Saturday, April 4, 2026
27 C
Dhaka

নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মানহানির মামলা, তদন্তে ডিবি

যুবদলের ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ঢাকায় মানহানির মামলা হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালতে এই মামলা করেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য কাজী মুকিতুজ্জামান। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলার অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দাখিলের দায়িত্ব দিয়েছেন গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশকে।

বাদীর আইনজীবী মো. মেহেদী হাসান জুয়েল জানান, এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী দীর্ঘদিন ধরে বিএনপির সিনিয়র নেতাদের নিয়ে কটূ মন্তব্য করে আসছেন। তার এসব মন্তব্যে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, তাই মানহানির মামলা দায়ের করা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ৫ আগস্ট সরকার পতনের পর নাসীরুদ্দীন পাটওয়ারী সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপি ও এর নেতাদের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করেন। এতে দলটির সুনাম নষ্ট করার চেষ্টা করা হয়।

এরই ধারাবাহিকতায় গত ১ নভেম্বর নাসীরুদ্দীন পাটওয়ারী এক বক্তব্যে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। তিনি বলেন, ‘জুলাই সনদ নিয়ে একটি বড় দল গুন্ডামি করছে, ঢাকা মহানগরের একজন নেতা আছে নয়ন, ও একা যে পরিমাণ চাঁদাবাজি ও দুর্নীতি করেছে, সেই টাকা দিয়েও বাংলাদেশে গণভোট সম্ভব।’ এ বক্তব্যের মাধ্যমে বিএনপির ভাবমূর্তি ও দলের নেতাকর্মীদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে বলে অভিযোগে বলা হয়।

আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য ডিবি পুলিশকে নির্দেশ দিয়েছেন এবং আগামী তারিখে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

পৃথিবীর বয়স কীভাবে নির্ণয় করা হয়

পৃথিবীর বয়স কত? এটি দীর্ঘদিন ধরেই মানুষ ও বিজ্ঞানীদের...

বিয়েতে সাক্ষীর সংখ্যা ও দেনমোহরের নিয়ম

বিয়ে হলো নারী-পুরুষের ভালোবাসার বৈধ মাধ্যম। এর অন্যতম অংশ...

শুদ্ধ তেলাওয়াতে বিরতি চিহ্ন কেন জরুরি

পবিত্র কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে সঠিক নিয়ম মেনে পড়া অত্যন্ত...

বজ্রপাত কেন হয়, বাঁচার উপায় কী

জাতিসংঘের তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রতি বছর গড়ে প্রায় ৩০০...

সকালের ৫ অভ্যাস বাদ দিলে বাড়তে পারে কর্মক্ষমতা

দিনের শুরুটা অনেকাংশে নির্ধারণ করে দেয় পুরো দিনের কর্মক্ষমতা।...

অকটেন বনাম পেট্রল: গাড়ির ইঞ্জিনের জন্য সঠিক নির্বাচন

অকটেনের জ্বালানিতে অভ্যস্ত গাড়ি বা মোটরসাইকেলে পেট্রল ব্যবহারে দীর্ঘমেয়াদে...

নিউরন দিয়ে তৈরি হচ্ছে জৈবিক কম্পিউটার

প্রযুক্তির জগতে এক নতুন দিগন্তের সূচনা হতে যাচ্ছে, যেখানে...

২০৩৬ সালের মধ্যে চাঁদে স্থায়ী ঘাঁটি নির্মাণে নাসার মহাপরিকল্পনা

মহাকাশ অনুসন্ধানে নতুন যুগের সূচনা করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের মহাকাশ...

ত্রিকোণমিতিতে সাইন অনুপাতের পথপ্রদর্শক

মধ্যযুগের মুসলিম বিজ্ঞানীদের মধ্যে আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে জাবির...

শিশুদের র‍্যাশ মানেই হাম নয়, থাকতে পারে অন্যান্য রোগ

মৌসুম পরিবর্তনের সময়ে শিশুদের মধ্যে নানা সংক্রামক রোগ দেখা...

কেন একসঙ্গে বেশি পানি পান করা ক্ষতিকর

অনেকেই মনে করেন বেশি পানি পান করলেই শরীর সঠিকভাবে...

মানব জীবনে আদর্শের গুরুত্ব ও প্রয়োগ

মানব জীবনের পূর্ণতা অর্জনে একটি সঠিক ও শাশ্বত জীবনাদর্শের...

কেন শুধু পৃথিবীতেই সক্রিয় টেকটোনিক প্লেট

পৃথিবীর বিশাল পর্বতমালা, ঘনঘন ভূমিকম্প কিংবা মহাদেশগুলোর ধীরে ধীরে...

ইসলামে হাসি-ঠাট্টা ও কৌতুকের সীমারেখা

ধর্মীয় জীবন মানেই গাম্ভীর্যে আচ্ছন্ন থাকা—এ ধারণা অনেকের মধ্যে...
spot_img

আরও পড়ুন

পৃথিবীর বয়স কীভাবে নির্ণয় করা হয়

পৃথিবীর বয়স কত? এটি দীর্ঘদিন ধরেই মানুষ ও বিজ্ঞানীদের মনে জাগানো একটি প্রশ্ন। প্রাচীন যুগে বিজ্ঞানী-দার্শনিকরা এই বিষয়ে বিভক্ত ছিলেন। কেউ বলতেন পৃথিবী অনন্ত...

বিয়েতে সাক্ষীর সংখ্যা ও দেনমোহরের নিয়ম

বিয়ে হলো নারী-পুরুষের ভালোবাসার বৈধ মাধ্যম। এর অন্যতম অংশ হলো দেনমোহর, যা সম্পূর্ণভাবে নারীর অধিকার। সাক্ষীর সংখ্যা বিয়ে বৈধ করতে প্রয়োজন: দুইজন প্রাপ্তবয়স্ক মুসলিম পুরুষ অথবা একজন পুরুষ...

শুদ্ধ তেলাওয়াতে বিরতি চিহ্ন কেন জরুরি

পবিত্র কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে সঠিক নিয়ম মেনে পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তেলাওয়াতের সময় কোথায় থামতে হবে এবং কোথা থেকে আবার শুরু করতে হবে, তা নির্ধারণে...

বজ্রপাত কেন হয়, বাঁচার উপায় কী

জাতিসংঘের তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রতি বছর গড়ে প্রায় ৩০০ জন মানুষ বজ্রপাতে মারা যায়। তুলনামূলকভাবে যুক্তরাষ্ট্রে এই সংখ্যা মাত্র ২০। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা...
spot_img