Saturday, May 2, 2026
29 C
Dhaka

সিলেটে প্রতিবন্ধী তরুণীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার তিন চালক

সিলেটে বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে তিন চালক গ্রেপ্তার
সিলেটের কানাইঘাট উপজেলায় বুদ্ধিপ্রতিবন্ধী এক তরুণীকে (১৯) অপহরণ ও দলবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজন গাড়িচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। পরদিন শুক্রবার আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কানাইঘাট উপজেলার শুভঙ্কর দাস (২৭), বাবুল আহমদ (২৮) ও ফাহাদ মিয়া (২৫)। এঁদের মধ্যে একজন মাইক্রোবাস এবং বাকি দুজন পিকআপচালক।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে মেয়েটি মায়ের সঙ্গে ঘুমিয়ে ছিলেন। রাতে হঠাৎ মা জেগে উঠে দেখেন, মেয়েটি ঘরে নেই এবং দরজা খোলা। পরিবারের সদস্যরা রাতেই খোঁজাখুঁজি শুরু করেন। পরদিন সকালে উপজেলার বালুচর এলাকা থেকে মেয়েটিকে গুরুতর অবস্থায় উদ্ধার করা হয়।

পরিবারের সদস্যরা জানান, মেয়েটি বুদ্ধিপ্রতিবন্ধী এবং মাঝে মাঝে কাউকে না জানিয়ে ঘর থেকে বেরিয়ে যেতেন। বুধবার সকালে মেয়েটিকে যখন পাওয়া যায়, তখন তিনি মানসিক ও শারীরিকভাবে অত্যন্ত ভেঙে পড়া অবস্থায় ছিলেন। ঘটনার পরদিন তাঁকে থানায় নিয়ে গেলে পুলিশ তাঁকে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠায়।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিযুক্ত তিনজন মঙ্গলবার রাতে তরুণীকে অপহরণ করে গাড়িতে তুলে নিয়ে যান এবং পরে তাঁকে যৌন নির্যাতন করেন।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল জানান, তরুণীর মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। মামলায় তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

spot_img

আরও পড়ুন

মাছ ধরতে গিয়ে নিখোঁজ, দুই দিন পর মিলল লাশ

ফরিদপুরের ভাঙ্গায় নিখোঁজের দুই দিন পর আড়িয়ালখাঁ নদ থেকে...

বাইপাস ও ড্রেন নির্মাণের দাবি জোরালো

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ঐতিহ্যবাহী রবিরবাজারে জলাবদ্ধতা ও অব্যবস্থাপনার কারণে...

বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ড, তদন্তে নেমেছে কর্তৃপক্ষ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে ট্রান্সফরমারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দ্রুত...

বিয়ের আনন্দ মুহূর্তে রূপ নেয় সংঘর্ষে

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিয়ের অনুষ্ঠানে খাবার পরিবেশনে দেরি হওয়াকে কেন্দ্র...

সদরপুরে রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ

ফরিদপুরের সদরপুরে স্বর্ণালঙ্কার নিয়ে বাড়ি থেকে বের হওয়ার তিন...

জেলেদের জালে উদ্ধার মরদেহ

চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরে ডুবে মোহাম্মদ তায়েফ (১৫) নামের এক...

মাদকবিরোধী অভিযানে কুমিল্লায় গ্রেপ্তার

কুমিল্লার বুড়িচং উপজেলায় অভিযান চালিয়ে ৩২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ...

মরদেহ ময়নাতদন্তে, তদন্তে পুলিশ

নাটোরের লালপুরে সৎ মায়ের ওপর অভিমান করে গলায় ফাঁস...

তালাবদ্ধ বাসায় অভিযান, ৩০ কেজি গাঁজা জব্দ

পিরোজপুরের মঠবাড়িয়ায় অভিযান চালিয়ে একটি তালাবদ্ধ বাসা থেকে প্রায়...

আইনি জটিলতা কাটিয়ে শেষ হলো নাবিকদের দীর্ঘ অপেক্ষা

কনটেইনারবাহী জাহাজ ডুবির ঘটনায় থাইল্যান্ড থেকে ৮২ দিন পর...

মির্জাপুরে খাল খননে ক্ষতিগ্রস্ত কৃষিজমি

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় খাল খননের নামে আবাদি জমি থেকে...

ভ্যান চুরির সন্দেহে আটক, মারধরে মৃত্যু

শরীয়তপুর সদর উপজেলায় চুরির সন্দেহে গণপিটুনির শিকার এক অজ্ঞাতপরিচয়...

কক্সবাজারে ইয়াবাসহ এপিবিএন সদস্য আটক

কক্সবাজারের রামু উপজেলায় ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আর্মড...

এমপির হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ

কুমিল্লার লাকসাম উপজেলায় সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীর বাল্যবিবাহের আয়োজন...
spot_img

আরও পড়ুন

মাছ ধরতে গিয়ে নিখোঁজ, দুই দিন পর মিলল লাশ

ফরিদপুরের ভাঙ্গায় নিখোঁজের দুই দিন পর আড়িয়ালখাঁ নদ থেকে নির্মল মালো ওরফে টেপা (৬০) নামের এক বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (...

বাইপাস ও ড্রেন নির্মাণের দাবি জোরালো

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ঐতিহ্যবাহী রবিরবাজারে জলাবদ্ধতা ও অব্যবস্থাপনার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন ব্যবসায়ী ও সাধারণ মানুষ। দীর্ঘদিন ধরে স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য...

বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ড, তদন্তে নেমেছে কর্তৃপক্ষ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে ট্রান্সফরমারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে। শুক্রবার ( ৫ ডিসেম্বর)...

বিয়ের আনন্দ মুহূর্তে রূপ নেয় সংঘর্ষে

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিয়ের অনুষ্ঠানে খাবার পরিবেশনে দেরি হওয়াকে কেন্দ্র করে বরপক্ষ ও কনেপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ অন্তত ১৫ জন...
spot_img