Friday, April 3, 2026
26 C
Dhaka

স্ত্রী-মেয়েসহ সাবেক অর্থমন্ত্রী মোস্তফা কামালের আয়কর নথি জব্দ

সাবেক অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল ওরফে লোটাস কামাল, তার স্ত্রী কাশমিরি কামাল এবং মেয়ে কাশফি কামাল ও নাফিসা কামালের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (৩ নভেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক চারটি আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। দুদকের জনসংযোগ বিভাগের সহকারি পরিচালক তানজিল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রথম আবেদনে বলা হয়, সাবেক অর্থমন্ত্রী মোস্তফা কামালের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে অসাধু উপায়ে অর্জিত সম্পদ, ভোগদখল এবং ৩২টি ব্যাংক হিসাবের মাধ্যমে সন্দেহভাজন অর্থ লেনদেনের অভিযোগে তদন্ত চলছে।

কাশমিরি কামালের ক্ষেত্রে আবেদন উল্লেখ করে, মোস্তফা কামাল তার মন্ত্রীকালীন সময়ে সরকারি ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে অর্জিত ৪৪ কোটি ১১ লাখ টাকা বৈধ করার জন্য স্ত্রীর নামে সম্পদ অর্জন ও ভোগদখলে রেখেছেন। এছাড়া কাশমিরি নিজ নামে ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের মাধ্যমে ২০টি ব্যাংক হিসাবের মাধ্যমে ২৯ কোটি ৭৩ লাখ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন।

মেয়ে কাশফি কামালের বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে, মন্ত্রী থাকা অবস্থায় মোস্তফা কামাল ৩১ কোটি ৭৮ লাখ টাকা বৈধ করার জন্য কাশফির নামে সম্পদ অর্জন করেছেন। তিনি নিজ ভোগদখলে রাখার পাশাপাশি ব্যবসায়িক প্রতিষ্ঠান ও ৩৮টি ব্যাংক হিসাবের মাধ্যমে ১৭৭ কোটি ৪৮ লাখ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন।

নাফিসা কামালের আবেদনে বলা হয়, মোস্তফা কামাল ক্ষমতার অপব্যবহার করে ৬২ কোটি ৬৪ লাখ টাকা বৈধ করার জন্য নাফিসার নামে সম্পদ অর্জন করেছেন। নাফিসাও নিজ নামে ও প্রতিষ্ঠানগুলো ব্যবহার করে ১৮টি ব্যাংক হিসাবের মাধ্যমে ১৯৯ কোটি ২৩ লাখ টাকার জমা ও উত্তোলনের মাধ্যমে সন্দেহজনক লেনদেন করেছেন।

আবেদনগুলোতে আরও বলা হয়, মামলাগুলোর সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিদের আয়কর নথির স্থায়ী অংশ, বিবিধ অংশ, এ্যাসেসমেন্ট প্রতিবেদন, নোটসিটসহ সংশ্লিষ্ট যাবতীয় রেকর্ড ও তথ্যাদি সংগ্রহপূর্বক পর্যালোচনা করা অত্যাবশ্যক।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

ময়মনসিংহে বাড়ির পাশে শিশুর মরদেহ উদ্ধার, বাবা ও সৎমা গ্রেপ্তার

ময়মনসিংহের ত্রিশালে পারিবারিক কলহের জেরে একটি শিশুকে শ্বাসরোধে হত্যার...

পাবনায় হামের টিকাদান কেন্দ্রে ভিড়, দীর্ঘক্ষণ অপেক্ষার ভোগান্তি

পাবনায় হামে আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাওয়ায় টিকাদানকেন্দ্রে...

চার দিনেও ধরা পড়ল না ছিনতাইকারীরা

নারায়ণগঞ্জের ফতুল্লায় কলেজশিক্ষককে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইয়ের ঘটনা...

বন বিভাগের নজরদারিতে শোকাহত হাতি দম্পতি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির সোনাইছড়ি ইউনিয়নের বটতলা মুসলিমপাড়ায় একটি অগভীর ডোবার...

সিরাজগঞ্জে এমপি আমির হামজার মানহানি মামলার সমন

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে নাস্তিক...

বাঁশখালীতে মাকে হত্যার ঘটনায় ছেলে ও পুত্রবধূ গ্রেপ্তার

চট্টগ্রামের বাঁশখালীতে এক নারীকে গলা কেটে হত্যার অভিযোগে তাঁর...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক, দীর্ঘ সারি শেষ

সিলেট বিভাগের সব ফিলিং স্টেশন ও সিএনজি রিফুয়েলিং স্টেশনের...

কর্ণফুলী নদীতে অবৈধ ডিজেল জব্দ

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে রাখা একটি ট্যাংকার থেকে প্রায় ৩৭...

পরিচ্ছন্ন জনপ্রতিনিধি মোস্তফা কামালকে স্মরণ

নেত্রকোনার কলমাকান্দা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল মনসুরের...

নারায়ণগঞ্জে নবজাতক উদ্ধার, মা–বাবা সহায়তায়

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার বক্তারকান্দি এলাকায় এক দিন বয়সী নবজাতককে...

চান্দিনায় সাংবাদিক আটক: প্রশাসনের পদক্ষেপ

কুমিল্লার চান্দিনা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে বাগ্‌বিতণ্ডা ও...

রাজশাহীতে হামে আক্রান্ত শিশু ও বয়স্ক রোগী, হাসপাতালে ১৩২ জন চিকিৎসাধীন

রাজশাহী – রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ...

বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ১১৫ শিশু হাসপাতালে, নতুন শনাক্ত ১

বরিশাল – বরিশাল বিভাগের সরকারি হাসপাতালগুলোয় হামের উপসর্গ নিয়ে...

এনসিপি: ইসলামী আন্দোলনের সঙ্গে রাজপথের সম্পর্ক ভবিষ্যতেও অব্যাহত থাকবে

বরিশাল – জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ...
spot_img

আরও পড়ুন

ময়মনসিংহে বাড়ির পাশে শিশুর মরদেহ উদ্ধার, বাবা ও সৎমা গ্রেপ্তার

ময়মনসিংহের ত্রিশালে পারিবারিক কলহের জেরে একটি শিশুকে শ্বাসরোধে হত্যার অভিযোগে বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শিশুর ঘটনায় সহযোগিতা ও আশ্রয়ের দায়ে তাঁর প্রথম স্ত্রীকেও আটক...

পাবনায় হামের টিকাদান কেন্দ্রে ভিড়, দীর্ঘক্ষণ অপেক্ষার ভোগান্তি

পাবনায় হামে আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাওয়ায় টিকাদানকেন্দ্রে ভিড় বেড়েছে। প্রচণ্ড গরমের মধ্যে অভিভাবকরা শিশুদের নিয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন। নির্ধারিত সময়ে টিকা না...

চার দিনেও ধরা পড়ল না ছিনতাইকারীরা

নারায়ণগঞ্জের ফতুল্লায় কলেজশিক্ষককে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত রোববার সকালে পূর্ব ইসদাইর এলাকার রাবেয়া হোসেন উচ্চবিদ্যালয়সংলগ্ন সড়কে মোটরসাইকেলে আসা তিন ছিনতাইকারী...

বন বিভাগের নজরদারিতে শোকাহত হাতি দম্পতি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির সোনাইছড়ি ইউনিয়নের বটতলা মুসলিমপাড়ায় একটি অগভীর ডোবার মধ্যে হাতির শাবকের মরদেহ পড়ে আছে। মরদেহের বেশির ভাগ অংশ পানিতে ডুবে রয়েছে। শাবকের পাশে...
spot_img