Wednesday, April 1, 2026
32 C
Dhaka

নিখোঁজ জেলেদের ফেরাতে সরকারের সহায়তা চান স্বজনরা

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া ১৬ জেলের মধ্যে লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার ১০ জন রয়েছেন। পরিবারের সদস্যদের ধারণা, তাঁদের মিয়ানমারের কোস্টগার্ড বা সশস্ত্র গোষ্ঠী ধরে নিয়ে গেছে। ঘটনার প্রায় ১০ দিন পেরিয়ে গেলেও তাঁদের উদ্ধারে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন স্বজনেরা।

নিখোঁজ জেলেদের মধ্যে লক্ষ্মীপুরের বাসিন্দারা হলেন মো. জুয়েল, ফরহাদ হোসেন, মো. নীরব, মো. রাকিব হোসেন, সাদ্দাম হোসেন, মো. মেজবাহ উদ্দিন, মো. তাহমীদ, মো. তামজিদ, মো. লিটন ও মো. অজি উল্যাহ। এ ছাড়া বাকি ছয়জনের মধ্যে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মো. শাহজাহান, মো. সোহাগ ও জাবের হোসেন, চট্টগ্রামের পাহাড়তলীর মো. কামাল হোসেন, কক্সবাজারের মহেশখালীর তারেক রহমান এবং ভোলার দৌলতখানের মো. সাইমুন রয়েছেন।

পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, গত ২৩ মার্চ সকালে একটি ট্রলারে করে ১৬ জন মাঝিমাল্লা ও জেলে মাছ ধরার উদ্দেশ্যে বঙ্গোপসাগরে যান। পরে ২৮ মার্চ কয়েকজন জেলে তাঁদের স্বজনদের মুঠোফোনে জানান, তাঁদের ধরে মিয়ানমারে নিয়ে যাওয়া হয়েছে। এরপর থেকে তাঁদের সঙ্গে আর কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। ব্যবহৃত মুঠোফোনগুলোও বন্ধ পাওয়া যাচ্ছে।

নিখোঁজ জেলেদের ট্রলারের মালিক কক্সবাজারের মহেশখালী উপজেলার কাললিয়াকাটা গ্রামের বাসিন্দা মিজানুর রহমান। তিনি জানান, ২৩ মার্চ সকালে তাঁর ট্রলারটি মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের উপকূল এলাকায় মাছ ধরার সময় ১৬ জন মাঝিমাল্লা ও জেলেসহ ধরে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় তিনি মহেশখালী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

স্বজনেরা জানান, শেষবার ফোনে কথা বলার সময় জেলেরা জানিয়েছিলেন, তাঁদের মিয়ানমারে নেওয়া হয়েছে এবং সেখানে খাদ্যসংকট ও অমানবিক পরিস্থিতির মধ্যে থাকতে হচ্ছে। এরপর থেকে তাঁদের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

লক্ষ্মীপুরের রামগতির চর পোড়াগাছা জেলেপল্লিতে নিখোঁজ জেলেদের পরিবারগুলো চরম উৎকণ্ঠার মধ্যে সময় পার করছে। প্রতিটি জেলে পরিবারের ওপর নির্ভরশীল পাঁচ থেকে সাতজন সদস্য রয়েছেন। কয়েক দিন ধরে অনেক ঘরেই রান্না হয়নি বলে জানিয়েছেন স্থানীয়রা। ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা ও উদ্বেগে দিন কাটাচ্ছেন এসব পরিবার।

নিখোঁজ জেলে মো. অজি উল্যাহর ছোট ভাই জাকির হোসেন বলেন, অভাব-অনটনের সংসারে বড় ভাই–ই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাঁর আয়ে পুরো পরিবার চলত। ভাই নিখোঁজ হওয়ার পর সংসারের সবকিছু যেন থমকে গেছে।

এ বিষয়ে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুস সুলতান বলেন, জেলেদের নিখোঁজ হওয়ার ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, তাঁরা মিয়ানমারের কোস্টগার্ডের কাছে আটক রয়েছেন।

তিনি আরও জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। নিখোঁজ জেলেদের উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং তাঁদের দ্রুত নিরাপদে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

নদীতে টাকার বস্তা নিয়ে ভাইরাল ছবি, বাস্তবতা কী

নদীতে টাকার বস্তা ভাসছে—এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে...

