Thursday, March 26, 2026
26 C
Dhaka

১৮ মাস পর প্রকাশ্যে কর্মসূচি ছাত্রলীগের

বরগুনা শহরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা–কর্মীরা প্রকাশ্যে মিছিল করেছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের করা হয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

চব্বিশের গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের প্রায় ১৮ মাস পর বরগুনা শহরে ছাত্রলীগের এ ধরনের প্রকাশ্য কর্মসূচি দেখা গেল। এর আগে গত ২২ মার্চ বেতাগী উপজেলায় ছাত্রলীগের উদ্যোগে একটি ‘ঈদ পুনর্মিলনী’ অনুষ্ঠান আয়োজন করা হয়, যেখানে সংগঠনটির কয়েক শ নেতা–কর্মী অংশ নেন।

আজকের মিছিলে নেতৃত্ব দেন বরগুনা জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ফাহাদ হাসান (তানিম) এবং বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম (ফাহাদ)। সকাল পৌনে ৯টার দিকে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সকাল ৯টার দিকে রাসেল স্কয়ার এলাকায় গিয়ে তা শেষ হয়। মিছিলে জেলা ও উপজেলা পর্যায়ের অর্ধশতাধিক নেতা–কর্মী অংশ নেন বলে জানা গেছে।

মিছিল শেষে এক ভিডিও বার্তায় ফাহাদ হাসান বলেন, ‘দেশের সংকটময় মুহূর্তে শেখ হাসিনার বিকল্প নেই। তাই দেশের ও মানুষের স্বার্থে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে জেলা ছাত্রলীগ বদ্ধপরিকর।’

এর আগে ২২ মার্চ বেতাগী উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজন করা হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রলীগের বরগুনা জেলা শাখার সভাপতি রেজাউল কবির। ওই অনুষ্ঠানের একটি ভিডিওও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সে সময় বেতাগী থানা–পুলিশ বলেছিল, ভিডিওটি অনেক আগের।

এদিকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের প্রকাশ্য মিছিল নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন জেলা বিএনপির সদস্যসচিব হুমায়ূন হাসান শাহীন। তিনি বলেন, ‘ছাত্রলীগ এভাবে প্রকাশ্যে কার্যক্রম চালানোর পেছনে প্রশাসন তাদের সহযোগিতা করেছে বলে আমরা মনে করি। বরগুনা–১ আসনে যে এমপি রয়েছেন, তাঁরও প্রচ্ছন্নতায় আওয়ামী লীগ পুনর্গঠিত হচ্ছে—এমনটাই রিপোর্ট আসছে আমাদের কাছে। বিএনপি একটি সর্ববৃহৎ দল, সে জন্যই আমরা আইন নিজের হাতে তুলে নিতে পারি না। নিষিদ্ধ ছাত্রলীগের ব্যবস্থা নেবে পুলিশ প্রশাসন।’

তবে এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুল আলিম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে যে ভিডিওটি ছড়িয়ে পড়েছে, সেটি দুই–তিন দিন আগে ধারণ করা। স্বাধীনতা দিবস উপলক্ষে এটি আজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। তিনি জানান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সংশ্লিষ্ট নেতা–কর্মীদের আইনের আওতায় আনতে পুলিশের চেষ্টা চলছে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

বিদ্যুৎ ও গ্যাস বিল কমাতে কার্যকর ৭ উপায়

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের পাশাপাশি বিদ্যুৎ ও গ্যাসের বিল অনেক...

লিভার ভালো রাখতে প্রতিদিনের খাবার

বিশ্বজুড়ে ফ্যাটি লিভার রোগে আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে। বিশেষজ্ঞরা...

কক্সবাজারে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া এক পর্যটকের মরদেহ...

জ্বালানি তেল নিয়ে দেশে পৌঁছেছে নতুন জাহাজ

দেশের জ্বালানি চাহিদা মেটাতে ৩০ হাজার টন তেল নিয়ে...

রাঙামাটিতে সড়ক দুর্ঘটনা, শিশুসহ বহু যাত্রী আহত

রাঙামাটির কাউখালী উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে...

আল্লাহর বান্দা হওয়াই সর্বোচ্চ মর্যাদা

মানুষ হিসেবে সবাই মহান আল্লাহর বান্দা, তবে এই দাসত্বকে...

জ্বালানি সরবরাহে স্বস্তি, নতুন চালান চট্টগ্রামে

দেশে জ্বালানি সরবরাহ পরিস্থিতি নিয়ে চাপের মধ্যেই ১০ হাজার...

এক্সে নতুন নীতিমালা নিয়ে বিতর্ক

খুদে ব্লগভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রস্তাবিত নতুন রাজস্ব ভাগাভাগি...

স্বাধীনতা দিবসে বিজিবির আধুনিক সক্ষমতার প্রদর্শন

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ...

নদীতে ডুবে বাস, এক পরিবারের দুই সদস্যের মৃত্যু

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে পদ্মা নদীতে বাস দুর্ঘটনায় অন্তঃসত্ত্বা স্ত্রী...

হেলমেট পরা দুর্বৃত্তদের হামলায় প্রাণ গেল শিক্ষার্থীর

বাগেরহাটের চিতলমারী উপজেলায় বাড়িতে ঢুকে পুলিশ পরিচয় দিয়ে ধাওয়া...

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা জানাল বিভিন্ন দেশ

বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চীন, যুক্তরাষ্ট্রসহ...

করজে হাসানা কী এবং কেন গুরুত্বপূর্ণ

বর্তমান বিশ্ব অর্থনীতিতে দারিদ্র্য ও বৈষম্য একটি স্থায়ী সমস্যা...

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে...
spot_img

আরও পড়ুন

বিদ্যুৎ ও গ্যাস বিল কমাতে কার্যকর ৭ উপায়

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের পাশাপাশি বিদ্যুৎ ও গ্যাসের বিল অনেক পরিবারের জন্য বাড়তি চাপ তৈরি করছে। বিশেষ করে শহুরে জীবনে ব্যবহার বেশি হওয়ায় মাস শেষে...

লিভার ভালো রাখতে প্রতিদিনের খাবার

বিশ্বজুড়ে ফ্যাটি লিভার রোগে আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, শুধু ওষুধ নয়, বরং খাদ্যাভ্যাসে পরিবর্তন আনার মাধ্যমেও এই রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। দৈনন্দিন...

কক্সবাজারে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া এক পর্যটকের মরদেহ তিন ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। নিহত পর্যটকের নাম মেহেদী হাসান আবির (১৮)। বৃহস্পতিবার (২৬...

জ্বালানি তেল নিয়ে দেশে পৌঁছেছে নতুন জাহাজ

দেশের জ্বালানি চাহিদা মেটাতে ৩০ হাজার টন তেল নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। বৈশ্বিক বাজারে অস্থিরতার মধ্যেও এই চালান কিছুটা স্বস্তি এনে দেবে...
spot_img