Thursday, March 26, 2026
26 C
Dhaka

কক্সবাজারে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া এক পর্যটকের মরদেহ তিন ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। নিহত পর্যটকের নাম মেহেদী হাসান আবির (১৮)। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে সৈকতের সিগাল পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।

লাইফগার্ড কর্মীরা জানান, উদ্ধার করার পর মুমূর্ষু অবস্থায় আবিরকে কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আবির চট্টগ্রামের আজিজনগর এলাকার বাসিন্দা। তিনি চট্টগ্রাম নগরের রিয়াজউদ্দিন বাজারে একটি সিসিটিভি ক্যামেরা বিক্রির দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন।

ট্যুরিস্ট পুলিশ ও লাইফগার্ড সূত্রে জানা গেছে, আবির তাঁর তিন বন্ধু মো. আরিফুল ইসলাম, মো. তানজিন ও মারুফুল হাসান রিপনের সঙ্গে বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম থেকে কক্সবাজারে ঘুরতে আসেন। শহরের কলাতলী এলাকার একটি হোটেলে ওঠার পর দুপুরের দিকে তাঁরা সৈকতে গোসল করতে যান।

বেলা দুইটার দিকে সুগন্ধা সৈকতের কিছুটা উত্তরে সিগাল পয়েন্ট এলাকায় টিউবে ভেসে গোসল করছিলেন তাঁরা। এ সময় হঠাৎ বড় একটি ঢেউয়ের ধাক্কায় মেহেদী হাসান পানিতে ছিটকে পড়ে নিখোঁজ হন। সঙ্গে সঙ্গে লাইফগার্ড সদস্যরা উদ্ধার তৎপরতা শুরু করেন।

দীর্ঘ তিন ঘণ্টা অনুসন্ধানের পর বিকেল পাঁচটার দিকে সৈকতের পানির তলদেশ থেকে মেহেদী হাসানকে উদ্ধার করা হয়। পরে দ্রুত তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সৈকতে উদ্ধার তৎপরতায় নিয়োজিত বেসরকারি সি–সেফ লাইফগার্ড প্রতিষ্ঠানের সুপারভাইজার সিফাত সাইফুল্লাহ বলেন, সুগন্ধা ও সিগাল সৈকতের প্রায় দেড় কিলোমিটার এলাকায় আজ প্রায় ৮০ থেকে ৯০ হাজার পর্যটকের সমাগম হয়েছে। চার তরুণ টিউবে ভেসে গোসল করছিলেন। এ সময় বড় ঢেউয়ের ধাক্কায় মেহেদী পানিতে পড়ে নিখোঁজ হন।

তিনি আরও বলেন, উদ্ধার করার সময় মেহেদী অচেতন অবস্থায় ছিলেন। লোনাপানি খাওয়ায় তাঁর পেট ফুলে গিয়েছিল। সম্ভবত তাঁর সাঁতার জানা ছিল না। সাঁতার না জানা ব্যক্তিদের টিউবে ভেসে গভীর সমুদ্রে না যাওয়ার জন্য বারবার সতর্ক করা হলেও অনেকেই তা মানছেন না।

সি–সেফ লাইফগার্ডের ব্যবস্থাপক ইমতিয়াজ আহমদ বলেন, ঈদের দ্বিতীয় দিন ২২ মার্চ থেকে প্রতিদিন গড়ে প্রায় এক লাখ পর্যটক কক্সবাজার সৈকতে আসছেন। এর মধ্যে প্রায় ৮০ শতাংশ পর্যটক সমুদ্রে নেমে গোসল করেন। জোয়ার–ভাটার সময়সূচি না জেনে এবং প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে অনেকেই সমুদ্রে নামায় দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।

তিনি জানান, শহরের কলাতলী থেকে সুগন্ধা ও সিগাল হয়ে উত্তর দিকে লাবণী পয়েন্ট পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার এলাকায় পর্যটকদের নিরাপত্তায় সি–সেফ লাইফগার্ডের ২৭ জন কর্মী দায়িত্ব পালন করছেন। তবে কলাতলী থেকে দক্ষিণ দিকে টেকনাফ পর্যন্ত প্রায় ১১৫ কিলোমিটার দীর্ঘ সৈকতে নিয়মিত উদ্ধার তৎপরতা চালানোর মতো পর্যাপ্ত ব্যবস্থা নেই।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

পঞ্চগড়ে বন্ধুসভার উদ্যোগে মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড

মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে...

