Thursday, March 26, 2026
30 C
Dhaka

চকরিয়ায় বকেয়া টাকা চাওয়ায় দোকানির ওপর হামলা

কক্সবাজারের চকরিয়া পৌর এলাকায় বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে এক দোকানির ওপর হামলার ঘটনা ঘটেছে। দুই হাতে দুটি দা নিয়ে হামলাকারীর তেড়ে যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। পরে অভিযান চালিয়ে অভিযুক্ত যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার বেলা তিনটার দিকে চকরিয়া পৌরসভার মগবাজার এলাকায় এই ঘটনা ঘটে। হামলার শিকার নুরুল হক (৪২) চকরিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাহারিয়া ঘোনা এলাকার বাসিন্দা। তিনি মগবাজারে একটি খাবারের দোকান পরিচালনা করেন। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, প্রায় আট মাস আগে মগবাজার এলাকায় দোকান চালু করেন নুরুল হক। সেই সময় থেকে স্থানীয় যুবক মেহেদী হাসান ওরফে নাহিদ (২৮) তাঁর দোকান থেকে নিয়মিত বাকিতে চা-নাশতা ও অন্যান্য পণ্য নিতেন। ধীরে ধীরে তাঁর কাছে প্রায় ১৫ হাজার টাকা বকেয়া হয়ে যায়। মঙ্গলবার বিকেলে ওই টাকা চাইলে উত্তেজনা তৈরি হয়।

একপর্যায়ে মেহেদী হাসান পাশের একটি কামারের দোকান থেকে দুটি দা নিয়ে এসে নুরুল হকের ওপর হামলা চালান। এ সময় আশপাশের ব্যবসায়ীরা এগিয়ে এসে নুরুল হককে সরিয়ে নেন। পরে হামলাকারী দোকানের ফ্রিজসহ বিভিন্ন মালামাল কেটে ও ভেঙে ফেলেন এবং দুই হাতে দা উঁচিয়ে আশপাশের লোকজনকে হুমকি দিতে থাকেন।

হামলার সময়ের ১৮ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর পুলিশ বিষয়টি নজরে নিয়ে অভিযান চালায়।

চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) ফরিদ হোসেন বলেন, অভিযুক্ত মেহেদী হাসানকে সন্ধ্যায় তাঁর বাড়ি থেকে আটক করা হয়েছে। হামলার শিকার নুরুল হক মামলার প্রস্তুতি নিচ্ছেন। মামলা হলে তাঁকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার আদালতে পাঠানো হবে।

তিনি আরও বলেন, মেহেদী হাসান মাদকাসক্ত এবং উচ্ছৃঙ্খল জীবনযাপন করতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

বাসের ধাক্কায় নিহত ২, চালক পলাতক

কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।...

সিন্ডিকেটের চাপের অভিযোগ, দেশ ছাড়লেন ব্যবসায়ী

ফেসবুক অ্যাকাউন্টে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি ছবি প্রকাশ করে...

প্রধানমন্ত্রীর গাড়িতে প্রথমবার জাতীয় পতাকা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের...

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে বীর শহিদদের প্রতি...

মহান স্বাধীনতা দিবস আজ

আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা দিবস। গভীর শ্রদ্ধা ও...

২০১৩ সালের হত্যা মামলায় গ্রেপ্তার সোহেল রানার

লালমনিরহাটের পাটগ্রাম পৌর জামায়াতে ইসলামীর আমির মো. সোহেল রানাকে...

রাজারবাগে পুলিশ স্মৃতিসৌধে স্বরাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইন স্মৃতিসৌধে বীর...

কোলন ক্যানসার শনাক্তে করণীয়

কলোরেক্টাল ক্যানসার, যা কোলন বা মলদ্বারের ক্যানসার নামেও পরিচিত,...

দ্বিতীয়বার দায়িত্ব নিলেন কুয়েটের নতুন উপাচার্য

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য হিসেবে দায়িত্ব...

সুগন্ধা সৈকতে আবার বসানো দোকান উচ্ছেদ প্রশাসনের

কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে বালিয়াড়ি দখল করে বসানো ১১৩টি...

দশমাইলে সংঘর্ষের পর মহাসড়ক অবরোধ স্থানীয়দের

দিনাজপুরের কাহারোল উপজেলায় বরযাত্রীবাহী একটি মাইক্রোবাসকে সাইড দেওয়া নিয়ে...

রাতভর ক্রেতাদের ভিড়ে মুখর থাকে বগুড়ার সাতমাথা

সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথা এলাকা...

নদী ও সাগরের মিলনে রুহিতায় অনন্য প্রাকৃতিক দৃশ্য

বরগুনার পাথরঘাটা উপজেলার দক্ষিণে অবস্থিত রুহিতা সৈকত গোধূলিবেলায় ধরা...

ইসলামে সম্মান রক্ষার নির্দেশনা

মানুষের সঙ্গে আচরণে সম্মান বজায় রাখা ইসলামের অন্যতম মৌলিক...
spot_img

আরও পড়ুন

বাসের ধাক্কায় নিহত ২, চালক পলাতক

কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বন্ধুদের সঙ্গে কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে এই দুর্ঘটনার শিকার হন তারা। বৃহস্পতিবার ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া...

সিন্ডিকেটের চাপের অভিযোগ, দেশ ছাড়লেন ব্যবসায়ী

ফেসবুক অ্যাকাউন্টে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি ছবি প্রকাশ করে দেশত্যাগের বিষয়টি নিশ্চিত করেন তিনি। ছবিতে তাকে কয়েকজন সহযোগীর সঙ্গে দেখা যায়। ফেসবুক পোস্টে এনামুল হাসান...

প্রধানমন্ত্রীর গাড়িতে প্রথমবার জাতীয় পতাকা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর গাড়িতে জাতীয় পতাকা সংযুক্ত করা হয়েছে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে এই দৃশ্য...

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৬ মার্চ সকালে রাষ্ট্রীয়...
spot_img