রূপগঞ্জে স্বাস্থ্যসেবায় নতুন উদ্যোগের ঘোষণা

নারায়ণগঞ্জে হামের টিকা পর্যাপ্ত পরিমাণে মজুদ রয়েছে বলে জানিয়েছেন...

বজ্রপাতে নবীগঞ্জে প্রাণ গেল এক কৃষকের

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে এবং আরও...

এক দিনেই ধরা পড়ল পালানো হত্যাচেষ্টা মামলার আসামি

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানাহেফাজত থেকে পালিয়ে যাওয়া হত্যাচেষ্টা মামলার আসামি...

পিরোজপুরে সাইবার টিমের অভিযানে উদ্ধার ২০ মোবাইল

পিরোজপুরে হারিয়ে যাওয়া ২০টি মোবাইল ফোন এবং প্রতারণার মাধ্যমে...

মতলবে মেলা ঘিরে উত্তেজনা, তদন্তে নেমেছে পুলিশ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় একটি মাজারকে ঘিরে আয়োজিত মেলায়...

পাংশায় নারীকে অপহরণ করে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

রাজবাড়ীর পাংশা উপজেলায় এক নারীকে জোর করে মাইক্রোবাসে তুলে...

৮ বছর ধরে অকেজো পাউবোর সেচ প্রকল্প

নড়াইলে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) স্থাপিত কোটি টাকা মূল্যের...

শৈলকুপায় সবুজায়নে নতুন উদ্যোগ

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে ঝিনাইদহে ২৬...

নবীনগরে দুই যুবকের রহস্যজনক মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় পৃথক স্থান থেকে দুই যুবকের মরদেহ...

জ্বালানি তেল মজুদে জরিমানা ও কারাদণ্ড দুই মালিকের

ভোলার বিসিক শিল্পনগরীর দুটি কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে...

দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুইজনের

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার কানড়া এলাকায় সড়ক দুর্ঘটনায়...

বিতর্কিত আইনে তীব্র সমালোচনা, আদালতে চ্যালেঞ্জ

সন্ত্রাসবাদ–সংক্রান্ত অভিযোগে দোষী সাব্যস্ত ফিলিস্তিনিদের মৃত্যুদণ্ড কার্যকরের সুযোগ রেখে...

নাহাল ব্রিগেডের তিন সেনার পরিচয় প্রকাশ করল আইডিএফ

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে ইসরায়েলের চার সেনা নিহত...
spot_img

আরও পড়ুন

নদীতে টাকার বস্তা নিয়ে ভাইরাল ছবি, বাস্তবতা কী

নদীতে টাকার বস্তা ভাসছে—এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও কৌতূহল তৈরি হয়েছে। ছবিটি সত্য নাকি কৃত্রিম—এ...

রূপগঞ্জে স্বাস্থ্যসেবায় নতুন উদ্যোগের ঘোষণা

নারায়ণগঞ্জে হামের টিকা পর্যাপ্ত পরিমাণে মজুদ রয়েছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। তিনি বলেন, জেলায় বর্তমানে ৭৫ হাজার...

বজ্রপাতে নবীগঞ্জে প্রাণ গেল এক কৃষকের

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে এবং আরও তিনজন আহত হয়েছেন। বুধবার (১ এপ্রিল) সকালে উপজেলার পূর্ব বড় ভাকৈর ইউনিয়নের ছোট ভাকৈর গ্রামের...

এক দিনেই ধরা পড়ল পালানো হত্যাচেষ্টা মামলার আসামি

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানাহেফাজত থেকে পালিয়ে যাওয়া হত্যাচেষ্টা মামলার আসামি ইসমাঈলকে (৩০) এক দিন পর আবার গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১ এপ্রিল) দিবাগত রাত প্রায়...
spot_img