Thursday, February 5, 2026
27 C
Dhaka

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক তদন্ত জোরদার

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তাকে গ্রেপ্তার দেখানো হলো
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন থাকলেও তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) জানিয়েছে, এই ঘটনায় ছরওয়ারে আলমের প্রকৃত সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা ফরেনসিক পরীক্ষা ও বিস্তারিত তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে চূড়ান্ত কোনো মন্তব্য করা সম্ভব নয় বলে জানিয়েছে পুলিশ।

বুধবার রাতে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবির প্রধান শফিকুল ইসলাম বলেন, জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় প্রথমে রাজধানীর হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। সাইবার অপরাধ–সংশ্লিষ্ট হওয়ায় বিষয়টি তদন্তের জন্য ডিবির কাছে হস্তান্তর করা হয়।

ডিবি জানায়, তদন্তের অংশ হিসেবে ছরওয়ারে আলমকে জিজ্ঞাসাবাদের জন্য মতিঝিল এলাকা থেকে ডিবি কার্যালয়ে আনা হয়। এ ঘটনায় ইতিমধ্যে হাতিরঝিল থানায় মামলা দায়ের করা হয়েছে এবং মামলার তদন্ত ডিবির কাছে ন্যস্ত রয়েছে।

ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম আরও জানান, জিজ্ঞাসাবাদের সময় ছরওয়ারে আলমের ব্যবহৃত মুঠোফোন, কম্পিউটারের হার্ডডিস্কসহ বিভিন্ন ইলেকট্রনিক আলামত জব্দ করা হয়েছে। স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে এসব আলামতের ফরেনসিক পরীক্ষা প্রয়োজন। তিনি এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি না ছড়াতে এবং তদন্তে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান।

বঙ্গভবনের এই কর্মকর্তা হ্যাকিংয়ের সঙ্গে সরাসরি জড়িত কি না—এমন প্রশ্নে ডিবি প্রধান বলেন, ফরেনসিক প্রতিবেদন ও তদন্তের অগ্রগতি ছাড়া এ বিষয়ে কিছু বলা যাবে না। তদন্তের স্বার্থে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এদিকে ডিএমপির ডিবির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, রাজনৈতিক চাপের প্রেক্ষাপটে ছরওয়ারে আলমকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, গত শনিবার বিকেলে জামায়াত আমির শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট থেকে ইংরেজিতে একটি পোস্ট দেওয়া হয়, যেখানে নারীকে অবমাননাকর মন্তব্য ছিল। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হলে রাত ১২টা ৪০ মিনিটে জামায়াতের অফিশিয়াল ফেসবুক পেজে এক বিবৃতিতে জানানো হয়, সাইবার হামলার মাধ্যমে আমিরের নামে মিথ্যা বক্তব্য প্রচার করা হয়েছে।

এ ঘটনার পরদিন রোববার সকালে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়। সেখানে দলটির পক্ষ থেকে দাবি করা হয়, সরকারি মেইল ব্যবহার করে এই হ্যাকিংয়ের ঘটনা ঘটানো হয়েছে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

রেসিপি: সহজে বানানো রসপাকান পিঠা

যশোর–নড়াইল ছাড়াও খুলনা বিভাগের বিভিন্ন জেলায় রসপাকান পিঠা খাওয়ার...

সরাইলের ইউএনওর বিরুদ্ধে পক্ষপতের অভিযোগ করেছেন রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী রুমিন ফারহানা সরাইল...

‘বিদ্রোহী’ সেলিমের চাপে বাগেরহাটে বিএনপি

বাগেরহাট জেলায় সংসদীয় চারটি আসনের সবকটিতেই বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী...

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বারবিকিউ ও রোমাঞ্চকর মহাকাশ ইভেন্ট

ঢাকার প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে মহাকাশবিষয়ক আয়োজন ‘এক্সপ্লোরিং দ্য কসমস: অ্যাস্ট্রো...

৮ ফেব্রুয়ারি নয়াপল্টনে তারেক রহমানের নির্বাচনী প্রচারের শেষ জনসভা

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রচারের শেষ জনসভা ৮...

আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় সাবেক সংসদ সদস্য সাইফুলের মৃত্যুদণ্ড

জুলাই গণ–অভ্যুত্থানের সময় সাভারের আশুলিয়ায় ছয়জনের লাশ পোড়ানো ও...

আমিরাতে সামাজিক ও পারিবারিক আয়োজনের সঙ্গে উদযাপন

শাবান মাসের ১৪ তারিখের দিবাগত রাতকে শবে বরাত বলা...

২০০৮ সালের ভোট ও তার রাজনৈতিক প্রেক্ষাপট

ঘটনাবহুল সময়, গভীর সংশয় পেরিয়ে ভোটের দিন২০২৪ সালের ৮...

ভোট কারচুপির আশঙ্কায় নড়েচড়ে বসেছে আইনশৃঙ্খলা বাহিনী

জামায়াত নেতার নির্দেশে ‘ভোটের সিল’ তৈরি, আদালতে স্বীকারোক্তি প্রিন্টিং...

স্যান্ডউইচ জেনারেশন: ক্যারিয়ারের চাপ ও সমাধান

বর্তমান পেশাজীবীদের মধ্যে ‘স্যান্ডউইচ জেনারেশন’-এর ক্যারিয়ার ফাঁদ ক্রমবর্ধমান। ৪০–৫০...

হাতে তৈরি পোশাকের রাজকীয় জগৎ

পোশাক মানুষের ব্যক্তিত্ব ও সামাজিক অবস্থানের পরিচয় বহন করে।...

ভোটের মাঠে আবেগ নয়, হিসাবই মুখ্য

ভোটের মাঠে আবেগ কম, হিসাবই বেশিজাতীয় নেতা, স্থানীয় প্রার্থী...

ছোট আকারের ডাইনোসর বদলাচ্ছে ইতিহাসের ধারনা

জুরাসিক পার্কের বিশাল টি-রেক্স বা ব্রাকিওসরাসের কথা মনে আছে?...

ভুল পোস্ট হলে দ্রুত সমাধানের উপায়

ফেসবুক স্টোরিজ বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমটির সবচেয়ে জনপ্রিয় ফিচারগুলোর একটি।...
spot_img

আরও পড়ুন

রেসিপি: সহজে বানানো রসপাকান পিঠা

যশোর–নড়াইল ছাড়াও খুলনা বিভাগের বিভিন্ন জেলায় রসপাকান পিঠা খাওয়ার প্রচলন বেশি। ময়দার রুটি বেলে কাঁচা নারকেল কোরা ও চিনির পুর দিয়ে তৈরি এই পিঠা...

সরাইলের ইউএনওর বিরুদ্ধে পক্ষপতের অভিযোগ করেছেন রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী রুমিন ফারহানা সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আবুবকর সরকারের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ...

‘বিদ্রোহী’ সেলিমের চাপে বাগেরহাটে বিএনপি

বাগেরহাট জেলায় সংসদীয় চারটি আসনের সবকটিতেই বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে তিনটি আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট দিচ্ছেন বিএনপির সাবেক সংসদ সদস্য...

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বারবিকিউ ও রোমাঞ্চকর মহাকাশ ইভেন্ট

ঢাকার প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে মহাকাশবিষয়ক আয়োজন ‘এক্সপ্লোরিং দ্য কসমস: অ্যাস্ট্রো টক অ্যান্ড স্কাই অবজারভেশন’ অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী এতে অংশ নেন। প্রধান অতিথি ছিলেন বোর্ড...
spot_img