বিজয়ের পর মোমিনের দায়িত্ব ও করণীয়

ইসলামী শিক্ষায় মোমিনের জন্য বিজয় ও পরাজয় উভয়ই এক...

বিদ্যুৎ ও গ্যাস বিল কমাতে কার্যকর ৭ উপায়

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের পাশাপাশি বিদ্যুৎ ও গ্যাসের বিল অনেক...

লিভার ভালো রাখতে প্রতিদিনের খাবার

বিশ্বজুড়ে ফ্যাটি লিভার রোগে আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে। বিশেষজ্ঞরা...

জ্বালানি তেল নিয়ে দেশে পৌঁছেছে নতুন জাহাজ

দেশের জ্বালানি চাহিদা মেটাতে ৩০ হাজার টন তেল নিয়ে...

১৮ মাস পর প্রকাশ্যে কর্মসূচি ছাত্রলীগের

বরগুনা শহরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নিষিদ্ধ...

রাঙামাটিতে সড়ক দুর্ঘটনা, শিশুসহ বহু যাত্রী আহত

রাঙামাটির কাউখালী উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে...

আল্লাহর বান্দা হওয়াই সর্বোচ্চ মর্যাদা

মানুষ হিসেবে সবাই মহান আল্লাহর বান্দা, তবে এই দাসত্বকে...

জ্বালানি সরবরাহে স্বস্তি, নতুন চালান চট্টগ্রামে

দেশে জ্বালানি সরবরাহ পরিস্থিতি নিয়ে চাপের মধ্যেই ১০ হাজার...

এক্সে নতুন নীতিমালা নিয়ে বিতর্ক

খুদে ব্লগভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রস্তাবিত নতুন রাজস্ব ভাগাভাগি...

স্বাধীনতা দিবসে বিজিবির আধুনিক সক্ষমতার প্রদর্শন

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ...

নদীতে ডুবে বাস, এক পরিবারের দুই সদস্যের মৃত্যু

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে পদ্মা নদীতে বাস দুর্ঘটনায় অন্তঃসত্ত্বা স্ত্রী...

হেলমেট পরা দুর্বৃত্তদের হামলায় প্রাণ গেল শিক্ষার্থীর

বাগেরহাটের চিতলমারী উপজেলায় বাড়িতে ঢুকে পুলিশ পরিচয় দিয়ে ধাওয়া...

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা জানাল বিভিন্ন দেশ

বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চীন, যুক্তরাষ্ট্রসহ...
spot_img

আরও পড়ুন

পঞ্চগড়ে বন্ধুসভার উদ্যোগে মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড

মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে পঞ্চগড়ে অনুষ্ঠিত হয়েছে ‘বন্ধুসভা মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড–২০২৬’। বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে শহরের পঞ্চগড়...

বিজয়ের পর মোমিনের দায়িত্ব ও করণীয়

ইসলামী শিক্ষায় মোমিনের জন্য বিজয় ও পরাজয় উভয়ই এক ধরনের পরীক্ষা হিসেবে বিবেচিত। বিজয়ের সময় কৃতজ্ঞতা প্রকাশ এবং পরাজয়ের সময় ধৈর্য ধারণ—এই দুই গুণই...

বিদ্যুৎ ও গ্যাস বিল কমাতে কার্যকর ৭ উপায়

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের পাশাপাশি বিদ্যুৎ ও গ্যাসের বিল অনেক পরিবারের জন্য বাড়তি চাপ তৈরি করছে। বিশেষ করে শহুরে জীবনে ব্যবহার বেশি হওয়ায় মাস শেষে...

লিভার ভালো রাখতে প্রতিদিনের খাবার

বিশ্বজুড়ে ফ্যাটি লিভার রোগে আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, শুধু ওষুধ নয়, বরং খাদ্যাভ্যাসে পরিবর্তন আনার মাধ্যমেও এই রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। দৈনন্দিন...
spot_img