Wednesday, March 11, 2026
35.9 C
Dhaka

সাবেক মেয়র তাপসের ২১ ব্যাংক হিসাবে ১০ কোটি টাকা অবরুদ্ধ

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, তার সন্তান শেখ ফজলে নাশওয়ান ও শেখ ফজলে নাওয়ারসহ স্বার্থ সংশ্লিষ্টদের নামে থাকা ২১টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন ঢাকার আদালত। এই হিসাবগুলোতে মোট ১০ কোটি টাকার ওপর অর্থের ওপর স্থগিতাদেশ কার্যকর করা হয়েছে।

দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর আবেদনের প্রেক্ষিতে সোমবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন। ঢাকা মহানগর দায়রা জাজ আদালতের সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আবেদনে উল্লেখ করা হয়েছে, শেখ ফজলে নূর তাপস ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে ৭৩ কোটি ১৯ লাখ টাকার সম্পদ অর্জন করেছেন, যা তার জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ। একই সঙ্গে তার নামীয় ২৭টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৫৩৯ কোটি ১৬ লাখ টাকা ও ৫ লাখ ১৭ হাজার ৫২৭ মার্কিন ডলার লেনদেনের অভিযোগ রয়েছে, যা সন্দেহজনক এবং অবৈধ অর্থ স্থানান্তরের মাধ্যমে সংগৃহীত বলে জানা গেছে।

তদন্তে দেখা গেছে, সাবেক মেয়রের অর্জিত সম্পদের সবকটি সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা সম্ভব হয়নি। তবে তার নিজ, সন্তান ও স্বার্থ সংশ্লিষ্টদের নামে থাকা ২১টি ব্যাংক হিসাব শনাক্ত করা গেছে।

দুদক জানিয়েছে, এই অস্থাবর সম্পদ যাতে হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করা না যায়, সেই কারণে দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭ এর ১৮ ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ১৪ ধারা মোতাবেক ২১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা অত্যাবশ্যক।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

অবহেলায় ঝুঁকিতে লালমনিরহাটের ঐতিহাসিক নিদাড়িয়া মসজিদ

লালমনিরহাটের ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে পরিচিত প্রায়...

শাকিবের ‘প্রিন্স’ দিয়ে আবারও খুলছে বগুড়ার ‘মধুবন সিনেপ্লেক্স’

বগুড়ার মধুবন সিনেপ্লেক্স বন্ধ থাকার সাড়ে পাঁচ মাসের পর...

নলতা মিশনে প্রতিদিন একসঙ্গে ইফতার করে ছয় হাজার রোজাদার

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের চত্বরে প্রতিদিন...

মৌলভীবাজারে বসন্তে ফুটেছে রুদ্রপলাশ

বসন্তের শুরুতে মৌলভীবাজার শহরের সবুজের ভিড়ে দৃষ্টি কেড়ে নিচ্ছে...

জামিনের জন্য কোটি টাকা দাবি, ট্রাইব্যুনালে তদন্ত কমিটি

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার এক আসামিকে...

বহুমুখী উৎসে ডিজেল, কমেছে সরবরাহঝুঁকি

বাংলাদেশে একসময় ডিজেলের প্রায় পুরোটা আমদানি হতো মধ্যপ্রাচ্য থেকে,...

শত বছরের ঐতিহ্যে ইফতারের টেবিলে আমিত্তি

রমজান মাসে ইফতারের টেবিলে নানা খাবারের সঙ্গে শেরপুরে বিশেষ...

বইমেলায় নতুন বইয়ের ঢল, সংখ্যা ছাড়াল হাজার

অমর একুশে বইমেলায় প্রতিদিনই নতুন বইয়ের সংযোজন হচ্ছে। মেলায়...

চন্দ্রা ত্রিমোড় ও যমুনা সেতুতে বাড়তি চাপের আশঙ্কা

রাজধানী ঢাকা থেকে উত্তরবঙ্গগামী মানুষের ঈদযাত্রা সামনে রেখে ঢাকা-টাঙ্গাইল-রংপুর...

জঙ্গল সলিমপুরে যৌথ অভিযানের পর টহল জোরদার

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর ও আলীনগর এলাকায় যৌথ...

ঈশ্বরগঞ্জে ধানখেত থেকে সদ্যোজাত শিশু উদ্ধার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় সড়কের পাশের একটি ধানখেত থেকে কাঁদতে...

বগুড়ায় ভেজাল মসলা তৈরির কারখানায় অভিযান, জরিমানা

বগুড়াকে ঘিরে গড়ে ওঠা দেশের অন্যতম বড় মসলার বাজারে...

নাথিং আনছে নতুন স্মার্টফোন সিরিজ

প্রযুক্তি দুনিয়ায় নতুন চমক নিয়ে আবারও হাজির হতে যাচ্ছে...

ইফতারের পর চা খাওয়ার সঠিক সময় জানুন

রমজান মাসে সারাদিন রোজা রাখার পর ইফতার অনেকের জন্য...
spot_img

আরও পড়ুন

অবহেলায় ঝুঁকিতে লালমনিরহাটের ঐতিহাসিক নিদাড়িয়া মসজিদ

লালমনিরহাটের ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে পরিচিত প্রায় ৩০০ বছরের পুরোনো নিদাড়িয়া মসজিদ বর্তমানে বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে। দীর্ঘদিনের অযত্ন, অবহেলা এবং প্রাকৃতিক ক্ষয়ের...

শাকিবের ‘প্রিন্স’ দিয়ে আবারও খুলছে বগুড়ার ‘মধুবন সিনেপ্লেক্স’

বগুড়ার মধুবন সিনেপ্লেক্স বন্ধ থাকার সাড়ে পাঁচ মাসের পর ঈদুল ফিতরের দিন থেকে আবারো সিনেমা প্রদর্শন শুরু করবে। প্রথম প্রদর্শন হবে শাকিব খান অভিনীত...

নলতা মিশনে প্রতিদিন একসঙ্গে ইফতার করে ছয় হাজার রোজাদার

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের চত্বরে প্রতিদিন কয়েক হাজার রোজাদার একসঙ্গে ইফতার করেন। মাঠজুড়ে বিশাল শামিয়ানা টাঙানো থাকে এবং কাতারে কাতারে বসে...

মৌলভীবাজারে বসন্তে ফুটেছে রুদ্রপলাশ

বসন্তের শুরুতে মৌলভীবাজার শহরের সবুজের ভিড়ে দৃষ্টি কেড়ে নিচ্ছে রুদ্রপলাশগাছ। ডালজুড়ে ফুটে থাকা উজ্জ্বল লাল ফুল যেন প্রকৃতিকে সাজিয়েছে নতুন রঙে। পথচারীদের চোখে পড়ে...
spot_img