডিজিটাল মানব” বা ভার্চুয়াল মানুষের ব্যবহার...

ইবনে হুজাইফা (রা.) এর দৃঢ় ঈমান

ইসলামের ইতিহাসে সাহাবায়ে কেরামের ত্যাগ ও আত্মনিবেদন অনন্য দৃষ্টান্ত...

প্রাণায়ামে মানসিক চাপ কমানোর উপায়

বর্তমান ব্যস্ত জীবনে কাজের চাপ ও মানসিক উদ্বেগ অনেকের...

মেটায় নতুন দফায় ছাঁটাই ঘোষণা

সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান মেটায় নতুন করে ছাঁটাই কার্যক্রম...

হিট স্ট্রোক থেকে বাঁচার কার্যকর টিপস

প্রচণ্ড গরমে মাত্র কয়েক মিনিট বাইরে থাকাও কখনো মারাত্মক...

ইতালিতে ভুয়া হোয়াটসঅ্যাপ নিয়ে সতর্কতা

ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাপের মাধ্যমে স্পাইওয়্যার ছড়ানোর ঘটনার প্রেক্ষাপটে ব্যবহারকারীদের...

অপচয়ের ক্ষতি নিয়ে ইসলামি বার্তা

ইসলামে অপচয়কে কঠোরভাবে নিরুৎসাহিত করা হয়েছে এবং এটিকে নৈতিক...
spot_img

আরও পড়ুন

তরমুজের খোসায় লুকিয়ে আছে পুষ্টির ভাণ্ডার

তরমুজ খাওয়ার পর খোসা ফেলে দেওয়া অনেকেরই অভ্যাস। তবে পুষ্টিবিদরা বলছেন, এই খোসাতেই রয়েছে নানা উপকারী উপাদান, যা শরীরের জন্য বেশ কার্যকর হতে পারে। তরমুজের...

জাহেলি যুগ থেকে ইসলামে নারীর অবস্থানের পরিবর্তন

ইসলামের ইতিহাসে নারীর অবস্থান একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। ইসলামপূর্ব জাহেলি যুগে নারীরা অবহেলা ও নির্যাতনের শিকার ছিলেন। সমাজে তাদের কোনো মর্যাদা বা অধিকার ছিল...

শেয়ারবাজারে আসছে স্পেসএক্স, মূল্য ছাড়াতে পারে ১ ট্রিলিয়ন ডলার

মহাকাশ প্রযুক্তি খাতে শীর্ষ প্রতিষ্ঠান স্পেসএক্স শেয়ারবাজারে আসার প্রস্তুতি নিচ্ছে। প্রাথমিক শেয়ার ছাড় বা আইপিও সম্পন্ন হলে কোম্পানিটির বাজারমূল্য ১ ট্রিলিয়ন ডলার অতিক্রম করতে...

জ্বালানি সংকটে টেলিযোগাযোগ সেবা ব্যাহত হওয়ার শঙ্কা

দেশের টেলিযোগাযোগ অবকাঠামো সচল রাখতে জ্বালানি ও বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জরুরি আহ্বান জানিয়েছে অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব...
spot_img