Tuesday, February 3, 2026
19 C
Dhaka

আদালত প্রাঙ্গণে বাড়ছে নিরাপত্তা ব্যবস্থা

দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে দেশের অধস্তন আদালত ও আদালত প্রাঙ্গণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশপ্রধানের (আইজিপি) কাছে চিঠি পাঠিয়েছে সুপ্রিম কোর্ট সচিবালয়। আদালত কার্যক্রম নির্বিঘ্ন, নিরাপদ ও শান্তিপূর্ণভাবে পরিচালনার স্বার্থে এই চিঠিতে বিভিন্ন জরুরি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

সুপ্রিম কোর্ট সচিবালয়ের ভারপ্রাপ্ত সিনিয়র সচিব মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী গত রবিবার (১৪ ডিসেম্বর) এই চিঠি দেন। চিঠিতে বলা হয়েছে, বর্তমান দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং বিভিন্ন নিরাপত্তাজনিত ঝুঁকির প্রেক্ষাপটে আদালত প্রাঙ্গণে নিরাপত্তা নিশ্চিতকরণ অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, নিরাপত্তাজনিত কারণে সম্প্রতি সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচার কক্ষে (এজলাস কক্ষে) আইনজীবী ছাড়া বিচারপ্রার্থী ও অপ্রত্যাশিত ব্যক্তিদের প্রবেশাধিকার সীমিত বা নিয়ন্ত্রিত করা হয়েছে। একই সঙ্গে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে যেকোনো ধরনের সমাবেশ, মিছিল এবং বৈধ ও অবৈধ অস্ত্র, মারণাস্ত্র, বিস্ফোরক ও মাদকদ্রব্য বহন সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে।

এই প্রেক্ষাপটে আইজিপিকে দেওয়া চিঠিতে আরও বলা হয়, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশের অধস্তন আদালতসমূহে আদালত প্রাঙ্গণ ও এজলাস কক্ষে প্রবেশ নিয়ন্ত্রণ, বিচারপ্রার্থী ও দর্শনার্থীদের গতিবিধি তদারকি, আদালত এলাকায় যেকোনো ধরনের সমাবেশ-মিছিল ও নিষিদ্ধ সামগ্রী বহন রোধ করা অত্যন্ত প্রয়োজন।

পাশাপাশি বিচারকদের ব্যক্তিগত নিরাপত্তা এবং তাদের সরকারি ও ব্যক্তিগত বাসভবনের নিরাপত্তা জোরদার করা, পর্যাপ্ত পুলিশ মোতায়েন ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করাসহ প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা বিধান গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, দেশের অধস্তন আদালতসমূহে বিচারকার্য যেন নির্বিঘ্ন, নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে পরিচালিত হয়, সে লক্ষ্যে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ এবং সংশ্লিষ্ট পুলিশ ইউনিটসমূহকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য আইজিপিকে বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

এআই জগতে নতুন অভিজ্ঞতা আনছে গুগল

কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে নতুন এক দিগন্ত উন্মোচন করেছে গুগল...

নতুন ডিজাইনে বাজারে আসছে ১০ টাকার নোট

‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন ডিজাইন ও...

ইসলামে একনিষ্ঠ ইবাদতের গুরুত্ব

ইসলামে ইবাদত একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত। পবিত্র কোরআনের সুরা...

শবেবরাত উপলক্ষে প্রধান উপদেষ্টার বাণী

পবিত্র শবেবরাত উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের মুসলিম জনগোষ্ঠীকে শুভেচ্ছা জানিয়েছেন...

রুক্ষ চুলের সমাধানে অয়েলিং কেন জরুরি

ঝলমলে ও সুন্দর চুল পেতে নিয়মিত যত্ন জরুরি। দূষণ,...

তথ্যপ্রযুক্তি খাতে রপ্তানি আয়ের নতুন সম্ভাবনা

বাংলাদেশ থেকে বর্তমানে বিশ্বের ১০৪টির বেশি দেশে সফটওয়্যার ও...

অন্তর্বর্তী সরকারের প্রতিরক্ষা উদ্যোগ নিয়ে প্রশ্নের জবাব

বিভিন্ন দেশের সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় ও...

নিয়মিত মাথাব্যথার পেছনে দৈনন্দিন অভ্যাসই দায়ী

আজকাল অনেকেই নিয়মিত মাথাব্যথার সমস্যার কথা বলছেন। মাঝেমধ্যে মাথাব্যথা...

উইন্ডোজ আপডেটেই বাড়ল ব্যবহারকারীর ভোগান্তি

মাইক্রোসফটের ২০২৬ সালের প্রথম উইন্ডোজ ১১ সিকিউরিটি আপডেট অনেক...

নির্বাচনে কেন্দ্র দখল ঠেকাতে কঠোর নিরাপত্তা ব্যবস্থার ঘোষণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কেন্দ্র দখলসহ...

নবীজির যুগে নারীর সক্রিয় ভূমিকার ইতিহাস

নবীজি হজরত মুহাম্মদ (সা.)-এর যুগে নারী সাহাবিদের ভূমিকা শুধু...

নির্বাচন ঘিরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সমন্বয় সেল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে...

দীর্ঘ সময় বসে কাজ করলে যেভাবে ব্যথা কমাবেন

আধুনিক জীবনযাত্রায় দীর্ঘ সময় বসে কাজ করা, ব্যায়ামের অভাব...

চাঁদপুরে ৪২২টি ভোটকেন্দ্র ‘ঝুঁকিপূর্ণ, কঠোর নিরাপত্তায় প্রশাসন

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং...
spot_img

আরও পড়ুন

এআই জগতে নতুন অভিজ্ঞতা আনছে গুগল

কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে নতুন এক দিগন্ত উন্মোচন করেছে গুগল ডিপমাইন্ড। ‘প্রজেক্ট জিনি’ নামের এই উদ্যোগের মাধ্যমে সাধারণ ব্যবহারকারীদের জন্য থ্রিডি ভার্চুয়াল জগত তৈরির সুযোগ...

নতুন ডিজাইনে বাজারে আসছে ১০ টাকার নোট

‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন ডিজাইন ও সিরিজের ১০ টাকা মূল্যমানের ব্যাংক নোট আগামী মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) থেকে বাজারে ছাড়তে যাচ্ছে বাংলাদেশ...

ইসলামে একনিষ্ঠ ইবাদতের গুরুত্ব

ইসলামে ইবাদত একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত। পবিত্র কোরআনের সুরা বাকারার ২১-২২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা মানুষকে একনিষ্ঠভাবে তার ইবাদত করার নির্দেশ দিয়েছেন। এসব আয়াতে...

শবেবরাত উপলক্ষে প্রধান উপদেষ্টার বাণী

পবিত্র শবেবরাত উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের মুসলিম জনগোষ্ঠীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি শবেবরাতকে আল্লাহর রহমত, মাগফিরাত ও আত্মিক পরিশুদ্ধির এক অনন্য সুযোগ হিসেবে গ্রহণ...
spot_img