Thursday, March 26, 2026
26 C
Dhaka

হেলমেট পরা দুর্বৃত্তদের হামলায় প্রাণ গেল শিক্ষার্থীর

বাগেরহাটের চিতলমারী উপজেলায় বাড়িতে ঢুকে পুলিশ পরিচয় দিয়ে ধাওয়া করার পর এক কলেজছাত্রকে গুলি করে হত্যা করার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে উপজেলার শিবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আমির হামজা (২৩) শিবপুর গ্রামের রুহুল আমিন মুন্সির ছেলে। তিনি খুলনা সরকারি সুন্দরবন কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। পড়াশোনার পাশাপাশি খুলনার পপুলার ডায়াগনস্টিক সেন্টারে চাকরিও করতেন তিনি।

পুলিশ জানায়, ঘটনার পর স্থানীয়দের সহায়তায় ওই বাড়ি থেকে আমির হামজার মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহতের স্বজন ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার বিকেল চারটার দিকে বাড়ির উঠানে দাঁড়িয়ে বাবা ও চাচার সঙ্গে কথা বলছিলেন আমির হামজা। এ সময় তিনটি মোটরসাইকেলে করে কয়েকজন যুবক সেখানে আসে। তাদের সবার মাথায় হেলমেট ছিল। তারা নিজেদের পুলিশ পরিচয় দিয়ে হামজাকে ধাওয়া করে।

হঠাৎ পরিস্থিতিতে হামজা দৌড়ে পালানোর চেষ্টা করেন। ধাওয়া খেয়ে তিনি পাশের একটি খালের পাড়ের দিকে চলে যান। সেখানে পৌঁছানোর পর হামলাকারীরা তাঁর মাথায় গুলি করে দ্রুত পালিয়ে যায় বলে জানান স্থানীয়রা।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শামীম হোসেন বলেন, জেলা পুলিশ, সিআইডি, পিবিআই ও গোয়েন্দা পুলিশের সদস্যরা সন্ত্রাসীদের শনাক্তে কাজ শুরু করেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে একই এলাকায় সহিংসতার আরও দুটি ঘটনা ঘটে। গত ১৪ মার্চ রাতে পার্শ্ববর্তী মোল্লাহাট উপজেলা সদর বাজার থেকে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন সোহাগ শেখ (৪২) নামের এক ব্যবসায়ী। ওই ঘটনার সাত দিন আগে ৭ মার্চ রাতে একই উপজেলার কাহালপুর পশ্চিমপাড়া এলাকায় মহাসড়কের পাশ থেকে গুলিবিদ্ধ অবস্থায় ব্যবসায়ী সোহাগের কর্মচারী নূর ইসলামকে (২৭) উদ্ধার করেন স্থানীয়রা।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

কক্সবাজারে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া এক পর্যটকের মরদেহ...

জ্বালানি তেল নিয়ে দেশে পৌঁছেছে নতুন জাহাজ

দেশের জ্বালানি চাহিদা মেটাতে ৩০ হাজার টন তেল নিয়ে...

১৮ মাস পর প্রকাশ্যে কর্মসূচি ছাত্রলীগের

বরগুনা শহরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নিষিদ্ধ...

রাঙামাটিতে সড়ক দুর্ঘটনা, শিশুসহ বহু যাত্রী আহত

রাঙামাটির কাউখালী উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে...

আল্লাহর বান্দা হওয়াই সর্বোচ্চ মর্যাদা

মানুষ হিসেবে সবাই মহান আল্লাহর বান্দা, তবে এই দাসত্বকে...

জ্বালানি সরবরাহে স্বস্তি, নতুন চালান চট্টগ্রামে

দেশে জ্বালানি সরবরাহ পরিস্থিতি নিয়ে চাপের মধ্যেই ১০ হাজার...

এক্সে নতুন নীতিমালা নিয়ে বিতর্ক

খুদে ব্লগভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রস্তাবিত নতুন রাজস্ব ভাগাভাগি...

স্বাধীনতা দিবসে বিজিবির আধুনিক সক্ষমতার প্রদর্শন

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ...

নদীতে ডুবে বাস, এক পরিবারের দুই সদস্যের মৃত্যু

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে পদ্মা নদীতে বাস দুর্ঘটনায় অন্তঃসত্ত্বা স্ত্রী...

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা জানাল বিভিন্ন দেশ

বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চীন, যুক্তরাষ্ট্রসহ...

করজে হাসানা কী এবং কেন গুরুত্বপূর্ণ

বর্তমান বিশ্ব অর্থনীতিতে দারিদ্র্য ও বৈষম্য একটি স্থায়ী সমস্যা...

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে...

কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

চকরিয়া, কক্সবাজার, ২৬ মার্চ ২০২৬ – ঢাকা থেকে মোটরসাইকেলে...
spot_img

আরও পড়ুন

কক্সবাজারে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া এক পর্যটকের মরদেহ তিন ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। নিহত পর্যটকের নাম মেহেদী হাসান আবির (১৮)। বৃহস্পতিবার (২৬...

জ্বালানি তেল নিয়ে দেশে পৌঁছেছে নতুন জাহাজ

দেশের জ্বালানি চাহিদা মেটাতে ৩০ হাজার টন তেল নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। বৈশ্বিক বাজারে অস্থিরতার মধ্যেও এই চালান কিছুটা স্বস্তি এনে দেবে...

১৮ মাস পর প্রকাশ্যে কর্মসূচি ছাত্রলীগের

বরগুনা শহরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা–কর্মীরা প্রকাশ্যে মিছিল করেছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের...

রাঙামাটিতে সড়ক দুর্ঘটনা, শিশুসহ বহু যাত্রী আহত

রাঙামাটির কাউখালী উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে গেছে। এতে সাত মাসের এক শিশুসহ অন্তত ১৯ জন যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ)...
spot_img