Monday, March 16, 2026
24.4 C
Dhaka

সিলেটের পরিচ্ছন্নতাকর্মীদের ৪১ লাখ টাকার ঈদ সালামি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেট সিটি করপোরেশনের ৮২৭ জন পরিচ্ছন্নতাকর্মীর জন্য ৪১ লাখ ৩৫ হাজার টাকা ঈদ সালামি প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নগরের বর্জ্য ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত কর্মীদের উৎসাহিত করতে বিশেষ এই অনুদান দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

রোববার (৭ ডিসেম্বর) বেলা তিনটার দিকে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে পরিচ্ছন্নতাকর্মীদের জন্য অনুদানের চেক সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরীর হাতে তুলে দেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একজন মানবিক নেতা হিসেবে দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তিনি সব সময় সাধারণ মানুষের সুখ-দুঃখ উপলব্ধি করেন এবং প্রয়োজনে তাদের পাশে দাঁড়ান। তিনি বলেন, সিলেট নগরবাসীর উন্নয়ন ও কল্যাণের বিষয়েও প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক এবং নগরকে আধুনিক ও উন্নত হিসেবে গড়ে তুলতে বিভিন্ন সময়ে প্রয়োজনীয় সহযোগিতা ও উৎসাহ দিয়ে আসছেন।

তিনি আরও বলেন, পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উদ্‌যাপন আনন্দমুখর করতে প্রধানমন্ত্রীর এই অনুদান তাঁর মানবিক নেতৃত্বের একটি উদাহরণ। এতে নগরের বর্জ্য ব্যবস্থাপনায় নিয়োজিত কর্মীদের মধ্যে উৎসাহ বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

পরে আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, সরকার গঠনের অল্প সময়ের মধ্যেই প্রধানমন্ত্রী একের পর এক মানবিক উদ্যোগ গ্রহণ করে মানুষের প্রশংসা কুড়াচ্ছেন। রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্বে থেকেও তিনি সমাজের সব শ্রেণি-পেশার মানুষের কল্যাণ নিয়ে ভাবছেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, সিলেট সিটি করপোরেশনের ৮২৭ জন পরিচ্ছন্নতাকর্মীর পাশাপাশি দেশের ১২টি সিটি করপোরেশনে কর্মরত মোট ১৯ হাজার ৩৮১ জন পরিচ্ছন্নতাকর্মীকে ঈদ উপলক্ষে ৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে। পবিত্র ঈদুল ফিতরের আগেই সংশ্লিষ্ট সিটি করপোরেশনের প্রশাসকেরা এই অর্থ পরিচ্ছন্নতাকর্মীদের হাতে তুলে দেবেন।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

ফতুল্লায় মাদক ব্যবসা নিয়ে বিরোধ, কুপিয়ে আহত এক ব্যক্তি

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক ব্যবসায় বাধা দেওয়াকে কেন্দ্র করে এক...

যশোরে বিএনপির পরাজয় নিয়ে দলের ভেতরে দ্বন্দ্ব প্রকাশ্যে

যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী সাবিরা সুলতানার...

নিষিদ্ধ সংগঠনের ইফতার নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা

বগুড়ার আদমদীঘি উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের উদ্যোগে ইফতার...

সাভারে ভাড়া বাসায় বিশ্ববিদ্যালয় ছাত্রীর মরদেহ উদ্ধার

ঢাকার সাভারে একটি ভাড়া বাসা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক...

বিনামূল্যে সিমের প্রলোভনে বিপাকে গ্রামবাসী

ঠাকুরগাঁও সদর উপজেলার বিভিন্ন এলাকায় বিনামূল্যে সিম ও রিচার্জ...

হাজার মাসের চেয়েও উত্তম রাত শবে কদর

পবিত্র মাহে রমজান শেষের পথে। এই মাহে বরকতের শেষ...

ঈদকে ঘিরে জমজমাট ঘড়ির বাজার

রমজানের শেষ প্রান্তে এসে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব...

এআই বিনিয়োগ বাড়াতে কর্মী কমানোর ভাবনায় মেটা

বিশ্বের অন্যতম বৃহৎ সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস বড়...

সরকার ঘোষণা করলো, আজ থেকে জ্বালানি তেলের রেশনিং থাকবে না

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত আজ...

সংসদে জুলাই প্রসঙ্গ তুলতে চাইলে স্পিকারের হস্তক্ষেপ

জাতীয় সংসদের অধিবেশনে জুলাই অভ্যুত্থান প্রসঙ্গ উত্থাপন করতে চাইলে...

বাংলাদেশি জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করতে ব্যর্থ

ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার সংঘাতের কারণে বাংলাদেশ শিপিং...

ত্রয়োদশ সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক আজ...

লালপুর থানার তল্লাশি অভিযান চলছে

নাটোরের লালপুর উপজেলায় এক প্রসূতি মায়ের এক মাসের শিশুসন্তান...

ঈদযাত্রায় চলবে স্পিডবোট সার্ভিস, সীমিত অকটেনের ব্যবস্থা

জ্বালানিসংকতের কারণে আট দিন বন্ধ থাকার পর চট্টগ্রামের সীতাকুণ্ডের...
spot_img

আরও পড়ুন

ফতুল্লায় মাদক ব্যবসা নিয়ে বিরোধ, কুপিয়ে আহত এক ব্যক্তি

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক ব্যবসায় বাধা দেওয়াকে কেন্দ্র করে এক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। রোববার (৭ ডিসেম্বর) সকালে ফতুল্লা শহরের জামতলা ধোপাপট্টি...

যশোরে বিএনপির পরাজয় নিয়ে দলের ভেতরে দ্বন্দ্ব প্রকাশ্যে

যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী সাবিরা সুলতানার পরাজয়কে কেন্দ্র করে দলের স্থানীয় নেতাদের মধ্যে বিরোধ প্রকাশ্যে এসেছে। পরাজয়ের দায় নিয়ে দলের দুই...

নিষিদ্ধ সংগঠনের ইফতার নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা

বগুড়ার আদমদীঘি উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের উদ্যোগে ইফতার আয়োজনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার রক্তদহ বিল এলাকায়...

সাভারে ভাড়া বাসায় বিশ্ববিদ্যালয় ছাত্রীর মরদেহ উদ্ধার

ঢাকার সাভারে একটি ভাড়া বাসা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৭ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়সংলগ্ন ইসলামনগর এলাকায় অবস্থিত বাসা...
spot_img