Monday, March 16, 2026
23.3 C
Dhaka

বিজয় দিবস ২০২৫ উদযাপনে কর্মসূচি ঘোষণা

মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে সরকার নানা কর্মসূচি হাতে নিয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ঢাকায় আয়োজিত আন্তঃমন্ত্রণালয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

১৬ ডিসেম্বর রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বাণী প্রচারের পাশাপাশি জাতীয় পত্রিকায় বিশেষ নিবন্ধ, সাহিত্য সাময়িকী ও ক্রোড়পত্র প্রকাশ করা হবে। সূর্যোদয়ের পরপরই দেশের সব সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। জাতীয় পতাকা উত্তোলনের নিয়মাবলী প্রচারে উদ্যোগ নেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

সব সরকারি ও বেসরকারি ভবন ও স্থাপনায় আলোকসজ্জা করা হবে। তবে ১৪ ডিসেম্বর রাতে আলোকসজ্জা নিষিদ্ধ থাকবে। ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ঢাকাসহ দেশের সব জেলা ও উপজেলায় ৩১ বার তোপধ্বনি বাজানো হবে।

সকাল ৬টা ৩৪ মিনিটে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। পরে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার নেতৃত্বে বীরশ্রেষ্ঠ পরিবারের সদস্য, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, কূটনীতিক ও বিশিষ্টজনরা শ্রদ্ধা জানাবেন।

সকাল ৯টায় জেলা ও উপজেলা পর্যায়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ, জাতীয় সংগীত পরিবেশন, ডিসপ্লে ও মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠিত হবে। পাশাপাশি তিন দিনব্যাপী বিজয়মেলা এবং শিশুদের অংশগ্রহণে রচনা, চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজন করা হবে।

বিদেশি অতিথি ও প্রবাসীদের অংশগ্রহণে দূতাবাসগুলোতে মুক্তিযুদ্ধবিষয়ক আলোচনা সভার আয়োজন থাকবে। পাশাপাশি নৌবাহিনী ও কোস্টগার্ডের জাহাজগুলো বিভিন্ন ঘাটে জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতা, বিটিভি-বেতারসহ সব গণমাধ্যমে মুক্তিযুদ্ধভিত্তিক অনুষ্ঠান প্রচার, সিনেমা হলে শিক্ষার্থীদের জন্য মুক্ত চলচ্চিত্র প্রদর্শনী ও গণযোগাযোগ অধিদপ্তরের মাধ্যমে উন্মুক্ত স্থানে চলচ্চিত্র প্রদর্শনীর উদ্যোগ নেওয়া হয়েছে।

শিশুদের জন্য জাদুঘর ও বিনোদন কেন্দ্র খোলা থাকবে। হাসপাতাল, বৃদ্ধাশ্রম, এতিমখানায় প্রীতিভোজের আয়োজন থাকবে। নগরীর প্রধান সড়ক ও সড়কদ্বীপে পতাকা, ব্যানার, ফেস্টুন দিয়ে সাজানো হবে। ডাক অধিদপ্তর প্রকাশ করবে বিজয় দিবসের স্মারক ডাকটিকিট।

উপাসনালয়ে শহীদদের মাগফিরাত, মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য ও দেশের সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হবে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

সেনবাগে গ্রাম্য সালিসে অনন্য বিচার ব্যবস্থা

নোয়াখালীর সেনবাগে মাকে মারধরের অভিযোগে ছেলেকে গলায় পানিভর্তি কলস...

আলমগীর হত্যার বিচারের দাবিতে মাদারীপুরে থানা ঘেরাও

মাদারীপুরে আলমগীর হাওলাদার হত্যাকাণ্ডের বিচারের দাবিতে রোববার (৭ ডিসেম্বর)...

বিউটি পারলার থেকে তরুণী উদ্ধার, মামলা দায়ের

মানিকগঞ্জ জেলা শহরে একটি বিউটি পারলারের আড়ালে এক তরুণীকে...

সুনামগঞ্জে বসতঘর ভাঙচুর, অভিযুক্ত যুবদল নেতা

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় এক বীর মুক্তিযোদ্ধার পরিবারের বাড়িতে হামলা...

প্রধানমন্ত্রীর আগমনে প্রস্তুত দিনাজপুর, জোরদার নিরাপত্তা

দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে আগামীকাল সোমবার দিনাজপুর...

ফতুল্লায় মাদক ব্যবসা নিয়ে বিরোধ, কুপিয়ে আহত এক ব্যক্তি

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক ব্যবসায় বাধা দেওয়াকে কেন্দ্র করে এক...

যশোরে বিএনপির পরাজয় নিয়ে দলের ভেতরে দ্বন্দ্ব প্রকাশ্যে

যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী সাবিরা সুলতানার...

সিলেটের পরিচ্ছন্নতাকর্মীদের ৪১ লাখ টাকার ঈদ সালামি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেট সিটি করপোরেশনের ৮২৭ জন...

নিষিদ্ধ সংগঠনের ইফতার নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা

বগুড়ার আদমদীঘি উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের উদ্যোগে ইফতার...

সাভারে ভাড়া বাসায় বিশ্ববিদ্যালয় ছাত্রীর মরদেহ উদ্ধার

ঢাকার সাভারে একটি ভাড়া বাসা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক...

বিনামূল্যে সিমের প্রলোভনে বিপাকে গ্রামবাসী

ঠাকুরগাঁও সদর উপজেলার বিভিন্ন এলাকায় বিনামূল্যে সিম ও রিচার্জ...

হাজার মাসের চেয়েও উত্তম রাত শবে কদর

পবিত্র মাহে রমজান শেষের পথে। এই মাহে বরকতের শেষ...

ঈদকে ঘিরে জমজমাট ঘড়ির বাজার

রমজানের শেষ প্রান্তে এসে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব...

এআই বিনিয়োগ বাড়াতে কর্মী কমানোর ভাবনায় মেটা

বিশ্বের অন্যতম বৃহৎ সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস বড়...
spot_img

আরও পড়ুন

সেনবাগে গ্রাম্য সালিসে অনন্য বিচার ব্যবস্থা

নোয়াখালীর সেনবাগে মাকে মারধরের অভিযোগে ছেলেকে গলায় পানিভর্তি কলস ঝুলিয়ে বাজারে ঘোরানোর ঘটনা ঘটেছে। রোববার (৭ ডিসেম্বর) সকালে সেনবাগ উপজেলার ছাতারপাইয়া বাজারে এ অস্বাভাবিক...

আলমগীর হত্যার বিচারের দাবিতে মাদারীপুরে থানা ঘেরাও

মাদারীপুরে আলমগীর হাওলাদার হত্যাকাণ্ডের বিচারের দাবিতে রোববার (৭ ডিসেম্বর) দুপুরে সদর থানা ঘেরাও কর্মসূচি পালিত হয়েছে। সদর মডেল থানার সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে ব্যানার,...

বিউটি পারলার থেকে তরুণী উদ্ধার, মামলা দায়ের

মানিকগঞ্জ জেলা শহরে একটি বিউটি পারলারের আড়ালে এক তরুণীকে জোরপূর্বক যৌন কাজে বাধ্য করার অভিযোগ উঠেছে। পুলিশ অভিযান চালিয়ে ওই তরুণীকে উদ্ধার করেছে এবং...

সুনামগঞ্জে বসতঘর ভাঙচুর, অভিযুক্ত যুবদল নেতা

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় এক বীর মুক্তিযোদ্ধার পরিবারের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। রোববার (৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ইসলামপুর গ্রামে প্রয়াত বীর...
spot_img