Wednesday, April 1, 2026
32 C
Dhaka

মতলবে মেলা ঘিরে উত্তেজনা, তদন্তে নেমেছে পুলিশ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় একটি মাজারকে ঘিরে আয়োজিত মেলায় গাঁজা সেবন ও জুয়া খেলায় বাধা দেওয়ায় মাজারের খাদেম মতিউর রহমান ওরফে লাল মিয়া (৬০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বেলতলী এলাকায় এ ঘটনা ঘটে। আহত মতিউর রহমানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বেলতলী এলাকায় সাধক হজরত শাহ সোলায়মান (র.) ওরফে লেংটা বাবার মাজারকে ঘিরে সাত দিনব্যাপী একটি মেলা শুরু হয়। মঙ্গলবার সকাল থেকেই প্রশাসনের অনুমতি ছাড়াই ওই মেলার আয়োজন করা হয়। মেলার অন্যতম আয়োজকও ছিলেন মতিউর রহমান।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সন্ধ্যার দিকে মেলা এলাকায় গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক সেবনের আসর বসে এবং কয়েকটি স্থানে জুয়ার আয়োজনও করা হয়। এসব কর্মকাণ্ডে বাধা দেন মাজারের খাদেম মতিউর রহমান। এতে ক্ষুব্ধ হয়ে কয়েকজন মাদকসেবী ও জুয়াড়ি ধারালো অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালায়।

একপর্যায়ে ধারালো দা দিয়ে কোপ দেওয়া হলে মতিউর রহমানের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

আহত মতিউর রহমান জানান, মেলা এলাকায় মাদক কেনাবেচা, সেবন এবং জুয়ার আসর বন্ধে তিনি চেষ্টা করছিলেন। এ কারণে কয়েকজন মাদকাসক্ত ও জুয়াড়ি তাঁর ওপর হামলা চালায়। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন এবং তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান বলেন, ঘটনার পরপরই মেলা এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে মেলায় অসামাজিক কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

নদীতে টাকার বস্তা নিয়ে ভাইরাল ছবি, বাস্তবতা কী

নদীতে টাকার বস্তা ভাসছে—এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে...

রূপগঞ্জে স্বাস্থ্যসেবায় নতুন উদ্যোগের ঘোষণা

নারায়ণগঞ্জে হামের টিকা পর্যাপ্ত পরিমাণে মজুদ রয়েছে বলে জানিয়েছেন...

বজ্রপাতে নবীগঞ্জে প্রাণ গেল এক কৃষকের

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে এবং আরও...

এক দিনেই ধরা পড়ল পালানো হত্যাচেষ্টা মামলার আসামি

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানাহেফাজত থেকে পালিয়ে যাওয়া হত্যাচেষ্টা মামলার আসামি...

পিরোজপুরে সাইবার টিমের অভিযানে উদ্ধার ২০ মোবাইল

পিরোজপুরে হারিয়ে যাওয়া ২০টি মোবাইল ফোন এবং প্রতারণার মাধ্যমে...

নিখোঁজ জেলেদের ফেরাতে সরকারের সহায়তা চান স্বজনরা

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া ১৬ জেলের মধ্যে...

পাংশায় নারীকে অপহরণ করে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

রাজবাড়ীর পাংশা উপজেলায় এক নারীকে জোর করে মাইক্রোবাসে তুলে...

৮ বছর ধরে অকেজো পাউবোর সেচ প্রকল্প

নড়াইলে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) স্থাপিত কোটি টাকা মূল্যের...

শৈলকুপায় সবুজায়নে নতুন উদ্যোগ

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে ঝিনাইদহে ২৬...

নবীনগরে দুই যুবকের রহস্যজনক মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় পৃথক স্থান থেকে দুই যুবকের মরদেহ...

জ্বালানি তেল মজুদে জরিমানা ও কারাদণ্ড দুই মালিকের

ভোলার বিসিক শিল্পনগরীর দুটি কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে...

দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুইজনের

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার কানড়া এলাকায় সড়ক দুর্ঘটনায়...

বিতর্কিত আইনে তীব্র সমালোচনা, আদালতে চ্যালেঞ্জ

সন্ত্রাসবাদ–সংক্রান্ত অভিযোগে দোষী সাব্যস্ত ফিলিস্তিনিদের মৃত্যুদণ্ড কার্যকরের সুযোগ রেখে...

নাহাল ব্রিগেডের তিন সেনার পরিচয় প্রকাশ করল আইডিএফ

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে ইসরায়েলের চার সেনা নিহত...
spot_img

আরও পড়ুন

নদীতে টাকার বস্তা নিয়ে ভাইরাল ছবি, বাস্তবতা কী

নদীতে টাকার বস্তা ভাসছে—এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও কৌতূহল তৈরি হয়েছে। ছবিটি সত্য নাকি কৃত্রিম—এ...

রূপগঞ্জে স্বাস্থ্যসেবায় নতুন উদ্যোগের ঘোষণা

নারায়ণগঞ্জে হামের টিকা পর্যাপ্ত পরিমাণে মজুদ রয়েছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। তিনি বলেন, জেলায় বর্তমানে ৭৫ হাজার...

বজ্রপাতে নবীগঞ্জে প্রাণ গেল এক কৃষকের

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে এবং আরও তিনজন আহত হয়েছেন। বুধবার (১ এপ্রিল) সকালে উপজেলার পূর্ব বড় ভাকৈর ইউনিয়নের ছোট ভাকৈর গ্রামের...

এক দিনেই ধরা পড়ল পালানো হত্যাচেষ্টা মামলার আসামি

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানাহেফাজত থেকে পালিয়ে যাওয়া হত্যাচেষ্টা মামলার আসামি ইসমাঈলকে (৩০) এক দিন পর আবার গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১ এপ্রিল) দিবাগত রাত প্রায়...
spot_img