Sunday, March 15, 2026
37 C
Dhaka

লালপুর থানার তল্লাশি অভিযান চলছে

নাটোরের লালপুর উপজেলায় এক প্রসূতি মায়ের এক মাসের শিশুসন্তান চুরি করে পালিয়েছেন এক তরুণী। নিজের অসহায়ত্বের কথা বলে ওই তরুণী প্রসূতির বাড়িতে আশ্রয় গ্রহণ করেন। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায় উপজেলার নবীনগর গ্রামে।

ভুক্তভোগীর পরিবার ও লালপুর থানা সূত্রে জানা যায়, নবীনগর গ্রামের আরশেদ মোল্লার মেয়ে বিজলী খাতুনের বিয়ে হয়েছে পাশের নূরুল্লাপুর গ্রামের ভ্যানচালক মো. লালুর সঙ্গে। প্রথম সন্তানের জন্মের জন্য তিনি বাবার বাড়িতে আসেন এবং এক মাস আগে একটি কন্যাসন্তানের জন্ম দেন। শনিবার দুপুরে শিশুর চিকিৎসার জন্য লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে তাঁর সঙ্গে পরিচয় হয় ১৮ বছর বয়সী এক তরুণীর। তরুণী জানান, তিনি অত্যন্ত অসহায়, বাবা-মায়ের ওপর রাগ করে বাড়ি থেকে পালিয়েছেন এবং এক রাতের জন্য আশ্রয় চান।

বিজলী খাতুন বিশ্বাস করে ওই তরুণীকে তাঁর বাবার বাড়িতে নিয়ে যান। সন্ধ্যায় তরুণী শিশুটিকে কোলে নিয়ে বাড়ির আঙিনায় ঘুরছিলেন। হঠাৎ করেই তিনি শিশুসন্তানকে নিয়ে উধাও হয়ে যান। ব্যাপক খোঁজাখুঁজি সত্ত্বেও শিশুর কোনো সন্ধান পাওয়া যায়নি। পরিবার ঘটনাটি লালপুর থানাকে জানালে পুলিশ বিভিন্ন সড়কে তল্লাশি অভিযান শুরু করে। তবে রবিবার সকাল পর্যন্ত শিশু ও তরুণীর কোনো খোঁজ পাওয়া যায়নি।

শিশুটির নানা আরশেদ মোল্লা জানান, অসহায়ত্বের কথায় তরুণীকে তাঁর মেয়ের সঙ্গে বাড়িতে নেওয়া হয়েছিল। কিন্তু হঠাৎ শিশুকে নিয়ে পালিয়ে যাবেন, তা কেউ ভাবতে পারেননি। এ ঘটনায় বিজলী খাতুন কান্না ও মানসিক চাপে অসুস্থ হয়ে পড়েছেন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান জানান, শিশুটি উদ্ধার ও প্রতারণা করা তরুণীকে আটক করার জন্য পুলিশ সর্বাত্মক চেষ্টা করছে। রাস্তায়-রাস্তা তল্লাশি অভিযান চলছে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

ঈদকে ঘিরে জমজমাট ঘড়ির বাজার

রমজানের শেষ প্রান্তে এসে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব...

এআই বিনিয়োগ বাড়াতে কর্মী কমানোর ভাবনায় মেটা

বিশ্বের অন্যতম বৃহৎ সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস বড়...

সরকার ঘোষণা করলো, আজ থেকে জ্বালানি তেলের রেশনিং থাকবে না

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত আজ...

সংসদে জুলাই প্রসঙ্গ তুলতে চাইলে স্পিকারের হস্তক্ষেপ

জাতীয় সংসদের অধিবেশনে জুলাই অভ্যুত্থান প্রসঙ্গ উত্থাপন করতে চাইলে...

বাংলাদেশি জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করতে ব্যর্থ

ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার সংঘাতের কারণে বাংলাদেশ শিপিং...

ত্রয়োদশ সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক আজ...

ঈদযাত্রায় চলবে স্পিডবোট সার্ভিস, সীমিত অকটেনের ব্যবস্থা

জ্বালানিসংকতের কারণে আট দিন বন্ধ থাকার পর চট্টগ্রামের সীতাকুণ্ডের...

অবশেষে মুক্তি পাচ্ছেন বাস্তবে

ভারতের লাদাখের পরিবেশকর্মী ও শিক্ষা সংস্কারক সোনম ওয়াংচুককে ছয়...

ভরাট ও আবর্জনায় খাল দখল হচ্ছে

গত পাঁচ অর্থবছরে খাল খনন, রক্ষণাবেক্ষণ, পরিষ্কার, উন্নয়ন ও...

মির্জা আব্বাস উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা–৮ আসনের সংসদ...

আইসিইউতে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো

ব্রাজিলের কারাবন্দী সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারো নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে...

ধন আত্মসাতের উদ্দেশ্যে হত্যার অভিযোগ

দিনাজপুরের পার্বতীপুরে জামাতা তোজাম্মেল হোসেন (৩২) হত্যা মামলায় তাঁর...

বোমা তৈরির ঘটনায় নতুন গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গায় হাতবোমা তৈরির সময় ঘটে যাওয়া...

আইনমন্ত্রী অধ্যাদেশ পাঠানোর প্রস্তাব করেন

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে অন্তর্বর্তী সরকারের...
spot_img

আরও পড়ুন

ঈদকে ঘিরে জমজমাট ঘড়ির বাজার

রমজানের শেষ প্রান্তে এসে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরকে ঘিরে শুরু হয়েছে কেনাকাটার ব্যস্ততা। নতুন পোশাক, জুতা ও গহনার পাশাপাশি এখন অনেকেই...

এআই বিনিয়োগ বাড়াতে কর্মী কমানোর ভাবনায় মেটা

বিশ্বের অন্যতম বৃহৎ সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস বড় ধরনের কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। বার্তাসংস্থা রয়টার্স তিনটি সূত্রের...

সরকার ঘোষণা করলো, আজ থেকে জ্বালানি তেলের রেশনিং থাকবে না

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত আজ সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ঘোষণা করেছেন, আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকবে না।...

সংসদে জুলাই প্রসঙ্গ তুলতে চাইলে স্পিকারের হস্তক্ষেপ

জাতীয় সংসদের অধিবেশনে জুলাই অভ্যুত্থান প্রসঙ্গ উত্থাপন করতে চাইলে বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমানকে থামিয়ে দেন স্পিকার। তিনি জানান, প্রশ্নোত্তর পর্ব...
spot_img